📘 রাসূলে আরাবি ﷺ > 📄 আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে?!

📄 আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে?!


একটি যাত্রাবিরতির সময় নবি একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তরবারিটি একটি ডালে ঝুলিয়ে রেখেছিলেন। অন্যরাও একেকজন একেক গাছের নিচে শুয়ে পড়েন। এমন সময় চুপে চুপে ভেতরে ঢুকে পড়ে এক মুশরিক। ডাল থেকে নামিয়ে নেয় নবিজি -এর তলোয়ারটি। ইতিমধ্যে নবিজিও জেগে উঠেছেন। তরবারি নবিজির দিকে তাক করে সে বলল, "আপনি কি আমাকে ভয় করছেন?"
নবিজি তখনো পুরোপুরি উঠে বসেননি। কিন্তু হাবভাবে ভয়ের কোনও লক্ষণও নেই! বললেন, “মোটেও না!”
মুশরিক ব্যক্তি দম্ভভরে জিজ্ঞাসা করেন, “এখন আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে?”
আল্লাহর রাসূল ﷺ শান্তকণ্ঠে বললেন, “আল্লাহ!” এই কথা শুনে ভয়ে মুশরিকটির হাত থেকে তরবারি পড়ে যায়। উল্টে গেল পাশার দান। নবি এবার তরবারিটি হাতে তুলে নিয়ে বললেন, “এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে?”
ভীত-সন্ত্রস্ত মুশরিকটি অনুনয় করে প্রাণভিক্ষা চায়। নবি তাকে ছেড়ে দিয়ে আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করতে বলেন। লোকটি ঈমান আনেনি বটে। কিন্তু আর কখনও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ না করার এবং ইসলামবিরোধীদের সাহায্য না করার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেয়। মুক্তি পেয়ে ফিরে যায় নিজ জাতির কাছে। ঘোষণা করে, “আজ আমি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষটির সাথে দেখা করে এলাম।”

টিকাঃ
[৪৩৯] বুখারি, ২৯১০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00