📄 যুবকটি: “তিনি যুবকটির ওপর তার হাত রাখলেন”
আবু উমামাহ হতে বর্ণিত। যিনি বলেন, একজন যুবক নবী -এর নিকট এসে বলল, “ইয়া রসূলাল্লাহ! আমাকে ব্যভিচারের অনুমতি দান করুন” এই কথা বলার পর নবী যুবকটির ওপর তার হাত রাখলেন এবং বললেন, “ইয়া আল্লাহ! তার ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, তার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং তার যৌনাঙ্গসমূহকে হেফাজত করুন”
টিকাঃ
১১৬ মুসনাদে ইমাম আহমাদ : মুসনাদ নং ২১৬৭৬
📄 স্নেহময় স্পর্শের প্রভাব
“এরপর থেকে যুবকটি মেয়েদের দিকে অবৈধ দৃষ্টিপাত থেকে বিরত হলো”
📄 ফাদালাহ, “তিনি আমার বুকের ওপর হাত রাখলেন”
ফাদালাহ ইবনে আমর আল-লাইছি বলেন, মক্কা বিজয়ের বছর আমি নবী -এর নিকট আসলাম এবং তিনি কাবা তাওয়াফ করছিলেন। আমি তাঁকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তার নিকটবর্তী হলাম। তিনি বললেন, “তুমি কি ফাদালাহ?” আমি বললাম, “জী হ্যাঁ ইয়া রসূলাল্লাহ” তিনি বললেন, “তুমি কি চিন্তা করছিলে?” আমি বললাম, “কিছুই না, আমি আল্লাহকে স্মরণ করছিলাম মাত্র” নবী হাসলেন এবং বললেন, “আল্লাহর কাছে ক্ষমা চাও” এবং তিনি আমার বুকের ওপর হাত রাখলেন।
টিকাঃ
১১৭. আল-ইসাবা লিইবনু হাজার ২খণ্ড, হাদীস নং ৬৯৯৮
📄 ফাদালার ওপর স্নেহময় সেই স্পর্শের প্রভাব
“আল্লাহর কসম! যখন তিনি হাত তুলে নিলেন, তিনি আমার নিকট আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে গেলেন”