📄 ৪. আবু মূসা আশআরীর তাশাহ্হুদ
আবু মূসা আশআরী (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ বৈঠকে বসলে সে যেন প্রথমে বলে:
التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ اشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورسوله - ৪০৪
৭টি শব্দ নামাযের তাহিয়্যাহ
টিকাঃ
৪০৪. মুসলিম, আবু আওয়ানাহ, আবু দাউদ, ইবনু মাজাহ。
📄 ৫. উমার বিন খাত্তাবের তাশাহ্হুদ
উমার (রাঃ) মিম্বার থেকে লোকদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা বল:
التَّحِيَّاتُ لِلَّهِ الرَّاكِيَاتُ لِلَّهِ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ
অবশিষ্টাংশ আবদুল্লাহ বিন মাসউদের তাশাহহুুদের অনুরূপ। ৪০৫
টিকাঃ
৪০৫. মালেক, বায়হাকী, সনদ সহীহ। এটি সাহাবী থেকে বর্ণিত হলেও রসূলুল্লাহ (সঃ) থেকে বর্ণিত হাদীসের মর্যাদা সম্পন্ন। কেননা, তিনি নিজের থেকে একথা বলেননি।