📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 ইমামের প্রতি লোকমা দেয়া

📄 ইমামের প্রতি লোকমা দেয়া


ইমাম কেরাআত ভুলে গেলে বা আটকে গেলে তা সংশোধন করে দেয়া সুন্নত। একবার রসূল (সাঃ) নামাযে কেরাআত পড়েন এবং কেরাআতে আটকে যান। নামায শেষ করে তিনি উবাইকে বলেন, তুমি কি আমাদের সাথে নামায পড়েছ? তিনি বলেন, হ্যাঁ। তিনি আবার বলেন, কোন্ জিনিস তোমাকে লোকমা দিতে বাধা দিয়েছে? ২৪৩

টিকাঃ
২৪৩. আবু দাউদ, ইবনু হিব্বান, তাবারানী, ইবনু আসাকির, আযয্যিয়া আলমোখতারা-সনদ সহীহ।

📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য নামাযে আউযু বিল্লাহ পড়া ও থুথু নিক্ষেপ করা

📄 শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য নামাযে আউযু বিল্লাহ পড়া ও থুথু নিক্ষেপ করা


উসমান বিন আবুল আ'স (রাঃ) রসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসূল! শয়তান আমার ও আমার নামাযের মধ্যে বাধা সৃষ্টি করে এবং আমার কেরাআতে ভুল-ভ্রান্তি ঘটায়। রসূলুল্লাহ (সঃ) বলেন, ঐটা হচ্ছে শয়তান এবং তার নাম হচ্ছে খেনযাব। তুমি যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। অর্থাৎ আউযু বিল্লাহ পড়বে এবং তোমার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। উসমান বলেন, আমি ঐ রকম করি এবং আল্লাহ আমার কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে দিয়েছেন। ২৪৪

টিকাঃ
২৪৪. মুসলিম, আহমদ। ইমাম নববী (রঃ) বলেছেন, এই হাদীস প্রমাণ করছে ওয়াসওয়াসার সময় শয়তান থেকে আশ্রয় চাওয়া এবং বাম দিকে ৩বার থুথু নিক্ষেপ করা মোস্তাহাব। আন-নেহায়া গ্রন্থে বলা হয়েছে, এখানে থুথু বলতে 'ফুঁ' বুঝানো হয়েছে, যাতে থুথুর বিন্দু থাকবে।

📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 রুকু

📄 রুকু


রসূলুল্লাহ (সঃ) কেরাআত শেষ করার পর সামান্য একটু অপেক্ষা করতেন। ২৪৫
তারপর তিনি তাকবীরে তাহরীমার সময়ের মত উপরের দিকে দুই হাত তুলতেন এবং তাকবীর বলতেন ও রুকুতে যেতেন। ২৪৬
তিনি ভুল নামায আদায়কারীকে বলেছিলেন: আল্লাহর আদেশ মোতাবেক ভাল করে উযু না করলে তোমাদের নামায পরিপূর্ণ হবে না। তারপর তাকবীর বলবে এবং আল্লাহর হামদ ও মর্যাদা প্রকাশ করবে। এরপর আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন, সেভাবে কোরআন থেকে কেরাআত পাঠ করবে। পরে তাকবীর বলবে ও রুকুতে যাবে। দু'হাত হাঁটুর উপর এমনভাবে রাখবে যেন জোড়াগুলো ঢিলা-ঢালা থাকে। ২৪৭

টিকাঃ
২৪৫. আবু দাউদ। হাকেম একে সহীহ হাদীস বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন। ইবনুল কাইয়েম সহ অন্যরা ঐ অপেক্ষার পরিমাণ সম্পর্কে বলেছেন, তা শ্বাস নেয়ার পরিমাণ সমতুল্য。
২৪৬. বোখারী, মুসলিম,। রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠার সময় দু'হাত তোলার ব্যাপারে মোতাওয়াতের বর্ণনা রয়েছে। অর্থাৎ বহু সংখ্যক বর্ণনাকারী দ্বারা তা বর্ণিত হয়েছে। তিন ইমাম, অধিকাংশ মোহাদ্দেস ও ফকীহ এবং ইমাম আবু ইউসুফের ছাত্র ইসাম বিন ইউসুফ আবু ইসমাহ বলখী সহ কিছু হানাফীর মাযহাবও এটাই। ওকবাহ বিন আমের হাত তোলার ব্যাপারে বলেছেন, প্রতি বারের ইশারায় ১০ নেকী পাওয়া যায়。
২৪৭. আবু দাউদ, নাসাঈ। হাকেম একে সহীহ বলেছেন এবং আল্লামা যাহাবী সমর্থন করেছেন。

📘 রাসূলুল্লাহ সাঃ এর নামায > 📄 রুকুর পদ্ধতি

📄 রুকুর পদ্ধতি


রসূলুল্লাহ (সঃ) রুকুতে দুই হাঁটুর উপর দুই হাতের তালু রাখতেন। ২৪৮ এবং লোকদেরকেও অনুরূপ করার নির্দেশ দিয়েছেন। ২৪৯
তিনি ভুল নামায আদায়কারীকেও অনুরূপ করার নির্দেশ দিয়েছিলেন বলে আগে উল্লেখ করা হয়েছে।
তিনি দুই হাঁটু আঁকড়ে ধরতেন। ২৫০
তিনি আঙ্গুল ফাঁক করে রাখতেন। ২৫১
তিনি ভুল নামায আদায়কারীকেও অনুরূপ নির্দেশ দিয়ে বলেছিলেন: তুমি যখন রুকুতে যাবে, তখন তোমার দুই হাত দুই হাঁটুর উপর রাখবে এবং আঙ্গুলগুলো ফাঁক রাখবে। তারপর একটু থামবে যে পর্যন্ত না প্রত্যেক অঙ্গ তার নিজ স্থান আঁকড়ে ধরে। ২৫২
তিনি দুই কনুই দুই পাঁজর থেকে দূরে রাখতেন। ২৫৩
তিনি রুকুতে গেলে পিঠ সমান ভাবে বাঁকাতেন। ২৫৪
এমন কি পিঠে পানি ঢেলে দিলে তা যেন সমান ভাবে স্থির হয়ে থাকবে। ২৫৫
তিনি ভুল নামায আদায়কারীকে বলেছিলেন, তুমি যখন রুকুতে যাবে, তখন তোমার দুই হাত দুই হাঁটুর উপর রাখ, তোমার পিঠ সমানভাবে বাঁকাও এবং শক্তভাবে রুকু কর। ২৫৬
তিনি পিঠ থেকে মাথা উঁচু-নীচু করতেন না। ২৫৭
বরং মাথা পিঠ বরাবর সমান রাখতেন। ২৫৮

টিকাঃ
২৪৮. বোখারী, আবু দাউদ。
২৪৯. ঐ
২৫০. বোখারী, মুসলিম。
২৫১. হাকেম এটিকে সহীহ বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন。
২৫২. ইবনু খোযায়মাহ, ইবনু হিব্বান。
২৫৩. তিরমিযী। ইবনু খোযায়মাহ একে সহীহ বলেছেন。
২৫৪. বায়হাকী-সনদ সহীহ, বোখারী。
২৫৫. আল-কবীর ওয়াস্সাগীর-তাবারানী, যাওয়ায়েদ আল-মোসনাদ আবদুল্লাহ বিন আহমদ, ইবনু মাজাহ。
২৫৬. আহমদ, আবু দাউদ-সনদ সহীহ。
২৫৭. আবু দাউদ, বোখারী-কেরাআত অধ্যায়-সনদ সহীহ。
২৫৮. মুসলিম, আবু আওয়ানাহ。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00