📄 দা'ওয়াত ও তাবলীগের বিধান
দা'ওয়াত ও তাবলীগের বিধান শুধু পৌছে দেয়া। তা গ্রহণ করার ব্যপারে কারোর প্রতি কোন জবরদস্তি নেই। কুরআনুল কারীমে এ ব্যপারে বহু আয়াত রয়েছে। নিম্নে তার কতক তুলে ধরা হলো-
فَإِنَّمَا عَلَيْكَ الْبَلْغُ "তোমার দায়িত্ব হলো শুধু তাবলীগ করা।" (সুরাঃ আল ইমরান-২০)
وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ "রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌঁছে দেয়া'। (সূরাঃ আন-নূর-৫৪, আনকাবুত-১৮)
أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُو فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا إِنَّمَا عَلَى رَسُوْلِنَا الْبَلَاغُ الْمُبِينُ "তোমরা আল্লাহর আনুগত্য কর এবং আনুগত্য কর রাসূলের এবং নিজেদের আত্মরক্ষা কর। কিন্তু যদি তোমরা বিমুখ হও, তবে জেনে রাখ, আমার রাসূলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বৈ কিছু নয়।" (সূরাঃ আল মায়েদা-১২)
مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ "রাসূলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেয়া।” (সূরাঃ আল মায়েদা-৯৯)
فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ "আপনার দায়িত্ব তো পৌছে দেয়া আর আমার দায়িত্ব হিসাব নেয়া'। (সূরাঃ রা'দ-৪০)
إِنَّمَا أَنَا مِنَ الْمُنْذِرِينَ "আমিতো একজন ভীতি প্রদর্শনকারী।” (সূরা: নামল-৯২)
فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرَ لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرُ "আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক বা দারোগা নন।" (সূরা আল গাশিয়াহ ২১-২২)
لَا إِكْرَاهَ فِي ডিন "দীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই।” (সূরাঃ আল বাকারা-২৫৬)
আল্লাহ তাআলা আরো বলেন, إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ "তুমি যাকে ভালবাস তাকে (ইচ্ছে করলেই) হিদায়াত করতে পারবে না বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন।” (সূরাঃ আল কাসাস-৫৬)
সমাপ্ত
টিকাঃ
* দাওয়াত ও তাবলীগের বিধান যে শুধু পৌঁছে দেয়া সে সম্পর্কে আরো আয়াত রয়েছে- সূরা আন-নাহল-৩৫ ও ৮২, সূরা ইয়াসিন-১৭, সূরা আশশুরা-৪৮, সূরা আততাবাগুন-১২।