📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 শত্রুর দৃষ্টিতে এই ভালবাসা

📄 শত্রুর দৃষ্টিতে এই ভালবাসা


একজন কাফের গোপন কথা ফাস করলেন ...
“হে আমার কওম! আল্লাহর কসম! আমি অনেক রাজা বাদশাহর দরবারে প্রতিনিধিত্ব করেছি। কায়সার (রোম) কিসরা (পারস্য) ও নাজ্জাশী (আবিসিনিয়ার) সম্রাটের দরবারে দূত হিসেবে গিয়েছি; কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি যে, কোনো রাজা বাদশাহকেই তার অনুসারীদের ন্যায় এত সম্মান করতে দেখিনি, যেমন মুহাম্মাদের অনুসারীরা তাঁকে করে থাকে। আল্লাহর কসম! রসূলুল্লাহ ﷺ যদি থুথু ফেলেন, তখন তা কোনো সাহাবীর হাতে পড়ে এবং সংগে সংগে তারা তা তাদের গায়ে মুখে মেখে ফেলেন। তিনি কোনো আদেশ দিলে তারা তা সাথে সাথে পালন করেন; তিনি ওযু করলে তাঁর ওযুর পানি নিয়ে সাহাবীগণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়; তিনি কথা বললে, সাহাবীগণ নিশ্চুপ হয়ে শুনেন। এমন কি তাঁর সম্মানার্থে তাঁর চেহারার দিকেও তাকান না।”

টিকাঃ
১০৩. সহীহ আল-বুখারী হাদীস নং ২৬০৩

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 ভালবাসার কবিতা

📄 ভালবাসার কবিতা


আনাস ইবনে মালিক হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বললেন, “কাল তোমরা এমন কিছু মানুষের আতিথ্য করবে যাদের অন্তর তোমাদের চেয়ে বেশি ইসলামের প্রতি অনুরক্ত”। তিনি (রাবী) বলেন, “আশয়ারীগণ, তাদের সাথে আবু মুসা আশয়ারী, আসলেন। যখন তারা মদিনার নিকটবর্তী হলেন তখন তারা গান গাচ্ছিলেন বলছিলেন- কাল আমরা আমাদের কাঙ্খিত মানুষদের সাথে দেখা করব মুহাম্মাদ এবং তাঁর সঙ্গিসাথিগণ” তারা সর্বপ্রথম মানুষ যারা করমর্দনের প্রচলন করেছিলেন।
আনাস ইবনে মালিক হতে বর্ণনা করেন যে, “নবী যেদিন মদিনায় প্রবেশ করলেন, সবকিছু আলোকিত হলো। যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, সবকিছু অন্ধকার হয়ে গেল। আমরা যখন তাকে সমাহিত করা শেষ করলাম, আমরা আমাদের অন্তরকে প্রত্যাখ্যান করলাম (অর্থাৎ আমরা বিশ্বাস করতে পারছিলাম না তিনি মৃত্যুবরণ করেছেন)”

অহী অবতরণের সমাপ্তি
আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বক্স রসূলুল্লাহ-এর ইন্তেকালের পর উমরকে বললেন, রসূলুল্লাহ যেভাবে উম্মু আইমানের সাথে সাক্ষাত করতে যেতেন- চলো আমরাও তদ্রুপ তার সাথে সাক্ষাত করে আসি। (রাবী বলেন,) আমরা যখন তার কাছে পৌঁছলাম- তিনি কাঁদতে লাগলেন। আবু বক্স ও উমর তাকে বললেন, আপনি কাঁদছেন কেন। আল্লাহর কাছে তো তাঁর রসূল -এর জন্য কল্যাণকর জিনিসই রয়েছে। তিনি উত্তরে বললেন, আমি এজন্য কাঁদছি না যে, আল্লাহর কাছে তাঁর 'রসূলের জন্য কি রয়েছে তা আমি জানি না বরং আমি এজন্যই কাঁদছি, যে আসমান থেকে অহী আসা চিরতরে বন্ধ হয়ে গেল। (রাবী বলেন,) তার একথায় তাদের দুজনেরও কান্না এসে গেল এবং তারাও তার সাথে কাঁদতে লাগলেন।

টিকাঃ
১০৪. মুসনাদে আহমাদ হাদীস নং ১৩১০০. ও সিলসিলাতুল আহাদীস আস-সহীহাহ লিল আলবানী হাদীস নং ২/৬২
১০৫. আস-সহীহ লি-ইবনে হিব্বান হাদীস নং ৬২৫২
১০৬. সহীহ মুসলিম হাদীস নং ৪৬১৫

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 প্রিয় মানুষটির সাথে প্রত্যেক রাতে দেখা হয়

📄 প্রিয় মানুষটির সাথে প্রত্যেক রাতে দেখা হয়


আল-মুসান্না ইবনে সাঈদ বলেন, “আমি আনাস কে বলতে শুনেছি- এমন কোনো রাত নেই যেই রাতে আমি আমার প্রিয় আল্লাহর রসূল (সা)- কে স্বপ্নে দেখিনি”

টিকাঃ
১০৭. সিয়ার আলামীন নুবালাহ ২/৪০৩

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 নবম অধ্যায়ের সারমর্ম

📄 নবম অধ্যায়ের সারমর্ম


যখন একই প্রজাতির যেমন দুইজন মানুষ, দুইটি পাখি, দুইটি প্রজাপতি একে অপরকে ভালবাসে, সেক্ষেত্রে ভালবাসা হচ্ছে একটা হৃদয়ের সাথে অন্য হৃদয়ের, এক আত্মার সাথে অন্য আত্মার বন্ধন এবং দুই দেহের একটি জোড়া। এটা খুবই সাধারণ এবং প্রত্যাশিত যে, একই প্রজাতির দুইটি প্রাণী একে অপরকে ভালবাসবে। কিন্তু এই ভালবাসাটি যখন দুইটি ভিন্ন প্রজাতির মধ্যে যেমন মানুষ এবং পাখি অথবা মানুষ এবং জড় পদার্থের মধ্যে সংঘঠিত হয় তাহলে অবাক হতেই হয়। যখন আত্মার মিলন হয় এবং একে অপরের সাথে মিশে যায়, তখন এটাও ভালবাসার একটি রূপ হিসেবে আত্মপ্রকাশ করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00