📄 লাল জিহ্বা
আনহু আবু হুরায়রা হতে বর্ণিত। তিনি বলেন, নবী হুসাইন এর দিকে জিহ্বা সুচালো করতেন। আর ছোট্ট ছেলেটি (হুসাইন) জিহবার লাল রঙ দেখে এর দিকে ছুটত।
লা ইলাহা ইল্লাহ! আজ, কিছু মানুষ এটাই বুঝতে পারেন না যে খেলাধুলা এবং শিশুদের সাথে মজা করার মর্ম কি! তারা ভাবেন, এটাই তাদের মর্যাদা এবং গাম্ভীর্য। মূলত তারা খুব গুরুত্বপূর্ণ জিনিস সম্পূর্ণ ধূলিস্মাৎ করেন এবং সঠিক পথটি উপেক্ষা করেন।
আরও একটি সুন্দর উদাহরণ পেশ করে আমি আপনার বিস্ময়কে বাড়িয়ে দিতে চাই, যেটি প্রথমটির মতই চমকপ্রদ। মহানবী -এর জীবন এ রকম অসংখ্য সুন্দর এবং বিস্ময়কর জিনিসে পরিপূর্ণ-
টিকাঃ
৬৫. আল-মুজাম আল-কবির লিত্তাবারানী-হাদীস নং ২৫৮৫
📄 পানি ছিঁটানো
শিশুদের মনে অত্যন্ত ভালবাসার একটা খেলা হলো পানি ছিটানো। এটা সহজ, বিপদজনকও নয়। আল্লাহর কসম, আমি পড়েছি, শুনেছি এবং দেখেছি কিন্তু এরকম কিছু আমি পড়িনি শুনিনি দেখিওনি ...
মাহমূদ ইবনুর-রাবী থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মনে আছে, নবী একবার বালতি থেকে পানি নিয়ে মুখে করে আমার মুখমণ্ডলে কুলি করেছিলেন, তখন আমি ছিলাম পাঁচ বছরের বালক।
এ হাদীস দিয়ে এটা বোঝানো হচ্ছে যে, নবী তাঁর পবিত্র মুখ দিয়ে পানি মেরে শুধুমাত্র একটু রশিকতা, একটু স্নেহ, একটু মমতা করতে চেয়েছেন। যেটা সাহাবীদের বাচ্চাদের প্রতি এরূপ করা তাঁর অভ্যাস ছিল।
টিকাঃ
৬৬. সহীহ আল-বুখারী- হাদীস নং ৭৭
৬৭. ফাতহুল বারী লিইবনে হাজার- (১/২২৮)
📄 তৃতীয় দিক: শিশুর নিরাপত্তা নিশ্চিত করা
নবী শিশুর শিক্ষার প্রতি গভীর মনোযোগ, তার বেড়ে ওঠার ব্যাপারে আলোচনা করে শিশুর অতি প্রয়োজনীয় বিষয় যেমন যেসব জিনিস তাকে ক্ষতি করতে পারে সেসব থেকে তাকে সুরক্ষা এবং তার দেখাশুনার ব্যাপারগুলিও এড়িয়ে যান নি; বরং মহান নেতা এবং হিতৈষী বাবা তার সন্তানের নিরাপত্তা এবং প্রশান্তি চেয়েছিলেন। কেননা, সে তার হৃদয়ের অলংকার, তার চোখের আলো এবং তার আত্মার প্রশান্তি।
একটা শিশু তার চারপাশের ভাল মন্দ কিছু না বুঝেই পৃথিবীতে আসে। বেশির ভাগ ক্ষেত্রেই সে সব জিনিসের সঠিক মূল্যায়ন করতে পারে না। আর সে কারণে পিতামাতাকে সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে হয় এবং তার সুস্বাস্থের দিকে দৃষ্টি রাখতে হয়। সে কারণেই সম্মানিত নবী এবং মহান নেতা নবী নিজেই একটা বাচ্চার সুরক্ষা সবচেয়ে দৃষ্টান্ত রেখে গিয়েছেন।
📄 সুরক্ষিত দুর্গ
ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, নবী হাসান এবং হুসাইন-এর জন্য নিম্নোক্ত দুয়া পড়ে পানাহ চাইতেন আর বলতেন, তোমাদের পিতা (ইবরাহীম (আঃ)) ইসমাইল ও ইসহাক (আঃ)-এর জন্য এ দুআ পড়ে পানাহ চাইতেন। (দুআটি হলো) আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাত দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।
টিকাঃ
৬৮. সহীহ আল-বুখারী হাদীস নং ৩২১২