📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 তিন জনের দৌড়

📄 তিন জনের দৌড়


আনহু আব্দুল্লাহ ইবনে হারিস হতে বর্ণিত তিনি বলেন, নবী আব্বাস এর তিনপুত্র আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ এবং কুছায়েরকে এক লাইনে দাড় করাতেন। তারপর তিনি বলতেন, যে আমার কাছে আগে পৌছাবে তাকে এইটা দেব সেইটা দেব...। তারা নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করে তাঁর নিকট আসত এবং তাঁর বুকের ওপর, ঘাড়ের ওপর এসে পড়ত। তারপর তিনি তাদের চুমু খেতেন এবং তাদের নিয়ে মত্ত থাকতেন।

টিকাঃ
৬২. মুসনাদে ইমাম আহমাদ হাদীস নং ১৭৭১

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 সর্বোত্তম পর্বত

📄 সর্বোত্তম পর্বত


ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন, নবী আসলেন, তাঁর কাধে ছিলেন হাসান ইবন আলী। নবী-এর সাথে একজন দেখা করলেন এবং বললেন, "ও ছোট্ট ছেলে! আরোহন করার জন্য তুমি সবচেয়ে ভাল পর্বতটি পেয়েছ" নবী বললেন, "আর এটার ওপরে আরোহনের জন্য সে সবচেয়ে বেশি উপযুক্ত"

টিকাঃ
৬৩ মুসতাদরাক আল-হাকিম হাদীস নং ৪৭৫৭

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 জুয়াইনাব

📄 জুয়াইনাব


আনাস হতে বর্ণিত। যিনি বলেন, নবী উম্মে সালামার কন্যা জুয়াইনাবের সাথে খেলা করতেন। এ সময়ে তিনি বার বার বলতেন, "ও জুয়াইনাব! ও জুয়াইনাব!"

টিকাঃ
৬৪. আল-জামে আস সহীহ লিল বুখারী হাদীস নং ৫০২৫

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 লাল জিহ্বা

📄 লাল জিহ্বা


আনহু আবু হুরায়রা হতে বর্ণিত। তিনি বলেন, নবী হুসাইন এর দিকে জিহ্বা সুচালো করতেন। আর ছোট্ট ছেলেটি (হুসাইন) জিহবার লাল রঙ দেখে এর দিকে ছুটত।
লা ইলাহা ইল্লাহ! আজ, কিছু মানুষ এটাই বুঝতে পারেন না যে খেলাধুলা এবং শিশুদের সাথে মজা করার মর্ম কি! তারা ভাবেন, এটাই তাদের মর্যাদা এবং গাম্ভীর্য। মূলত তারা খুব গুরুত্বপূর্ণ জিনিস সম্পূর্ণ ধূলিস্মাৎ করেন এবং সঠিক পথটি উপেক্ষা করেন।
আরও একটি সুন্দর উদাহরণ পেশ করে আমি আপনার বিস্ময়কে বাড়িয়ে দিতে চাই, যেটি প্রথমটির মতই চমকপ্রদ। মহানবী -এর জীবন এ রকম অসংখ্য সুন্দর এবং বিস্ময়কর জিনিসে পরিপূর্ণ-

টিকাঃ
৬৫. আল-মুজাম আল-কবির লিত্তাবারানী-হাদীস নং ২৫৮৫

ফন্ট সাইজ
15px
17px