📄 নবম হীরা
জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। নবী করীম একটি বৃক্ষের ওপর কিংবা একটি খেজুর বৃক্ষের কান্ডের ওপর (হেলান দিয়ে) শুক্রবারে খুত্বা প্রদানের জন্য দাঁড়াতেন। এমতাবস্থায় একজন আনসারী মহিলা অথবা একজন পুরুষ বলল, ইয়া রসূলুল্লাহ! আপনার জন্য একটি মিম্বর তৈরী করে দেব.কি? নবী বললেন, তোমাদের ইচ্ছে হলে দিতে পার। অতঃপর তারা একটি কাঠের মিম্বর তৈরী করে দিলেন। যখন শুক্রবার এল নবী মিম্বরে আসন গ্রহণ করলেন, তখন কান্ডটি শিশুর ন্যায় চিৎকার করে কাঁদতে লাগল। নবী মিম্বর হতে নেমে এসে উহাকে জড়িয়ে ধরলেন। কিন্তু কান্ডটি (আবেগ আপ্লুত কন্ঠে) শিশুর মত আরো ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগল। রাবী বলেন, কান্ডটি এজন্য কাঁদছিল যেহেতু সে খুত্বাকালে অনেক যিক্র শুনতে পেত।
আশার কথা হচ্ছে ...
সাফওয়ান ইবনে আসসাল থেকে বর্ণিত। যিনি বলেন, এক বেদুইন অত্যন্ত উচ্চস্বরে ঘোষণা বললেন, "ও মুহাম্মাদ! একজন মানুষ অপর একজন মানুষকে ভালবাসে অথচ তারা কখনো একসাথে থাকে নি"। রসূলুল্লাহ বললেন, "প্রত্যেক মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালবাসে"।
টিকাঃ
১০৮. সহীহ আল-বুখারী হাদীস নং ৩৪১৭
১০৯. সুনানুত তিরমিযী হাদীস নং ২৩৯৬
📄 মনে রাখতে হবে
যদি আপনি মহান নেতা হতে চান, ভালবাসা ছড়িয়ে দিন এবং আবেগকে মূল্যায়ন করুন।
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ.
অর্থ: “নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ।”
অর্থাৎ, ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে তিনি তাদের সবচেয়ে নিকটবর্তী। মুমিনদের নিজেদের জীবন এর ওপরেও তাঁর অধিকার রয়েছে। সে কারণে, কোনো মানুষের নিজস্ব চিন্তা চেতনা এবং চাওয়া পাওয়ার উর্ধ্বে তাঁর আনুগত্যকে প্রাধান্য দেয়া অবশ্য কর্তব্য। এই আয়াতের অর্থের ব্যাপারে এটা বলা হয়ে থাকে যে, জিহাদের ব্যাপারে এবং তাঁর জন্য নিজের জীবন বিলিয়ে দেয়ার প্রশ্নে তিনি তাদের সবচেয়ে নিকটবর্তী ছিলেন।
টিকাঃ
১১০. আল-আহযাব ৩৩:৬
১১১. জুবদাত আত০ তাফসির আল-আশযার-৫৪৯