📄 ফজরের সুন্নতের কেরাআত
রসূলুল্লাহ (সঃ) ফজরের দুই রাকাআত সুন্নতে সংক্ষিপ্ত কেরাআত পড়তেন। ১৬০
এমন কি আয়েশা (রাঃ) বলতেন: তিনি কি সূরা ফাতেহা পড়েছেন? ১৬১
তিনি কোন সময় প্রথম রাকাআতে সূরা ফাতেহার পর সূরা বাকারার ১৩৬ আয়াত অর্থাৎ قولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا শেষ পর্যন্ত পড়তেন এবং দ্বিতীয় রাকআতে সূরা আলে-ইমরানের ৬৪ আয়াত অর্থাৎ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ - শেষ পর্যন্ত পড়তেন। ১৬২
কখনও আবার এর পরিবর্তে সূরা মোমেনূনের ৫২ নং আয়াত পড়তেন। ১৬৩
আয়তাটি হচ্ছে :
فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ
কখনও তিনি প্রথম রাকআতে সূরা কাফেরূন (নং-১০৯) এবং ২য় রাকআতে সূরা ইখলাস (নং-১১২) পড়তেন। ১৬৪
তিনি একবার এক ব্যক্তিকে প্রথম সূরাটি প্রথম রাকআতে পড়তে দেখে বলেন, 'এই বান্দাহটি তার রবের প্রতি ঈমান এনেছে এবং দ্বিতীয় সূরাটি দ্বিতীয় রাকআতে পড়তে দেখে বলেন, 'এই বান্দাহটি তার রবকে চিনতে পেরেছে। ১৬৫
টিকাঃ
১৫৯. ঐ。
১৬০. আহমদ-সনদ বিশুদ্ধ。
১৬১ বোখারী, মুসলিম。
১৬۲. মুসলিম, ইবনু খোযায়মাহ ও হাকেম。
১৬৩. মুসলিম, আবু দাউদ。
১৬৪। ঐ。
১৬৫. তাহাবী, ইবনু হিব্বان, ইবনে বিশরান। আল্লামা যাহাবী একে সহীহ বলেছেন。