📘 রাসূলে আরাবি ﷺ > 📄 কুরাইশদের অদ্ভুত প্রস্তাব ও তার অপ্রত্যাশিত প্রত্যাখ্যান

📄 কুরাইশদের অদ্ভুত প্রস্তাব ও তার অপ্রত্যাশিত প্রত্যাখ্যান


কুরাইশরা যখন দেখল যে, হুমকি-ধমকিতে কাজ হচ্ছে না, আবূ তালিবও যেকোনও মূল্যে ভাতিজাকে রক্ষা করতে প্রস্তুত, তখন তারা এক অদ্ভুত পথ ধরল। নতুন এই পরিকল্পনার কেন্দ্রে ছিল আম্মারা ইবনুল ওয়ালীদ। সে কুরাইশ গোত্রের এক সুদর্শন তরুণ। তাকে আবূ তালিবের কাছে নিয়ে গিয়ে তারা বলল, “ওহে আবূ তালিব, এই যুবককে আপনার তত্ত্বাবধানে নিয়ে নিন। একদম নিজের ছেলেই মনে করুন একে। যত চান, নিরাপত্তা দিন। বিনিময়ে আপনার ভাতিজাকে তুলে দিন আমাদের হাতে। মক্কায় নৈরাজ্য সৃষ্টি করা, জ্ঞানীগুণী লোকদের অজ্ঞ ঠাওরানো আর বাপ-দাদাদের ধর্ম ছেড়ে দেওয়ার দায়ে আমরা তাকে হত্যা করব। আর তার বিনিময়ে আমরা আপনাকে এই সুদর্শন যুবককে দিচ্ছি।”
এমন বিদঘুটে ও বিস্ময়কর প্রস্তাব প্রত্যাখ্যান করে আবূ তালিব জবাব দিলেন, “আল্লাহর কসম! তোমরা তো আমার সাথে জঘন্য সওদা করার জন্য এসেছ! তোমাদের ছেলেকে পেট ভরে খাওয়াব, আদর-যত্ন করব; আর বিনিময়ে তোমরা আমার ছেলেকে মেরে ফেলবে? আল্লাহর কসম! এটি তো কখনও হতে পারে না!!”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00