📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 ১. ইবনে মাসউদের তাশাহ্‌হুদ

📄 ১. ইবনে মাসউদের তাশাহ্‌হুদ


ইবন মাসউদ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) আমাকে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন যেমন করে তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছেঃ
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ . اشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
অর্থ: 'আল্লাহর জন্য সালাম, শান্তি, স্থায়িত্ব, তিনি দোআয় ব্যবহৃত সকল সম্মানজনক সম্বোধনের উপযুক্ত এবং সকল পবিত্রতা তাঁরই জন্য। হে নবী! আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত নাযিল হোক। আমাদের উপর এবং সকল নেক লোকের উপর শান্তি বর্ষিত হোক। (একথা বললে আসমান ও জমীনের সকল নেক'লোকের কাছে পৌঁছে।) আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসূল।"
(তিনি তখন আমাদের মধ্যে বিদ্যমান। তাঁর ইন্তেকালের পর আমরা السَّلَامُ عَلَى النَّبِيِّ বলতামঃ অর্থ : নবীর উপর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ, রসূলুল্লাহ (সঃ)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম। السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ এর পরিবর্তে اَلسَّلَامُ عَلَى النَّبِيُّ বলতেন। (হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক-এর পরিবর্তে বলতেন, নবীর উপর শান্তি বর্ষিত হোক)৪০১

টিকাঃ
৪০১. আয়েশা (রাঃ)-ও এভাবে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন। মোসনাদে সেরাজ, আল- ফাওয়ায়েদ-মোখাল্লাস, উভয় সনদ সহীহ。

📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 ২. ইবনে আব্বাসের তাশাহ্‌হুদ

📄 ২. ইবনে আব্বাসের তাশাহ্‌হুদ


ইবনে আব্বাস (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) আমাদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন, যেমন করে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি শিখিয়েছেন:
التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ اشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ -
অন্য বর্ণনায় রসূলুল্লাহর স্থলে এসেছে ৪০২. عبده ورسوله

টিকাঃ
৪০২. মুসলিম, আবূ আওয়ানা, শাফেঈ, নাসাঈ。

📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 ৩. ইবন উমরের তাশাহ্‌হুদ

📄 ৩. ইবন উমরের তাশাহ্‌হুদ


ইবনে উমর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) তাশাহুদে বলতেন :
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ اشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ - ৪০৩

টিকাঃ
৪০৩. আবু দাউদ, দারু কুতনী。

📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 ৪. আবু মূসা আশআরীর তাশাহ্‌হুদ

📄 ৪. আবু মূসা আশআরীর তাশাহ্‌হুদ


আবু মূসা আশআরী (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ বৈঠকে বসলে সে যেন প্রথমে বলে:
التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ اشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورسوله - ৪০৪
৭টি শব্দ নামাযের তাহিয়্যাহ

টিকাঃ
৪০৪. মুসলিম, আবু আওয়ানাহ, আবু দাউদ, ইবনু মাজাহ。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00