📄 সিজদার সময়ের বীরপুরুষ
আবু হুরায়রা হতে বর্ণিত। তিনি বলেন, "আমরা নবী -এর রাতের নামাজ পড়া দেখছিলাম। যখন তিনি সেজদায় যাচ্ছিলেন হাসান এবং হুসাইন লাফিয়ে তাঁর ঘাড়ের ওপর উঠছিল। যখন তিনি তাঁর মাথা উঠাচ্ছিলেন, তিনি তাদেরকে আস্তে করে পাশে সরিয়ে দিচ্ছিলেন। তারপর আবার যখন তিনি সিজদায় যাচ্ছিলেন, তারা আবার একই কাজ করছিল। তাঁর নামাজ যখন শেষ হলো তখন তিনি তাদের একজনকে এখানে এবং অন্যজনকে ওখানে বসালেন। আমি তাঁর নিকট গেলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম "ইয়া রসূলাল্লাহ! তাদেরকে তাদের মায়ের নিকট দিয়ে আসব?" তিনি বললেন, “না” তারপর যখন বিদ্যুৎ চমকালো, তিনি বললেন, "যাও, তোমাদের মায়ের সাথে দেখা কর" তারা উভয়েই বিদ্যুতের আলোয় পথ খুঁজতে খুঁজতে বাসায় গেলেন”
টিকাঃ
৫৪. মুসতাদরাক আল-হাকীম হাদীস নং ৪৭৪৫
📄 মসজিদের শিশু
আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আমি নবী -এর চেয়ে সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আর কোনো ইমামের পিছনে কখনো পড়িনি। আর তা এ জন্য যে, তিনি শিশুর কান্না শুনতে পেতেন এবং তার মায়ের ফিত্নায় পড়ার আশংকা করতেন।"
অন্য বর্ণনায়, আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা) নামাযরত অবস্থায় মায়ের সাথে আসা শিশুর কান্না শুনতে পেলে ছোটখাট সুরা দিয়ে নামায শেষ করে দিতেন।
টিকাঃ
৫৫. সহীহ আল-বুখারী হাদীস নং ৬৮৭
৫৬. সহীহ আল-মুসলিম, কিতাবুস সলাত হাদীস নং ৭৫৯
📄 জুময়ার নামাজের বীরপুরুষ
বুরাইদা আল আসলামী হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা) জুময়ার খুতবা দিচ্ছিলেন, এমতাবস্থায় হাসান এবং হুসাইন, লাল রঙের পোশাক পরে হাটছিলেন এবং গড়াগড়ি খাচ্ছিলেন। রসূলুল্লাহ মিম্বার থেকে নেমে এসে তাদেরকে কোলে তুললেন। তিনি তার সামনে তাদেরকে রেখে বললেন, “আল্লাহ সত্য বলেন; তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষা বই কিছুই নয়'। আমি এ বাচ্চা দুটিকে দেখলাম তারা হাটাহাটি করছে এবং গড়াগড়ি খাচ্ছে, আমার মন মানছিল না। তাই আমি তাদেরকে তুলে আনবার জন্য খুতবা বন্ধ করেছি।”
টিকাঃ
৫৭ আত্তাগাবুন ৬৪ : ১৫
৫৮. আস সহীহ লিল হীব্বান হাদীস নং ৬১৩৮ সুনান ইবনে মাজাহ-হাদীস নং ৫২৬
📄 হুসাইন প্রস্তাব করলেন
লুবাবা বিনতে হারিস থেকে বর্ণিত। তিনি বলেন, হুসাইন ইবন আলী (রা) নবী -এর কোলে প্রস্রাব করেন। তখন আমি বললাম- ইয়া রসূলুল্লাহ। আপনার কাপড়খানি আমাকে দিন এবং অপর একখানি কাপড় পরিধান করুন। তখন তিনি বললেন : শিশু বালকের পেশাবের ওপর পানি ছিটালেই হবে এবং কন্যা শিশুর পেশাব ধুয়ে ফেলতে হবে।
তাহলে কি হলো? ব্যাপারটা শেষ হলো এভাবে ... ব্যাপারটি একটি সুন্দর উক্তি এবং ফতোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকল।
টিকাঃ
৫৯. সুনান আবু দাউদ হাদীস নং ৩৭৫