📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 স্নেহময় স্পর্শের প্রভাব

📄 স্নেহময় স্পর্শের প্রভাব


“এরপর থেকে যুবকটি মেয়েদের দিকে অবৈধ দৃষ্টিপাত থেকে বিরত হলো”

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 ফাদালাহ, “তিনি আমার বুকের ওপর হাত রাখলেন”

📄 ফাদালাহ, “তিনি আমার বুকের ওপর হাত রাখলেন”


ফাদালাহ ইবনে আমর আল-লাইছি বলেন, মক্কা বিজয়ের বছর আমি নবী -এর নিকট আসলাম এবং তিনি কাবা তাওয়াফ করছিলেন। আমি তাঁকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তার নিকটবর্তী হলাম। তিনি বললেন, “তুমি কি ফাদালাহ?” আমি বললাম, “জী হ্যাঁ ইয়া রসূলাল্লাহ” তিনি বললেন, “তুমি কি চিন্তা করছিলে?” আমি বললাম, “কিছুই না, আমি আল্লাহকে স্মরণ করছিলাম মাত্র” নবী হাসলেন এবং বললেন, “আল্লাহর কাছে ক্ষমা চাও” এবং তিনি আমার বুকের ওপর হাত রাখলেন।

টিকাঃ
১১৭. আল-ইসাবা লিইবনু হাজার ২খণ্ড, হাদীস নং ৬৯৯৮

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 ফাদালার ওপর স্নেহময় সেই স্পর্শের প্রভাব

📄 ফাদালার ওপর স্নেহময় সেই স্পর্শের প্রভাব


“আল্লাহর কসম! যখন তিনি হাত তুলে নিলেন, তিনি আমার নিকট আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে গেলেন”

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 শাইবাহ : “তিনি আমার বুক মুছে দিলেন”

📄 শাইবাহ : “তিনি আমার বুক মুছে দিলেন”


শাইবাহ ইবনে উসমান বলেন, যখন নবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন, আমার মনে আছে আমার বাবা এবং চাচা যাদেরকে আলী এবং হামযা হত্যা করেন। আমি বললাম, আজ আমি মুহাম্মাদ (সা)-এর প্রতিশোধ নেব। আমি তার নিকট গেলাম কিন্তু আব্বাস তার ডানদিকে রূপার মত চকচকে ঢাল পরিহিত ছিলেন। তিনি তার ঢালটি দেখালেন যেটা ছিল পরিস্কার। আমি বললাম, এটা তার চাচা তিনি তাকে হত্যা করতে দিবেন না। আমি বাম দিক হতে তার নিকট গেলাম এবং সেখানে আবু সুফিয়ান ইবনে আল হারিসকে সেখানে পেলাম। আমি বললাম, "এ হচ্ছে তার চাচাতো ভাই, এও তাঁকে হত্যা করতে দিবে না"। আমি পিছন দিক হতে নবী -এর নিকট পৌঁছালাম এমনকি তার আর আমার মধ্যবর্তী তলওয়ার ব্যতিত অন্য কোনো প্রতিবন্ধক রইল না। আমি বৃহৎ একটি অগ্নিকান্ড দেখলাম যা ছিল বজ্রের মত। এটা আমাকে গ্রাস করতে পারে এই ভয়ে আমি পিছনে সরে আসলাম। নবী আমার দিকে তাকালেন এবং বললেন, “শাইবা, এদিকে এসো”। তিনি তাঁর হাত আমার বুকের ওপর রাখলেন এবং আল্লাহ আমার হৃদয় থেকে শয়তান বিদূরিত করলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00