📘 রাসূলে আরাবি ﷺ > 📄 দিমাদ আযদি

📄 দিমাদ আযদি


ইয়েমেনের আযদ শানওয়া গোত্রের এই ব্যক্তিটি একজন দক্ষ ওঝা। মক্কায় এসে গুজব শোনেন যে, মুহাম্মাদ নামের একটি লোক নাকি পাগল। নবিজি ﷺ-কে খুঁজে বের করে তাঁকে চিকিৎসা করার প্রস্তাব দেন। দাওয়াহর এই সুযোগ কাজে লাগিয়ে নবি বলেন,
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ : أَمَّا بَعْدُ
“সব প্রশংসা আল্লাহর। তাঁরই মাহাত্ম্য ঘোষণা করি, সাহায্যও চাই তাঁরই কাছে। আল্লাহ যাকে পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই, তিনি একক তাঁর কোনও শরিক নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর দাস ও বার্তাবাহী।”
নবিজির বক্তব্যে দিমাদ এত মুগ্ধ হন যে, নিজে নিজে তার তিনবার পুনরাবৃত্তি করেন। তারপর বলেন, “জাদুকর, গণক, কবি সবার কথাই আমার শোনা হয়েছে। কিন্তু এ-রকম কোনও কথা আমি কস্মিনকালেও শুনিনি।” নবিজির বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে তখনই তিনি আনুগত্য ও অনুসরণের শপথ নেন।[২১৬]

টিকাঃ
[২১৬] মুসলিম, ৮৬৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00