📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তৃতীয় দিক: শিশুর নিরাপত্তা নিশ্চিত করা

📄 তৃতীয় দিক: শিশুর নিরাপত্তা নিশ্চিত করা


নবী শিশুর শিক্ষার প্রতি গভীর মনোযোগ, তার বেড়ে ওঠার ব্যাপারে আলোচনা করে শিশুর অতি প্রয়োজনীয় বিষয় যেমন যেসব জিনিস তাকে ক্ষতি করতে পারে সেসব থেকে তাকে সুরক্ষা এবং তার দেখাশুনার ব্যাপারগুলিও এড়িয়ে যান নি; বরং মহান নেতা এবং হিতৈষী বাবা তার সন্তানের নিরাপত্তা এবং প্রশান্তি চেয়েছিলেন। কেননা, সে তার হৃদয়ের অলংকার, তার চোখের আলো এবং তার আত্মার প্রশান্তি।
একটা শিশু তার চারপাশের ভাল মন্দ কিছু না বুঝেই পৃথিবীতে আসে। বেশির ভাগ ক্ষেত্রেই সে সব জিনিসের সঠিক মূল্যায়ন করতে পারে না। আর সে কারণে পিতামাতাকে সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে হয় এবং তার সুস্বাস্থের দিকে দৃষ্টি রাখতে হয়। সে কারণেই সম্মানিত নবী এবং মহান নেতা নবী নিজেই একটা বাচ্চার সুরক্ষা সবচেয়ে দৃষ্টান্ত রেখে গিয়েছেন।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 সুরক্ষিত দুর্গ

📄 সুরক্ষিত দুর্গ


ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, নবী হাসান এবং হুসাইন-এর জন্য নিম্নোক্ত দুয়া পড়ে পানাহ চাইতেন আর বলতেন, তোমাদের পিতা (ইবরাহীম (আঃ)) ইসমাইল ও ইসহাক (আঃ)-এর জন্য এ দুআ পড়ে পানাহ চাইতেন। (দুআটি হলো) আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাত দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।

টিকাঃ
৬৮. সহীহ আল-বুখারী হাদীস নং ৩২১২

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 অন্য সকল কিছু তিনি পরিত্যাগ করেন

📄 অন্য সকল কিছু তিনি পরিত্যাগ করেন


আবু সাইদ হতে বর্ণিত আছে। তিনি বলেন, রসুলুল্লাহ জ্বিন এবং মানুষের কু-দৃষ্টি হতে আশ্রয় চাইতেন। তারপর সূরা ফালাক ও সূরা নাস নাযিল হলে তিনি এ সূরা দুটি গ্রহণ করেন এবং বাকিগুলো পরিত্যাগ করেন।

টিকাঃ
৬৯. সুনানে তিরমিযী হাদীস- ২০৬১

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তোমার সন্তানকে দেখে রাখ

📄 তোমার সন্তানকে দেখে রাখ


জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রসূলুল্লাহ বলেছেন- যখন সন্ধ্যা হয়, তখন তোমাদের সন্তানদের ঘরে আটকিয়ে রাখবে। কেননা, এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু সময় অতিক্রম হলে তখন তাদের ছেড়ে দিতে পার। আর ঘরের দরজা বন্ধ করবে। কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ বলে) তোমাদের মশকের মুখ বন্ধ করে দেবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর ওপর কোনো জিনিস আড়াআড়িভাবে রেখে হলেও। আর (শয়নকালে) তোমরা তোমাদের চেরাগগুলো নিভিয়ে দেবে।
মহান নেতা এবং স্নেহশীল পিতা নবী তাঁর সন্তানদের ততদিন পর্যন্ত দেখাশুনা করেছেন যতদিন পর্যন্ত না তারা বয়ঃপ্রাপ্ত শক্তসমর্থ নারী পুরুষে পরিণত হয়।

টিকাঃ
৭০. সহীহ আল-বুখারী- হাদীস নং ৫৩২০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00