📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 আনন্দের অশ্রুজল

📄 আনন্দের অশ্রুজল


আয়েশা হতে বর্ণিত। প্রত্যেহ খুব ভোরে অথবা সন্ধ্যায় দিনের এই দুই প্রান্তের কোনো এক প্রান্তে নবী অবশ্যই আবু বকরের নিকট আসতেন। কিন্তু যেদিন নবী -কে হিজরত করার এবং মক্কা ত্যাগ করার অনুমতি দেয়া হলো, তিনি দিনের মধ্যভাগে আমাদের নিকট এলেন, এই সময়ে তিনি কখনোই আসতেন না। তিনি (আয়েশা ) বলেন, আবু বকর যখন তাকে দেখলেন, তিনি বললেন, নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে। তা না হলে কিছুতেই নবী এ সময়ে আসতে পারেন না।
তিনি যখন প্রবেশ করলেন, তাঁকে আবু বকর তাঁর নিজ আসনে বসার অগ্রাধিকার দিলেন এবং তিনি নিজেও বসলেন। নবী -এর সাথে তখন আমার বোন আসমা এবং আমি ছাড়া কেউ ছিল না। তিনি আবু বকরম (রা)-কে বললেন, "সবাইকে এখান থেকে যেতে বল" আবু বকর বললেন, "এরা তো আমার দুই কন্যা! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, কি ঘটেছে?" নবী বললেন, "আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন”। আবু বকর বললেন, "আমি কি আপনার সঙ্গী হতে পারি?” তিনি বললেন, "হ্যাঁ"
আয়েশা বলেন, আবু বকর ছাড়া আর কাউকে আমি আনন্দে কাঁদতে দেখি নি। সেদিন তিনি কেঁদেছিলেন। তারপর আবু বকর বললেন, "ইয়া রসূলাল্লাহ! এই হচ্ছে আমার দুইটি উট, এইগুলিকে আমি এই উদ্দ্যেশ্যে প্রস্তুত করেছি।" তারা আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে এক অবিশ্বাসীকে পথ নির্দেশক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তারা আগে থেকে ঠিক করা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আব্দুল্লাহ এর নিকট তাদের উট গচ্ছিত রেখে যান。

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 আমি হয়ত আপনাকে দেখতে পাব না

📄 আমি হয়ত আপনাকে দেখতে পাব না


আয়েশা হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী -এর নিকট এসে বললেন, আল্লাহর শপথ! আপনাকে আমি আমার নিজের চেয়ে, আমার পরিবার এবং সম্পদের চেয়ে, এমনকি আমার সন্তানের চেয়ে বেশি ভালবাসি। আমি যখন বাড়িতে থাকি, আপনার কথা আমার মনে পড়ে, আপনাকে পুনরায় না দেখা পর্যন্ত আমি থাকতে পারি না। আমি মৃত্যুর কথা স্মরণ করি, আমার এবং আপনার, আমি জানি আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং নবীগণের আসনে আরোহন করবেন, আর আমি যখন জান্নাতে প্রবেশ করব আমি হয়ত আপনাকে দেখতে পাব না।
নবী চুপ থাকলেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জিবরাইল (আঃ)-কে আয়াতসহ প্রেরণ করেন-
وَ مَنْ يُطِعِ اللَّهَ وَ الرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيِّنَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصُّلِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا .
অর্থ: "আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, সে তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাঁদের সান্নিধ্যই হলো উত্তম।" হাদীসের শেষ পর্যন্ত ..

টিকাঃ
৮৮. মুসনাদ ইসহাক ইবনে বাওয়াইহ, হাদীসনং ১০৩২
৮৯. আন-নিসা (৪: ৬৯)
৯০. আল-মুজামুস সগীর লিত্তাবারানী- হাদীস নং ৫২

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তিনি তার মাথা মুণ্ডন করলেন

📄 তিনি তার মাথা মুণ্ডন করলেন


আনাস হতে বর্ণিত তিনি বলেন, আমি দেখেছি যখন রসূলুল্লাহ (সা) নাপিত দ্বারা মাথা মুন্ডন করাতেন, তার সাহাবাগণ তার চারপাশ ঘিরে থাকতেন এবং তারা আগ্রহভরে চেষ্টা করতেন যাতে হাতের ওপর সব চুল পড়ে, মাটিতে একটাও না পড়ে।"

টিকাঃ
৯১. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪৪১৩

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 একজন সাহাবীর দুইটি চাওয়া

📄 একজন সাহাবীর দুইটি চাওয়া


রাবীআ ইবনে কাবা আল-আনসারী বলেন, আমি রসূলুল্লাহ -এর সাথে রাত কাটিয়েছিলাম। আমি তাঁর ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেন- কিছু চাও। আমি বললাম, বেহেশতে আপনার সাহচার্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন- তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য কর।

টিকাঃ
৯২. সহীহ মুসলিম হাদীস নং ৭৯১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00