📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 এক ব্যক্তি যাঁর চোখের একটি অংশ সদা

📄 এক ব্যক্তি যাঁর চোখের একটি অংশ সদা


যায়েদ ইবনে আসলাম বর্ণনা করেন। উম্মে আইমান নামে একজন মহিলা সাহাবী রসূলুল্লাহ -এর নিকট এসে বলেন, "আমার স্বামী আপনাকে দাওয়াত করেছেন।" রসূলুল্লাহ বললেন, "তোমার স্বামী যেন কে?” সে কি ঐ ব্যক্তি যার চোখের একটি অংশ সাদা?" মহিলা সাহাবী উত্তর দিলেন, "আল্লাহর শপথ তার চোখে কোনো সাদা অংশ নেই।" রসূলুল্লাহ বলেন, "না, তার চোখে সাদা অংশ আছে।" মহিলা সাহাবী বললেন, “আল্লাহর শপথ, না।” তিনি বললেন, "এমন কোনো মানুষ নেই যার চোখে সাদা একটি অংশ নেই।"

টিকাঃ
১. আল-হাফিজ আল-ইফকীর তাখরিজ আল-ইহয়া গ্রন্থে বিন আবি আদ্দুনইয়া বর্ণিত হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 হাদীসটির পঠন

📄 হাদীসটির পঠন


হাদীসটিতে একজন মহিলা সাহাবীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। যিনি তার বানানো কিছু খাবার রসূলুল্লাহ -কে দাওয়াত করে খাওয়াতে চেয়েছিলেন। দাওয়াতটি তিনি উপস্থাপন করলেন স্বামীর পক্ষ হতে।" আমার স্বামী আপনাকে দাওয়াত করেছেন।" যাতে রসূলুল্লাহ বুঝতে পারেন তারা দুইজন স্বামী স্ত্রীই এই দাওয়াতের ব্যাপারে একমত। রসূলুল্লাহ তাঁকে তার স্বামীর নাম জিজ্ঞেস করলেন, এবং কোনো ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছিলেন। মহিলাটি উত্তর দেবার আগেই রসূলুল্লাহ (সা) বললেন, “সে কি ঐ ব্যক্তি যার চোখের একটি অংশ সাদা?"
মহিলাটি রসূলুল্লাহ -এর কৌতুকটি ধরতে না পেরে মনে মনে বিচলিত হয়ে উঠলেন। মহিলাটি ভাবলেন, চোখের একটি অংশ সাদা বলতে রসূলুল্লাহ চোখের কোনো রোগের কথা বুঝিয়েছেন। যার দরুণ কোনো মানুষের দেখতে সমস্যা হয় অথবা পুরোপুরি অন্ধ হয়ে যায়। তাছাড়া অসুস্থ চোখের কারণে মানুষের চেহারার স্বাভাবিক সৌন্দর্য্যও নষ্ট হয়। মহিলাটি কিছুক্ষণ আগেই স্বামীর নিকট থেকে এসেছেন। তাই মহিলাটি আল্লাহর নামে শপথ করে বললেন, তার স্বামীর চোখে কোনো সাদা অংশ নেই, রসূলুল্লাহ পুনরায় নিশ্চিত করলেন, "অবশ্যই তার স্বামীর চোখে সাদা অংশ আছে। এবার মহিলা সাহাবী মনে মনে একটু ভয়ই পেলেন, তার বিচলতা এমন পর্যায়ে পৌছাল যেন তিনি তার স্বামীর ব্যাপারে কিছুই জানেন না।"
এবার মহিলাটি পূর্বের চেয়ে সংক্ষেপে উত্তর দিলেন, তিনি বলেন, "আল্লাহর শপথ, না!” মহিলাটির বিচলতা যখন চরম পর্যায়ে পৌছাল তখন রসূলুল্লাহ তাঁর কৌতুকটি বুঝিয়ে দিলেন, "এমন কোনো মানুষ নেই যার চোখে সাদা অংশ নেই।"
রসূলুল্লাহ-এর সাথে কথোপকথনের সময় মহিলা সাহাবী চরম বিচলিত হয়ে পড়েছিলেন। আর এ মুহূর্তটি সকল রহস্যের যবনিকাটা টেনে মহিলা সাহাবীর মনে স্বস্থি ও আনন্দের সঞ্চার করল।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 একজন সফল নেতার ষষ্ঠ গুপ্ত রহস্যঃ পরিমিত কৌতুক প্রবণতা এবং নিয়ন্ত্রিত হাস্যরস

📄 একজন সফল নেতার ষষ্ঠ গুপ্ত রহস্যঃ পরিমিত কৌতুক প্রবণতা এবং নিয়ন্ত্রিত হাস্যরস


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 রহস্যটির মূল ভিত্তি

📄 রহস্যটির মূল ভিত্তি


কৌতুক এবং মানবসূলভ হাসি ঠাট্টা সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষের মধ্যেই বিদ্যমান। আর এই বৈশিষ্ট্যই মানুষকে অন্যান্য সব প্রাণী থেকে আলাদা করেছে। এটি আল্লাহর একটি বিশেষ রহমত যার সাহায্যে মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে। "আর তিনি হাসান এবং কাঁদান।”
ইসলাম একটি মহান ধর্ম। এটি মানুষের জৈবিক চাহিদা যেমন হাসি ঠাট্টা, কৌতুক এবং আমোদ প্রমোদকে রহিত করে না বরং জীবনকে সুন্দর এবং প্রফুল্ল রাখার প্রত্যেক উপাদানকেই ইসলাম স্বাগত জানায়। ইসলাম আশা করে একজন মুসলিমের জীবন হবে আনন্দঘণ এবং প্রাণশক্তিতে ভরপুর। ইসলাম কখোনই নিরাশাবাদী ব্যক্তিত্বকে সমর্থন করে না। যা মানুষকে সমাজের অন্যান্য মানুষ এবং অংশ থেকে পরিপূর্ণরূপে বিষণ্ণ করে তোলে। অত্যাধিক গাম্ভির্যতা সত্যিকার একজন মানুষের চরিত্রের অংশ হতে পারে না। আল্লাহর প্রতি আনুগত্য এবং তাঁর আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য অত্যাধিক গাম্ভির্য গুরুত্বপূর্ণ অংশও নয়。

টিকাঃ
২. আন-নাজম (৫৩: ৪৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00