📄 জান্নাতের বৃদ্ধ মহিলা
সম্মানিত শিক্ষক এবং পথপ্রদর্শক নবী -এর নিকট একজন বৃদ্ধ মহিলা আসলেন। তিনি বললেন, "ইয়া রসূলুল্লাহ, আল্লাহর কাছে দুআ করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান।" নবী তাকে বললেন, "হে অমুকের মাতা! বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।" বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। নবী তার সাহাবাদের বললেন, "তাকে বল যে, সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। কেননা, আল্লাহ বলেছেন-
إِنَّا أَنْشَأْنُهُنَّ إِنْشَاءُ . فَجَعَلْنَهُنَّ أَبْكَارًا . عُرُبًا أَتْرَابًا.
অর্থ: "আমি সৃষ্টি করেছি। অসাধারণ সব সৃষ্টি। আর তাদেরকে তৈরী করেছি কুমারী, পুতঃপবিত্র, প্রেমময়, সমবয়স্কা।
টিকাঃ
১১. সুনান ইবনু মাজাহ, হাদীস নং ৩৭৩৫
১২. আল-ওয়াকিয়াহ - (৫৬:৩৫-৩৭)
১৩. শাফায়িলুল মুহাম্মাদীয়াহ লিত তিরমিজ, হাদীস নং ২৩৫.
📄 শেষ কথা
যদি কোনো আলেম অথবা ফকিহ ব্যক্তি রসিকতা করাকে অনুমোদন না করেন, তাহলে আমাদের দেখতে হবে এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতা নবী এবং তার সাহাবীগণের দৃষ্টিভঙ্গি কি ছিল। মতবিরোধ নিরসনের এটাই শ্রেষ্ঠ পন্থা। হাসি-ঠাট্টা, কৌতুক, রসবোধ এমন বিষয় যা আমাদের সর্বোচ্চ নেতা নবী -এর বিভিন্ন কথা এবং কাজের দ্বারা অনুমোদিত হয়েছে। রসূল তার কথা এবং কাজের দ্বারা এমন মানুষের জীবন উপস্থাপন করে গেছেন যিনি হাসতে ভালবাসতেন, কৌতুকে সাড়া দিতে ভালবাসতেন, আত্মাকে পরিশুদ্ধ করতে ভালবাসতেন, উত্তম চরিত্রবান হতে ভালবাসতেন, প্রশংসনীয় কাজ করতে ভালবাসতেন, সুন্দর অনুভূতির অধিকারি হতে ভালবাসতেন।
মানুষের প্রবল গাম্ভির্যের সাথে অল্প কিছু রসবোধ উপস্থিত থাকা খুবই উত্তম। বক্তৃতা করার সময় কিছু কৌতুক করা, কথা বলার সময় মাধুর্য্য আর প্রজ্ঞার সুষম বিন্যাস ঘটানো খুবই ভাল কাজ।
📄 খাবারের লবণ
রসিকতা হচ্ছে, লবণের মত। একজন শিক্ষক, একজন শায়েখ, একজন বিজ্ঞ আলেম অথবা একজন সমাজ সংস্কারকের উচিত কৌতুককে পরিমিত পরিমাণে ব্যবহার করা যেমনটি খাদ্যে লবণ ব্যবহার করা হয়। খাবারে লবণের পরিমাণ হতে হয় একদম ঠিক ঠিক। লবণ কম হলে খাবারের স্বাদ পূর্ণ হবে না। আবার বেশী হয়ে গেলে তা সম্পূর্ণ খাবারকে নষ্ট করে ফেলবে।
📄 ষষ্ঠ অধ্যায়ের মূলকথা
নবী-এর যুগ ছিল গাম্ভির্যতার যুগ। তাদের যুগ ছিল কাজ, জিহাদ আর ধৈর্যের। এত কিছু সত্ত্বেও নবী এবং তাঁর সাহাবাগণ যথেষ্ট সুন্দর এবং মায়াবী মানসিকতার অধিকারী ছিলেন। যা থেকে বিকশিত হতো শালীন কৌতুক এবং নিয়ন্ত্রিত রসিকতা। যেগুলো শুরু হতো সত্য দিয়ে আর শেষ হতো উচ্ছাস আর ভালবাসা দিয়ে। এই জীবন ছিল সুন্দর জীবন, সুখী জীবন।