📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 চতুর্থ দিক: শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়া

📄 চতুর্থ দিক: শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়া


শিশু তার নিজের প্রতি নির্ভরতা এবং আত্মবিশ্বাস সেভাবেই গড়ে ওঠে যেমন তার চারপাশের মানুষ থেকে সে পায়। পড়াশুনা করে যদি মানসিকতাটা উদ্বিগ্ন থেকে যায়, সে সিদ্ধান্তহীনতায় ভোগে, অন্তঃমুখী হয় অথবা লজ্জাহীন হয়, দৃঢ় সংকল্প না হতে পারে, তার সাহস যদি একটা মুরগির বাচ্চার সমান হয় তাহলে সেই পড়াশুনা করে ডিগ্রী অর্জন ছাড়া অন্য কোনো লাভ আছে কি? তাই, নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে দেয়া সুস্থ পড়াশুনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
দয়ালু প্রশিক্ষক নবী শিশুর মনের মধ্যে বিশ্বাস জন্মানো বলতে প্রাসংগিক বিষয়ে আলোকপাত করেছেন। এই প্রাসঙ্গিক বিষয়গুলি মহান নেতা নবী -এর জীবনীতে এবং শিশুদের আচরণের ব্যাপারে তার নির্দেশনার মধ্যে পাওয়া যায় সেগুলো নিম্নরূপঃ

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 সুন্দর নাম রাখা

📄 সুন্দর নাম রাখা


আনাস ইবনে মালিক বর্ণনা করেন যে, নবী তাকে একটি উপাধি দিলেন, সে সময় তিনি ছিলেন কিশোর।

টিকাঃ
৭২. আল-তাবাকাত আল-কুবরা লিইবনে সা'দ হাদীস নং ৮১২৩

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তার মর্যাদা রক্ষা এবং ব্যক্তিত্বকে সম্মান করা

📄 তার মর্যাদা রক্ষা এবং ব্যক্তিত্বকে সম্মান করা


সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ-এর নিকট একটি পানির পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করলেন। তাঁর ডানদিকে এক বালক ছিল, সে ছিল লোকদের মধ্যে সবচাইতে কম বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা তাঁর বাঁদিকে ছিল। নবী বললেন, হে বালক! তুমি কি আমাকে তোমার জ্যেষ্ঠদের এটি দিতে অনুমতি দিবে? সে বলল, ইয়া রসূলাল্লাহ! আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে নিজের ওপর কাউকে প্রাধান্য দিতে চাই না। এরপর তিনি তাকেই সেটি দিলেন।
আনাস বর্ণনা করেন। নবী কিছু কিশোরদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এসময় তিনি তাদের সালাম করেন।

টিকাঃ
৭৩. সহীহ আল-বুখারী হাদীস নং ২২৪৭
৭৪. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪১৪৪

সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ-এর নিকট একটি পানির পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করলেন। তাঁর ডানদিকে এক বালক ছিল, সে ছিল লোকদের মধ্যে সবচাইতে কম বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা তাঁর বাঁদিকে ছিল। নবী বললেন, হে বালক! তুমি কি আমাকে তোমার জ্যেষ্ঠদের এটি দিতে অনুমতি দিবে? সে বলল, ইয়া রসূলাল্লাহ! আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে নিজের ওপর কাউকে প্রাধান্য দিতে চাই না। এরপর তিনি তাকেই সেটি দিলেন। আনাস বর্ণনা করেন। নবী কিছু কিশোরদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এসময় তিনি তাদের সালাম করেন।

টিকাঃ
৭৩. সহীহ আল-বুখারী হাদী। আমি পিছন ফিরে তাকালাম এবং দেখলাম নবী আসছেন। আমি বললাম, “নবী নিশ্চয় আমার নিকটেই আসছেন।” আমি দৌড়ে কোনো এক দরজার পিছনে নিজেকে লুকিয়ে ফেললাম। ইবন আব্বাস বলেন, "আমি কিছুই বুঝতে পারি নি যতক্ষণ না তিনি ঘাড়ের পিছন দিক হতে আমাকে ধরে ফেললেন। তিনি আস্তে একটা চাপড় দিলেন (তিনি তার হাত দিয়ে রসিকতা করে মৃদু আঘাত করলেন)।” তারপর তিনি বললেন, “যাও! মুয়াবিয়াকে ডেকে নিয়ে আস” আর তিনি ছিলেন তাঁর লেখক। আমি মুয়াবিয়া -এর নিকট গেলাম এবং তাকে বললাম, “আল্লাহর নবী -এর ডাকে সাড়া দিন, তাঁর আপনাকে প্রয়োজন”

টিকাঃ
৭৬. মুসনাদ আহমাদ হাদীস নং ২৯৮৪

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তাদের ওপর আস্থা রাখা

📄 তাদের ওপর আস্থা রাখা


আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ আমার কাছে আসলেন। আমি তখন ছেলেদের সাথে খেলাধুলা করছিলাম। আনাস (রা) বলেন, তিনি আমাদের সালাম করলেন। তিনি কোনো এক প্রয়োজনে আমাকে পাঠালেন। আমি রাত করে মায়ের কাছে ফিরে আসলাম। আমি যখন আসলাম তিনি জিজ্ঞেস করলেন, ফিরতে দেরি হলো কেন? আমি বললাম, রসূলুল্লাহ আমাকে বিশেষ একটি প্রয়োজনে পাঠিয়েছিলেন। মা বললেন, তাঁর সে প্রয়োজনটা কি? আমি বললাম, সেটা গোপনীয় ব্যাপার। মা বললেন, রসূলুল্লাহ -এর গোপনীয় বিষয় কাউকে বল না। আনাস বলেন, আল্লাহর শপথ! হে সাবিত, আমি যদি এ সম্পর্কে কাউকে বলতাম তাহলে তোমাকেই বলতাম।

টিকাঃ
৭৫. সহীহ আল-মুসলিম হাদীস নং ৪৬৫৬

আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ আমার কাছে আসলেন। আমি তখন ছেলেদের সাথে খেলাধুলা করছিলাম। আনাস (রা) বলেন, তিনি আমাদের সালাম করলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00