📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 দ্বিতীয় দিক : শিশুর স্বাতন্ত্র্যে বিশ্বাস রাখা

📄 দ্বিতীয় দিক : শিশুর স্বাতন্ত্র্যে বিশ্বাস রাখা


খেলাধুলা হচ্ছে শিশুর ব্যক্তিত্ব এবং মানসিকতা বেড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তার ব্যক্তিগত মতামত, রসিকতা অবশ্যই প্রয়োজনীয়। বড় মানুষ মনে করে জীবন হচ্ছে সংকীর্ণ, কিন্তু একটা শিশুর কাছে এটা কখনোই সংকীর্ণ নয়। মানুষের বেশভুষা দেখে মনে হয় জীবন মানেই সমস্যা সেখানে শিশুদের বেশভূষা থেকেই বোঝা যায় সেখানে সমস্যার কোনো স্থান নেই। শুধু খেলাধুলা আর মজা করা। সে রেগে যায় আবার পরক্ষণেই তা ভুলে যায়, সে ঝগড়া করে আবার সেই মূহূর্তে মীমাংসা করে, সে দুঃখ পায় আবার মুহূর্তের মধ্যেই সুখী হয়ে ওঠে। তার চোখে জীবন একটা বড় খেলার মাঠ। দিকনির্দেশক এবং দয়াশীল নবী (সা) কোনো অভিব্যক্তিকে কঠিন মনে করতেন না। তাদের প্রতি আস্থা রাখতেন。

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 শিশুর পা এবং নবীর বুক

📄 শিশুর পা এবং নবীর বুক


আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন, আমি এই দুই কান দিয়ে শুনেছি এবং এই দুই চোখ দিয়ে দেখেছি নবী হাসান এবং হুসাইন -কে তার দুই পায়ের পাতার ওপর ধরে রেখেছিলেন এবং বলছিলেন, "হুজুক্কাহ! হুজুক্কাহ! ও আইনু বাক্কাহ!” তা শুনে ছোট্ট বালক চড়তে থাকল এমনকি সে রসূলুল্লাহ -এর বুকে তার পা রাখল। নবী তাকে বললেন, “খোল” তারপর তিনি তাকে চুমু খেলেন এবং বললেন, "ইয়া আল্লাহ! আমি তাকে ভালবাসি, আপনিও তাকে ভালবাসুন”

টিকাঃ
৬০. আল-মুজাম আল-কবির লিত্তাবারানী-হাদীস নং ২৫৮৫

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 লাভের দিক

📄 লাভের দিক


আবু আব্দুল্লাহ আল হাকীম বলেন, আমি হাদীসের সংকলককে এই হাদীসের অর্থের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তারা বললেন, হুজুক্কাহ হচ্ছে এমন কেউ যে চলার সময় বড় বড় পদক্ষেপ ফেলে না এবং আইনু মানে চোখ, বাক্কাহ নির্দেশ করে এমন ছারপোকা যা উড়তে পারে। আর ছারপোকার চোখ (আইনু বাক্কাহ) খুবই ক্ষুদ্র। অবশ্য, আল্লাহই সম্যক আবগত।

টিকাঃ
৬১. আল-হাকিম নং ১৭৯

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 তিন জনের দৌড়

📄 তিন জনের দৌড়


আনহু আব্দুল্লাহ ইবনে হারিস হতে বর্ণিত তিনি বলেন, নবী আব্বাস এর তিনপুত্র আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ এবং কুছায়েরকে এক লাইনে দাড় করাতেন। তারপর তিনি বলতেন, যে আমার কাছে আগে পৌছাবে তাকে এইটা দেব সেইটা দেব...। তারা নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করে তাঁর নিকট আসত এবং তাঁর বুকের ওপর, ঘাড়ের ওপর এসে পড়ত। তারপর তিনি তাদের চুমু খেতেন এবং তাদের নিয়ে মত্ত থাকতেন।

টিকাঃ
৬২. মুসনাদে ইমাম আহমাদ হাদীস নং ১৭৭১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00