📄 একজন সফল নেতার ষষ্ঠ গুপ্ত রহস্যঃ পরিমিত কৌতুক প্রবণতা এবং নিয়ন্ত্রিত হাস্যরস
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 রহস্যটির মূল ভিত্তি
কৌতুক এবং মানবসূলভ হাসি ঠাট্টা সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষের মধ্যেই বিদ্যমান। আর এই বৈশিষ্ট্যই মানুষকে অন্যান্য সব প্রাণী থেকে আলাদা করেছে। এটি আল্লাহর একটি বিশেষ রহমত যার সাহায্যে মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে। "আর তিনি হাসান এবং কাঁদান।”
ইসলাম একটি মহান ধর্ম। এটি মানুষের জৈবিক চাহিদা যেমন হাসি ঠাট্টা, কৌতুক এবং আমোদ প্রমোদকে রহিত করে না বরং জীবনকে সুন্দর এবং প্রফুল্ল রাখার প্রত্যেক উপাদানকেই ইসলাম স্বাগত জানায়। ইসলাম আশা করে একজন মুসলিমের জীবন হবে আনন্দঘণ এবং প্রাণশক্তিতে ভরপুর। ইসলাম কখোনই নিরাশাবাদী ব্যক্তিত্বকে সমর্থন করে না। যা মানুষকে সমাজের অন্যান্য মানুষ এবং অংশ থেকে পরিপূর্ণরূপে বিষণ্ণ করে তোলে। অত্যাধিক গাম্ভির্যতা সত্যিকার একজন মানুষের চরিত্রের অংশ হতে পারে না। আল্লাহর প্রতি আনুগত্য এবং তাঁর আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য অত্যাধিক গাম্ভির্য গুরুত্বপূর্ণ অংশও নয়。
টিকাঃ
২. আন-নাজম (৫৩: ৪৩)
📄 মানুষ এবং যন্ত্র
সার্বক্ষণিক কাজের মধ্যে থাকা একটি যন্ত্রের বৈশিষ্ট্য। যন্ত্রটি এর বিরোধীতাও করতে পারে না। কারণ তার জীবন নেই। আর মানুষ এমন একটি সৃষ্টি যা বিভিন্ন আবেগ এ পরিপূর্ণ, বিভিন্ন অনুভূতি দ্বারা অনুপ্রাণিত। এই সব আবেগ এবং অনুভূতির কারণে মানুষ গাম্ভির্য এবং হাসি ঠাট্টা উভয়ের মধ্যবর্তী জীবন যাপনে বাধ্য হয়। সে বিশ্রাম নেয় আবার কাজ করে, সে কোলাহলে মুখর হয়ে ওঠে আবার চুপচাপও থাকে। একটি পরিস্থিতি থেকে অন্য একটি পরিস্থিতিতে মানুষ যেতে থাকে, তাকে তার চারপাশের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এবং তার চারপাশের পৃথিবীর আবর্তনকে মেনে নিয়েই মানুষকে জীবনের ছন্দ খুঁজে পেতে হয়।
মানুষের চারপাশের এই পরিবর্তন বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নেয়। চারপাশের এই পরিবর্তন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কখনোই সমীচীন হতে পারে না। তাই একজন মানুষের উচিত প্রত্যেক পরিস্থিতি সুন্দর করে বোঝা এবং সেই অনুযায়ী পরিস্থিতিকে চতুরতার সাথে মোকাবেলা করা।
আলী ইবন আবু তালিব (রা:) বলেছেন, " তোমরা অন্তরের প্রশান্তি লাভের চেষ্টা কর আর তার জ্ঞানের চাহিদা মিটাও। মানুষ যেমন ক্লান্ত হয়, অন্তরও তেমনি ক্লান্ত হয়ে পড়ে।
طٰه . مَا اَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقٰى .
"ত্বহা! আমরা আপনার নিকট কুরআন এই কারণে অবতীর্ণ করি নাই যে তা আপনাকে পীড়া দেবে।
রসূল এই আয়াত সঠিকভাবে অনুধাবন করেছিলেন, আর এ কারণে বিভিন্ন বিষয়ে তার দায়িত্ব-কর্তব্য, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন সেই লক্ষ্যের বিভিন্ন কর্তব্যসমূহ পালনের ব্যস্ততার মাঝেও তিনি তার কাজের মধ্যে হাস্যরসকে সংযুক্ত করেছেন। তার রসবোধ প্রবল ছিল। তিনি কখনোই সত্য ছাড়া কিছু বলতেন না।
আবু হুরায়রা হতে বর্ণিত। তিনি বলেন, তারা আরজ করলেন, "ইয়া রসূলুল্লাহ! আমরা দেখি আপনি আমাদের সাথে হাসি তামাসা করেন।" রসূলুল্লাহ বললেন, "আমি তো শুধু সত্যই বলি" তিনি সাহাবা এর সাথে সাধারণ জীবন যাপনই করতেন। যেমনিভাবে তিনি তাদের সাথে কষ্ট ও দুঃখ ভাগাভাগি করে নিতেন, তেমনিভাবে হাসিঠাট্টা, খেলাধুলা এবং কৌতুকগুলোকেও তিনি তাদের সাথে ভাগাভাগি করে নিতেন।
টিকাঃ
১. আল-জামি আল-আখলাকার রায়ী ওযা আদাবাস সামী; হাদীস নং ১৪০০
২. ত্ব-হা (২০:১-২)
৩. তিরমিযী- হাদীস নং ১৯৮২ বলা হয়েছে হাদীসটি হাসান।
📄 জীবন মানে এগিয়ে চলা
জীবন একটি কঠিন যাত্রা যার মধ্যে আনন্দ যেমন আছে, বেদনাও তেমনি আছে। কোনো মানুষই জীবনের অনাকাঙ্ক্ষিত দিক থেকে মুক্ত নয়। আর এ কারণেই মানুষের কিছু বিনোদনের প্রয়োজন অবশ্যই আছে, যা তার অনাকাঙ্ক্ষিত নিরাশার দিকগুলিতে আশার আলো জ্বালিয়ে দেয়। যার ফলে কাজের চাপ এবং মানসিক অবসাদ মানুষের আনন্দ আর জীবনের সৌন্দর্যকে ম্লান করে দিতে পারে না।
এই বিনোদনের একটি অংশই হচ্ছে রসবোধ, কৌতুক, ইত্যাদি যা অন্তরের ব্যথা, কপালের ভাজ আর জীবনের নিরাশাকে দূর করে। অবশ্যই এটাও জীবনের শিল্প এবং নেতৃত্বের জন্য প্রয়োজনীয় একটি গুণ। আর এই গুণ কেবল তখনই অর্জন করা সম্ভব যখন একজন নেতা, একজন আলেম, একজন পিতা, একজন ধর্মপ্রচারক, একজন শিক্ষক তার জীবনের দুটি গুরুত্ব অংশের মধ্যে ভারসাম্য আনতে পারেন। প্রথম অংশটি হলো সেই গুরুদায়িত্ব যা কাঁধে নিয়ে তিনি পথ চলছেন এবং দ্বিতীয় অংশটি হলো সেই গুরুদায়িত্বের মাঝে প্রয়োজনীয় বিনোদন।
আমাদের সর্বোচ্চ নেতা নবী এবং আল্লাহ প্রদত্ত মহান লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্ব পালনকারী রসূলুল্লাহ-এর জীবনের মধ্যেও কৌতুক আর রসবোধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই কৌতুকগুলি একই সাথে হাসির সম্ভার করে, আনন্দ দেয় এবং সেই সাথে রসূল-এর প্রশংসিত মার্জিত লক্ষ্য-উদ্দেশ্যের সাথে সঙ্গতিও রক্ষা করে।
ইয়া আল্লাহ! আপনার দাস এবং দূত মুহাম্মাদের ওপর আপনার শান্তি এবং করুণা বর্ষণ করুন।