📄 সা‘দ বিন আবি ওয়াক্কাস (রা)
প্রশ্ন-২৮৬. সা'দ কখন মুসলমান হয়েছিলেন?
উত্তর: যখন তার বয়স মাত্র উনিশ বছর তখন তিনি মুসলমান হন।
প্রশ্ন-২৮৭. তিনি কি রাসূল এর সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি ছিলেন খুব সাহসী, তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
প্রশ্ন-২৮৮. কোন যুদ্ধে তিনি রাসূলকে রক্ষা করেছেন এবং প্রায় ১০০ তীর নিক্ষেপ করেছেন?
উত্তর: উহুদ যুদ্ধে।
প্রশ্ন-২৮৯. রাসূলতার সাহসিকতার কৃতজ্ঞতাবোধে কী বললেন?
উত্তর: তিনি বললেন, "আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক।” এটা ছিল রাসূল এর এক ধরনের গভীর কৃতজ্ঞতাবোধ এবং এ ধরনের কথা তিনি আর অন্য কারো জন্য কখনো ব্যবহার করেননি।
প্রশ্ন-২৯০. ওমর বিন খাত্তাব (রা)-এর খেলাফত আমলে তিনি কি 'কাদিসিয়ার' যুদ্ধে অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি কাদিসিয়ার যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন এবং ঐ যুদ্ধে জয় লাভ করেন।
প্রশ্ন-২৯১. সা'দ (রা) কোথায় ইন্তিকাল করেন?
উত্তর: তিনি মদিনায় ইন্তিকাল করেন।
প্রশ্ন-২৯২. মুসলমানদেরকে তিনি বিশেষভাবে কী উপদেশ দিয়ে গেছেন?
উত্তর: তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার উপদেশ দিয়ে গেছেন।
📄 আবু বকর সিদ্দীক (রা)
প্রশ্ন-২৯৩. আবু বকরের পিতা কে ছিলেন?
উত্তর: তার নাম ছিল উসমান (রা) কিন্তু তার ডাক নাম আবু কুহাফা। এ নামেই তিনি পরিচিত ছিলেন।
প্রশ্ন-২৯৪. তার বাবা কখন ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তর: মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। তখন তিনি অন্ধ ও বৃদ্ধ হয়ে পড়েছিলেন।
প্রশ্ন-২৯৫. আবু বকরের কী নাম ছিল?
উত্তর: আব্দুল্লাহ বিন উসমান (রা)। আবু বকর হলো তার ডাকনাম আর 'সিদ্দীক' (সত্যবাদী) হলো তার উপাধী।
প্রশ্ন-২৯৬. রাসূল এর সাথে তার কী সম্পর্ক ছিল?
উত্তর: তিনি ছিলেন রাসূল এর সবচেয়ে প্রিয় বন্ধু।
প্রশ্ন-২৯৭. আবু বকর কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর: দাওয়াতের প্রথম দিনেই তিনি ইসলাম গ্রহণ করেন।
প্রশ্ন-২৯৮. তিনি কি অন্যান্যদেরকেও ইসলামের দাওয়াত দিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি উসমান বিন আফফান, যুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, সা'দ বিন আবি ওয়াক্কাস এবং সাঈদ বিন যায়িদ (রা) এদের সকলকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন।
প্রশ্ন-২৯৯. তার স্ত্রীর কী নাম ছিল?
উত্তর: আসমা বিনতে উমাইয়া (রা)। কিন্তু তিনি তার ডাকনাম উম্মে রুম্মান নামেই পরিচিত ছিলেন।
প্রশ্ন-৩০০. তার কন্যাদের নাম কী?
উত্তর: আসমা ও আয়েশা (রা)
প্রশ্ন-৩০১. রাসূল এর মদিনায় হিজরতের সময় আবু বকর কি তাঁর সঙ্গী হয়েছিলেন?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন-৩০২. রাসূল এর যুদ্ধে তিনি কি অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি প্রায় সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
📄 উসমান বিন আফফান (রা)
প্রশ্ন-৩০৩. উসমান (রা) কখন ইসলামের ছায়াতলে প্রবেশ করেন?
উত্তর: শুরুতেই তিনি ইসলাম গ্রহণ করেন।
প্রশ্ন-৩০৪. প্রথমে তিনি কোথায় হিজরত করেন?
উত্তর: প্রথমে তিনি আবিসিনিয়ায় হিজরত করেন।
প্রশ্ন-৩০৫. রাসূল এর সাথে তার কি আত্মীয়তার সম্পর্ক ছিল?
উত্তর: তিনি ছিলেন রাসূল এর জামাতা। প্রথমে তিনি রুকাইয়াকে বিয়ে করেন, যিনি আবিসিনিয়া ও মদিনায় তার হিজরত সঙ্গী হয়েছিলেন। রুকাইয়ার মৃত্যুর পর রাসূল উম্মে কুলসুমকে ওসমান (রা)-এর সঙ্গে বিয়ে দেন। আর এ জন্যই তাকে "যুননুরাইন" বলা হয়।
প্রশ্ন-৩০৬. তিনি কি ইসলামের জন্য সম্পদ ব্যয় করতেন?
উত্তর: হ্যাঁ, তিনি ইসলামের পথে পর্যাপ্ত পরিমাণে তার সম্পদ ব্যয় করতেন।
প্রশ্ন-৩০৭. রাসূল এর যুদ্ধে তিনি কি অংশ নিয়েছেন?
উত্তর: হ্যাঁ, তিনি অনেক যুদ্ধেই অংশ নিয়েছেন।
📄 হামযাহ বিন আব্দুল মুত্তালিব (রা)
প্রশ্ন-৩০৮. হামযাহ (রা)-কে?
উত্তর: তিনি ছিলেন রাসূল এর চাচা।
প্রশ্ন-৩০৯. তার ডাক নাম ছিল কী?
উত্তর: তার ডাক নাম ছিল আবু উমারাহ।
প্রশ্ন-৩১০. তিনি কি রাসূলকে ভালোবাসতেন?
উত্তর: হ্যাঁ, তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন।
প্রশ্ন-৩১১. তিনি কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর: তিনি নবুওয়াতের ৬ষ্ঠ বছরের যিলহজ্জ মাসে ইসলাম গ্রহণ করেন।
প্রশ্ন-৩১২. ইসলাম গ্রহণের সংক্ষিপ্ত কারণ কী?
উত্তর: একদিন রাসূল সাফা পাহাড়ে বসা ছিলেন। তখন আবু জাহেল তার পাশ দিয়ে পথ চলল। সে সত্য ধর্মকে ও রাসূলকে গালিগালাজ করতে লাগল কিন্তু রাসূল কিছুই বলেননি। এরপর আবু জাহেল একটি পাথর নিয়ে রাসূল এর মাথায় নিক্ষেপ করল। যার কারণে রক্ত প্রবাহিত হতে লাগল। অল্প কিছুক্ষণ পরেই হামযাহ তার শিকার অভিযান থেকে কাঁধে ঝুলন্ত ধনুক নিয়ে ফিরে আসেন। আব্দুল্লাহ বিন জাদানের এক ক্রীতদাসী তাকে মুহাম্মদ এর সাথে আবু জাহেলের এমন নিষ্ঠুর আচরণের কথা বলে দিলেন। এ ঘটনা শুনে হামযাহ অত্যন্ত রেগে গেলেন। তিনি দ্রুত কা'বার দিকে রওয়ানা হলেন, আবু জাহেল সেখানে কোরাইশের এক লোকের সাথে বসেছিলেন এবং বললেন, "এই! তুমি নাকি মুহাম্মদকে অপমান করেছ? আমিও তো তার ধর্ম অনুসরণ করি এবং সে যা প্রচার করছে তাও মেনে নিচ্ছি।"
প্রশ্ন-৩১৩. হামযার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য কেমন উপকারী ছিল?
উত্তর: ইসলামের প্রতি বিশ্বাসী এবং এর অনুসারীদের জন্য তিনি বিশাল শক্তির উৎস হিসেবে প্রকাশিত হলেন।
প্রশ্ন-৩১৪. বদর যুদ্ধে তিনি কি অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন।
প্রশ্ন-৩১৫. কোন যুদ্ধে তিনি শহীদ হন?
উত্তর: উহুদ যুদ্ধে তিনি শহীদ হন।
প্রশ্ন-৩১৬. কে তাকে শহীদ করেছিল?
উত্তর: "ওয়াহশী” পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।