📄 ইহুদী শাস্ত্র বিশারদের কথা
রসূল-এর কাছে এসে বললেন, "হে মুহাম্মাদ আমরা জানতে পেরেছি যে, আল্লাহ সকল আসমানকে এক আঙ্গুলে ধারণ করবেন। সকল জমীনকে এক আঙ্গুলে ধারণ করবেন, বৃক্ষরাজিকে এক আঙ্গুলে ধারণ করবেন, পানি ও ধূলারাশিকে এক আঙ্গুলে ধারণ করবেন এবং সৃষ্টি আর সকল জীবকে এক আঙ্গুলে ধারণ করবেন। তারপর তিনি বললেন, "আমিই অধিশ্বর। এতে মহানবী রাবীর বক্তব্যের সমর্থনে হেসে উঠলেন। হাসতে হাসতে তার পেশক দন্তের সামনের দাঁত দৃশ্যমান হয়ে পড়ল। এরপর আল্লাহর রসূল উচ্চারণ করলেন "এই কথাগুলোর দ্বারা আল্লাহর যথার্থই মূল্যায়ন করা হয়নি যা তাঁর প্রাপ্য। কিয়ামতের দিন গোটা পৃথিবী তাঁর হাতের মুঠির অতিরিক্ত কিছু হবে না এবং আসমান তাঁর ডান হাতে গুটিয়ে আসবে। সকল গৌরবই তাঁর! তারা তাঁর অংশীদার হিসাবে যাদেরকে গণ্য করে তাদের সুউচ্চ ওপরে তাঁর স্থান।
টিকাঃ
৩০. আল বুখারীর সহীহ হাদীসে বর্ণিত ৩৯ ৬৭ আয়াতের ব্যাখ্যা সম্পর্কিত অধ্যায় ৪৫৪৬ নং হাদীস।
📄 শুরুতে বিসমিল্লাহ শেষে বিসমিল্লাহ
মহানবী অন্যতম সাহাবী উমাইয়া ইবনে মাখসী বলেন, নবী (সা) বসে ছিলেন। কাছে জনৈক ব্যক্তি আহার করছিল। কিন্তু সে আল্লাহর নাম নেয়নি। শেষ গ্রাসটি যখন তার অবশিষ্ট ছিল এবং সেটি মুখে তুলতে যাবে এমন সময় সে বলল খাওয়া শুরু করলাম আল্লাহর নামে (বিসমিল্লাহ) এবং শেষ করলাম আল্লাহর নামে। নবী হেসে উঠে বললেন, 'শয়তান তার সাথে আহার করছিল। কিন্তু আল্লাহর নাম বলতেই সে (শয়তান) আহার ত্যাগ করল।
টিকাঃ
৩১. আবু দাউদের সুনানে বর্ণিত আহারের সময় আল্লাহর নাম নেওয়া সংক্রান্ত অধ্যায়ে ৩৩২৪ নং হাদীস।
📄 পঞ্চম অধ্যায়ের মুক্ত কথা
"তিনি হেসে উঠলেন, স্মিত হাসলেন এবং তাঁর পোশাক দন্তের আগের দাঁতগুলি দৃশ্যমান হলো।" মহান নেতার জীবনী যারা পাঠ করবেন তাদের প্রত্যেকেই সে ঘটনার কথা পাঠ করবেন তার শেষে এই শব্দাবলিতে পাবেন এবং দেখার আশা করতে পারেন। মহানবী-এর জীবনী পাঠকারী প্রত্যেকই নবীর বিশুদ্ধ হৃদয় ও সদয় ব্যক্তিদের পরিচয় পাবেন।
📄 পাঁচ নম্বর মুক্ত
আনাস ইবনে মালিক -এর বরাতে বলা হয়েছে, 'নবী ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। একদিন তিনি আমাকে একটি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম আল্লাহর কসম আমি যাব না। অবশ্য আমার মনে এই ধারণা ছিল যে, নবী আমাকে যেমন নির্দেশ দিয়েছিলেন আমি সেভাবেই করব।
আমি বেরিয়ে পড়লাম। এক জায়গায় এসে দেখলাম রাস্তায় কতিপয় ছেলেমেয়ে খেলছে। সহসা নবী সেখানেই এসে উপস্থিত হলেন এবং পিছন থেকে আমার ঘাড় ধরে ফেললেন। আমি তার দিকে তাকিয়ে দেখতে পেলাম তিনি হাসছেন। তিনি বললেন, 'উনাইস, আমি তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে গিয়েছিলে? বললাম, হ্যাঁ যাচ্ছি।
টিকাঃ
৩২. মুসলিমের সহীহ হাদীসে বর্ণিত নবী সকল মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী শীর্ষক অধ্যায় ৪৩৯১ নং হাদীস।