📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 শুরুতে বিসমিল্লাহ শেষে বিসমিল্লাহ

📄 শুরুতে বিসমিল্লাহ শেষে বিসমিল্লাহ


মহানবী অন্যতম সাহাবী উমাইয়া ইবনে মাখসী বলেন, নবী (সা) বসে ছিলেন। কাছে জনৈক ব্যক্তি আহার করছিল। কিন্তু সে আল্লাহর নাম নেয়নি। শেষ গ্রাসটি যখন তার অবশিষ্ট ছিল এবং সেটি মুখে তুলতে যাবে এমন সময় সে বলল খাওয়া শুরু করলাম আল্লাহর নামে (বিসমিল্লাহ) এবং শেষ করলাম আল্লাহর নামে। নবী হেসে উঠে বললেন, 'শয়তান তার সাথে আহার করছিল। কিন্তু আল্লাহর নাম বলতেই সে (শয়তান) আহার ত্যাগ করল।

টিকাঃ
৩১. আবু দাউদের সুনানে বর্ণিত আহারের সময় আল্লাহর নাম নেওয়া সংক্রান্ত অধ্যায়ে ৩৩২৪ নং হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 পঞ্চম অধ্যায়ের মুক্ত কথা

📄 পঞ্চম অধ্যায়ের মুক্ত কথা


"তিনি হেসে উঠলেন, স্মিত হাসলেন এবং তাঁর পোশাক দন্তের আগের দাঁতগুলি দৃশ্যমান হলো।" মহান নেতার জীবনী যারা পাঠ করবেন তাদের প্রত্যেকেই সে ঘটনার কথা পাঠ করবেন তার শেষে এই শব্দাবলিতে পাবেন এবং দেখার আশা করতে পারেন। মহানবী-এর জীবনী পাঠকারী প্রত্যেকই নবীর বিশুদ্ধ হৃদয় ও সদয় ব্যক্তিদের পরিচয় পাবেন।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 পাঁচ নম্বর মুক্ত

📄 পাঁচ নম্বর মুক্ত


আনাস ইবনে মালিক -এর বরাতে বলা হয়েছে, 'নবী ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। একদিন তিনি আমাকে একটি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম আল্লাহর কসম আমি যাব না। অবশ্য আমার মনে এই ধারণা ছিল যে, নবী আমাকে যেমন নির্দেশ দিয়েছিলেন আমি সেভাবেই করব।
আমি বেরিয়ে পড়লাম। এক জায়গায় এসে দেখলাম রাস্তায় কতিপয় ছেলেমেয়ে খেলছে। সহসা নবী সেখানেই এসে উপস্থিত হলেন এবং পিছন থেকে আমার ঘাড় ধরে ফেললেন। আমি তার দিকে তাকিয়ে দেখতে পেলাম তিনি হাসছেন। তিনি বললেন, 'উনাইস, আমি তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে গিয়েছিলে? বললাম, হ্যাঁ যাচ্ছি।

টিকাঃ
৩২. মুসলিমের সহীহ হাদীসে বর্ণিত নবী সকল মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী শীর্ষক অধ্যায় ৪৩৯১ নং হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 মনে রেখো

📄 মনে রেখো


মহান নেতা হতে গেলে তোমার সেটা প্রয়োজন: তুমি যে পরিস্থিতিতেই থাক না কেন, নিয়মিত স্মিত হাসো। "কাজেই তার কথায় কৌতুকবোধ করে তিনি স্মিত হাসলেন এবং বললেন: “হে প্রভু আপনি আমার ও আমার বাবা-মার ওপর সে অনুগ্রহ বর্ষণ করেছেন তার জন্য আমাকে কৃতজ্ঞ হতে সক্ষম করে তুলুন। "কাজেই তিনি হাসলেন,” অর্থাৎ তিনি হচ্ছেন সুলায়মান। "তার বক্তৃতায় কৌতুকবোধ করলেন" এবং স্মিতহাসী হচ্ছে হাসির প্রথম পদক্ষেপ। পিপড়ার বক্তব্য উপলব্ধি এবং বাকী পিপড়াদের সাবধান করে দেয়ার ব্যাপারে তার চাতুর্যে কৌতুকবোধ করে মুসলমানরা হেসে উঠেছিলেন। "এবং সে বলেছে : হে প্রভু! আপনি আমার ও আমার বাবা-মার ওপর সে অনুগ্রহ বর্ষণ করেছেন তার জন্য কৃতজ্ঞ হতে আমাকে সক্ষম করে তুলুন : কারণ বাবা-মার ওপর অনুগ্রহ বর্ষণের কারণে তাকেও অনুগ্রহ করা হয়েছে। তিনি তার বাবা-মাকে অনুগ্রহ বর্ষণ করায় তারা পাখী ও জীব-জন্তুর কথা বুঝতে পারার সক্ষমতা অর্জন করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00