📘 রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন > 📄 আলী বিন আবু তালিব (রা)

📄 আলী বিন আবু তালিব (রা)


প্রশ্ন-২৭১. আলী (রা) কে?
উত্তর: তিনি ছিলেন আবু তালিবের ছেলে এবং রাসূল এর চাচাতো ভাই।

প্রশ্ন-২৭২. আলী (রা) কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর: ইসলামের দাওয়াতের প্রথম দিনই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি তখন একেবারে কিশোর ছিলেন।

প্রশ্ন-২৭৩. তিনি কি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি অনেক যুদ্ধেই অংশ নিয়েছেন।

প্রশ্ন-২৭৪. তার সাহসিকতার জন্য তাকে কী বলা হত?
উত্তর: তাকে বলা হত, 'আসাদুল্লাহ' (আল্লাহর সিংহ)।

প্রশ্ন-২৭৫. তিনি কীভাবে জীবন যাপন করতেন?
উত্তর: তিনি সাদাসিদে সাধারণ জীবন যাপন করতেন।

প্রশ্ন-২৭৬. প্রথমে তিনি কাকে বিয়ে করেছিলেন?
উত্তর: বদর যুদ্ধের পর তিনি সর্বপ্রথম রাসূল এর কন্যা ফাতিমাকে বিয়ে করেন। ফাতিমার ইন্তেকালের পর তিনি আরো বেশ কয়েকটি বিয়ে করেন। যেমন- ১. খাওলা বিনত জা'ফার, ২. উম্মুল বানীন বিনত হিযাম, ৩. উম্মু হাবীব বিনত রাবী'আ, ৪. লায়লা বিনত মাস'উদ, ৫. আসমা বিনত খাছ'আমিয়ায়, ৬. সা'ঈদা বিনত উরওয়া বিনত মাস'উদ।

প্রশ্ন-২৭৭. ফাতিমা (রা)-এর গর্ভে তার কয়জন ছেলে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৩ জন ছেলে হাসান, হুসাইন ও মুহসিন। তবে মুহসিন ছোট বয়সেই ইন্তেকাল করেন। আর উম্মে কুলছুম ও যয়নব নামে ২ জন কন্যা ছিল। উম্মে কুলছুমও ছোট বয়সে ইন্তেকাল করেন।

📘 রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন > 📄 খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা)

📄 খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা)


প্রশ্ন-২৭৮. খাদিজা (রা) কে?
উত্তর: তিনি ছিলেন রাসূল এর প্রথমা স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা।

প্রশ্ন-২৭৯. রাসূল এর চেয়ে তিনি কত বছরের বড় ছিলেন?
উত্তর: রাসূল এর চেয়ে তিনি ১৫ বছরের বড় ছিলেন।

প্রশ্ন-২৮০. রাসূলকে তিনি কখন বিয়ে করেন?
উত্তর: তার বয়স যখন চল্লিশ বছর তখন তিনি রাসূলকে বিয়ে করেন।

প্রশ্ন-২৮১. তখন রাসূল এর বয়স ছিল কত এবং খাদিজা (রা)-এর কত তম স্বামী ছিলেন রাসূল?
উত্তর: তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর। রাসূল খাদিজা (রা)-এর তৃতীয় স্বামী ছিলেন।
নোট, খাজিদা (রা)-এর প্রথম স্বামীর নাম আবু হালা হিন্দ ইবনে যুরারা এবং দ্বিতীয় স্বামী ছিলেন আতিক ইবনে আ'ইয।

প্রশ্ন-২৮২. তার কত জন সন্তান ছিল?
উত্তর: তার ছয়জন সন্তান ছিল- দুইজন ছেলে এবং চারজন মেয়ে।

প্রশ্ন-২৮৩. কত বছর বয়সে তিনি ইন্তিকাল করেন?
উত্তর: ষাট বছর বয়সে তখন তিনি ইন্তিকাল করেন।

প্রশ্ন-২৮৪. তিনি কি রাসূলকে সাহায্য করতেন?
উত্তর: হ্যাঁ, তিনি তাকে সাহায্য করতেন এবং তার বিপদে তাকে শান্তনা দিতেন।

প্রশ্ন-২৮৫. তিনি কি ইসলামের জন্য দুঃখ-কষ্টের অংশীদার হয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি ইসলামের পথে দুঃখ-কষ্টের অংশীদার হয়েছিলেন। বিশেষ করে 'আবু তালিব উপত্যকায়' যেখানে কোরাইশদের সামাজিক বয়কটের ফলে প্রতিকূল অবস্থায় তাকে ৩ বছর যাবৎ রাসূল সহ বনী হাশিম ও বনী মুত্তালিব গোত্রদ্বয়ের লোকদের সাথে থাকতে হয়েছিল।

📘 রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন > 📄 সা‘দ বিন আবি ওয়াক্কাস (রা)

📄 সা‘দ বিন আবি ওয়াক্কাস (রা)


প্রশ্ন-২৮৬. সা'দ কখন মুসলমান হয়েছিলেন?
উত্তর: যখন তার বয়স মাত্র উনিশ বছর তখন তিনি মুসলমান হন।

প্রশ্ন-২৮৭. তিনি কি রাসূল এর সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি ছিলেন খুব সাহসী, তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

প্রশ্ন-২৮৮. কোন যুদ্ধে তিনি রাসূলকে রক্ষা করেছেন এবং প্রায় ১০০ তীর নিক্ষেপ করেছেন?
উত্তর: উহুদ যুদ্ধে।

প্রশ্ন-২৮৯. রাসূলতার সাহসিকতার কৃতজ্ঞতাবোধে কী বললেন?
উত্তর: তিনি বললেন, "আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক।” এটা ছিল রাসূল এর এক ধরনের গভীর কৃতজ্ঞতাবোধ এবং এ ধরনের কথা তিনি আর অন্য কারো জন্য কখনো ব্যবহার করেননি।

প্রশ্ন-২৯০. ওমর বিন খাত্তাব (রা)-এর খেলাফত আমলে তিনি কি 'কাদিসিয়ার' যুদ্ধে অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি কাদিসিয়ার যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন এবং ঐ যুদ্ধে জয় লাভ করেন।

প্রশ্ন-২৯১. সা'দ (রা) কোথায় ইন্তিকাল করেন?
উত্তর: তিনি মদিনায় ইন্তিকাল করেন।

প্রশ্ন-২৯২. মুসলমানদেরকে তিনি বিশেষভাবে কী উপদেশ দিয়ে গেছেন?
উত্তর: তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার উপদেশ দিয়ে গেছেন।

📘 রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন > 📄 আবু বকর সিদ্দীক (রা)

📄 আবু বকর সিদ্দীক (রা)


প্রশ্ন-২৯৩. আবু বকরের পিতা কে ছিলেন?
উত্তর: তার নাম ছিল উসমান (রা) কিন্তু তার ডাক নাম আবু কুহাফা। এ নামেই তিনি পরিচিত ছিলেন।

প্রশ্ন-২৯৪. তার বাবা কখন ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তর: মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। তখন তিনি অন্ধ ও বৃদ্ধ হয়ে পড়েছিলেন।

প্রশ্ন-২৯৫. আবু বকরের কী নাম ছিল?
উত্তর: আব্দুল্লাহ বিন উসমান (রা)। আবু বকর হলো তার ডাকনাম আর 'সিদ্দীক' (সত্যবাদী) হলো তার উপাধী।

প্রশ্ন-২৯৬. রাসূল এর সাথে তার কী সম্পর্ক ছিল?
উত্তর: তিনি ছিলেন রাসূল এর সবচেয়ে প্রিয় বন্ধু।

প্রশ্ন-২৯৭. আবু বকর কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর: দাওয়াতের প্রথম দিনেই তিনি ইসলাম গ্রহণ করেন।

প্রশ্ন-২৯৮. তিনি কি অন্যান্যদেরকেও ইসলামের দাওয়াত দিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি উসমান বিন আফফান, যুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, সা'দ বিন আবি ওয়াক্কাস এবং সাঈদ বিন যায়িদ (রা) এদের সকলকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন।

প্রশ্ন-২৯৯. তার স্ত্রীর কী নাম ছিল?
উত্তর: আসমা বিনতে উমাইয়া (রা)। কিন্তু তিনি তার ডাকনাম উম্মে রুম্মান নামেই পরিচিত ছিলেন।

প্রশ্ন-৩০০. তার কন্যাদের নাম কী?
উত্তর: আসমা ও আয়েশা (রা)

প্রশ্ন-৩০১. রাসূল এর মদিনায় হিজরতের সময় আবু বকর কি তাঁর সঙ্গী হয়েছিলেন?
উত্তর: হ্যাঁ।

প্রশ্ন-৩০২. রাসূল এর যুদ্ধে তিনি কি অংশ নিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, তিনি প্রায় সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00