📄 দশ নং নীলকান্তমণি
ইবনে আব্বাস সোভাগ্য লাভ করেছিলেন ...
ইবনে আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ আমাকে আলিঙ্গন করলেন এবং বললেন, “ইয়া আল্লাহ তাকে কিতাব শিক্ষা দিন”।
টিকাঃ
১২৮. আল-বুখারী কিতাবুল ইলম-হাদীস নং ৭৫
📄 মনে রাখবেন
একজন মহান এবং প্রেরণাময় নেতা হবার জন্য সহানুভূতিশীল হাত এবং মোলায়েম স্পর্শ থাকতেই হবে।
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ اَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ.
অর্থ: “তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।”
"তোমাদের কাছে এসেছে" এর দ্বারা আরব এবং অনারব সকল মানুষকেই বোঝানো হয়েছে।
"একজন রসূল” একজন নবী যিনি মর্যাদাশীল আসনের অধিকারী হবেন।
"তোমাদের মধ্য থেকেই" অর্থাৎ মানুষ জাতির মধ্য হতে।
"তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ" অর্থাৎ তোমাদের দুঃখ কষ্ট তাকে ব্যথিত করে।
"তিনি তোমাদের মঙ্গলকামী" অর্থাৎ তোমাদের বিশ্বাসের
"মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।”
টিকাঃ
১২৯. আত-তাওবাহ (৯: ১২৮)
১৩০. জুবদাতুত তাফসীর পৃ: ২৬৪