📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তিনি আমার মাথার ওপর হাত বুলিয়ে দিলেন

📄 তিনি আমার মাথার ওপর হাত বুলিয়ে দিলেন


আমর ইবনে হুরাইস বলেন, আমার মা আমাকে নিয়ে নবী করিম (সা)-এর খিদমতে হাযির হন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেন এবং আমার রিযকের (জীবিকার) জন্য দুয়া করেন।

টিকাঃ
১২৬. আল-বুখারী আদাবুল মুফরাদ হাদীস নং ৬52

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন

📄 তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন


সাইব ইবন ইয়াযীদ হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আমার খালা (একদিন) আমাকে রসূলুল্লাহ -এর দরবারে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রসূলাল্লাহ, আমার ভাগিনা পীড়িত ও রোগাক্রান্ত। (আপনি তার জন্য আল্লাহর দরবারে দুআ করুন!) তখন নবী আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের দুআ করলেন। তিনি ওযু করলেন তাঁর ওযুর অবশিষ্ট পানি আমি পান করলাম। এরপর আমি তাঁর পিছন দিকে গিয়ে দাঁড়ালাম তাঁর কাঁধের মধ্যবর্তী স্থানে “মোহরে নবুওয়াত” দেখলাম।

টিকাঃ
১২৭. সহীহ আল-বুখারী- হাদীস নং ৩৩৭৫

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 দশম অধ্যায়ের সারমর্ম

📄 দশম অধ্যায়ের সারমর্ম


মানুষকে ভালবাসার ছোঁয়া দেয়ার ব্যাপারটি ভাগ্যবান মানুষগুলির বুকে হাত রাখা বা যাদের ভালবাসতেন তাদের গালে হাত বুলানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা ছড়িয়ে পড়েছে বুকে জড়িয়ে ধরা পর্যন্তও। এই জড়িয়ে ধরা, এই আলিঙ্গন একান্ত ভালবাসার, একান্ত তৃপ্তির।
ইয়া আল্লাহ! কত মহান ছিলেন সেই নেতা! কত মহান মানুষ ছিলেন তিনি! সেই প্রথম যুগের মানুষ যারা তাঁর সংস্পর্শ পেয়েছিলেন তারা ঈমানের দৃপ্তি নিয়ে এমন স্তরে পৌঁছেছিলেন যা আর কেউ পারে নি। নবী -এর সাহচর্য পাবার সম্মান অন্য সব সম্মানের উর্ধ্বে। সুতরাং কত মহান ছিল আমার মহান নেতা নবী -এর নিজ হাতে গড়া প্রজন্ম!!
সাহাবাদের যুগ ছিল সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ। সাহাবাদের প্রত্যেকেই ছিলেন স্বাধীন চরিত্রের অধিকারী এবং তার স্বত্ত্বায় অদ্বিতীয়। শ্রেষ্ঠত্ব আর গৌরবে তাদের প্রত্যেকের অংশগ্রহণ ছিল। আর তাদের মূল অনুপ্রেরণা ছিল তাদের নেতা রসূলুল্লাহ।
ইয়া আল্লাহ! নবী মুহাম্মাদ, তার স্ত্রীগণ, তাঁর সন্তান-সন্ততিগণের ওপর আপনার সালাত ও সালাম প্রেরণ করুন। যেমনটি আপনি সালাত ও সালাম প্রেরণ করেছেন ইবরাহীম এবং তাঁর পরিবারবর্গের ওপর। আপনি সকল প্রশংসা এবং মর্যাদার অধিকারী!

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 দশ নং নীলকান্তমণি

📄 দশ নং নীলকান্তমণি


ইবনে আব্বাস সোভাগ্য লাভ করেছিলেন ...
ইবনে আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ আমাকে আলিঙ্গন করলেন এবং বললেন, “ইয়া আল্লাহ তাকে কিতাব শিক্ষা দিন”।

টিকাঃ
১২৮. আল-বুখারী কিতাবুল ইলম-হাদীস নং ৭৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00