📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 রোগীর স্মিত হাসি

📄 রোগীর স্মিত হাসি


আয়েশা জানিয়েছেন, "একদিন নবী একজনকে দাফন করে আল-বাকি থেকে ফিরে এলেন। আমার মাথা ধরেছিল এবং আমি বলছিলাম। 'কি বিচ্ছিরি এই মাথা ব্যথা।' নবী শুনে বললেন, 'আমার বরং বলা উচিত 'মাথা ব্যথা আর এমন কি? তিনি বললেন, 'যদি তুমি আমার আগে মারা যাও এবং তারপর আমি তোমার লাশ গোসল করাই, দাফনের কাপড় পরাই, তোমার যানাজা পড়াই এবং অত:পর তোমাকে দাফন করি? আয়েশা তখন বললেন, 'আমি কল্পনা করি যে আমার মৃত্যু হলে আপনি কোনো না কোনো পত্নীর বাড়িতে গিয়ে তাদের সাথে থাকবেন।' শুনে তিনি স্মিত হাসলেন এবং পীড়িত বোধ করতে লাগলেন। এই ব্যধি থেকে তিনি আর সুস্থ হয়ে উঠেননি, শেষ পর্যন্ত ইন্তেকাল করেছিলেন।'

টিকাঃ
১৭. ইবনে হিব্বানের সহীহ হাদীসে বর্ণিত মহানবী অসুস্থতা বিষয়ক অধ্যায় ৬৬৯৮ নং হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 বিদায় হাসি

📄 বিদায় হাসি


আনাস ইবনে মালিক বলেছেন "সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিল। নবীর অসুস্থতার কারণে আবু বকর নামাজে ইমামত করছিলেন। এই অসুস্থতাই শেষ পর্যন্ত নবী-এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। যাহোক, সেদিনের সে ফযরের নামাজের সময় নবী (সা) আয়েশা -এর ঘরের পর্দা সরিয়ে নামাজের জন্য কাতারবন্দী মুসল্লীদের দিকে তাকালেন। নবী সন্তোষবোধ করলেন ও স্মিত হাসলেন। আবু বকর ইমামের জায়গা থেকে পিছনে সরে এসে কাতারে দাঁড়ালেন তাঁর মনে হলো রসূলে করীম নামাজ আদায়ের জন্য আসতে চাইছেন।" আনাস উল্লেখ করেছেন, "মুসল্লীরা নবী (সা)-কে দেখে এত খুশী হয়েছিল যে, তারা নামাজ গোলমাল করে ফেলার উপক্রম করল। কিন্তু নবী (সা) হাতের ইশারায় তাদেরকে নামাজ সম্পন্ন করতে বললেন। রসূল (সা) নিজের ঘরে) ফিরে গিয়ে পর্দা টেনে দিলেন। তিনি (বর্ণনাকারী) বলেছেন, নবী ঐ দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।"

টিকাঃ
* আল বুখারী সহীহ হাদীসে বর্ণিত জ্ঞানী ব্যক্তিবর্গ এবং অনুগ্রহ ভাজনদের সালাতে ইমামতি করার অগ্রাধিকার দিতে হবে- হাদীস নং ৬৯৫।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 সে রমযান মাসে দিনের বেলা সহবাস করেছিল, মহানবী হেসে উঠলেন

📄 সে রমযান মাসে দিনের বেলা সহবাস করেছিল, মহানবী হেসে উঠলেন


আবু হুরায়রা বরাতে বলা হয়েছে। "জনৈক ব্যক্তি নবী এর কাছে এসে বলল, 'রসূলে করীম জিজ্ঞেস করলেন। "কিসে তোমার সর্বনাশ হয়েছে? সে বলল, রমযান মাসে দিনের বেলায় আমি স্ত্রীর সাথে সহবাস করেছি।' একথা শুনে তিনি (নবী) বললেন, 'তাহলে একজন দাসকে মুক্ত করে দাও।' সে বলল 'আমার কোনো দাস নেই।" তিনি (নবী) বললেন, 'তাহলে টানা দুমাস রোযা রাখ।' লোকটি বলল, 'সেটা আমি পারবো না।' তিনি (নবী) বললেন, 'সেক্ষেত্রে ষাটজন গরিব লোককে খাওয়াও।' সে ব্যক্তি বলল, 'তেমন খাবার আমার কাছে নেই।' একটা ঝুড়িতে কিছু খেজুর ছিল। সেটা নবী -এর কাছে আনা হলো। তিনি (নবী) লোকটিকে বললেন, 'এগুলো (খেজুর) দান করে দাও।' সে (লোকটা) বলল, 'এমন কাউকে কি দেব যে আমার চেয়েও গরিব? আগ্নেয়গিরির লাভায় তৈরি মদিনার দুই সমভূমির মধ্যে আমার পরিবারের চাইতে গরিব আর কোনো পরিবার নেই।' একথা শুনে নবী হেসে উঠলেন। তাঁর মাড়ির দাঁতগুলো দৃশ্যমান হলো। তিনি বললেন, 'তাহলে তোমার পরিবার এগুলো খাবে।

টিকাঃ
২০. আল বুখারীর সহীহ হাদীসে বর্ণিত দুরস্থ ব্যক্তি তার পরিবারের প্রতি দয়া দক্ষিণ্য বিষয়ক অধ্যায় ৫০৭১ নং হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 যুদ্ধ

📄 যুদ্ধ


সাদ ইবনে আবু ওয়াক্কাস জানিয়েছেন যে, মহানবী উহুদ যুদ্ধের দিন যখন একজন বহু ঈশ্বরবাদী মুসলমানদের ওপর হিংস্র আক্রমণ চালানোর জন্য আগুন ধরিয়ে দিল সেদিন তার জন্য তার বাবা-মাকে নিয়ে এলেন। অতঃপর নবী তাকে বললেন একটা তীর ছোড় যাতে করে তোমার বাবা-মাকে তোমার জন্য মুক্তিপণ হিসাবে দেয়া হয়।' আমি একটা পালকহীন তীর টেনে নিলাম এবং তার পাশটা তাক করে তার দিকে তীর ছুঁড়লাম। তিনি পড়ে গেলেন এবং তার গোপনাঙ্গ দেখা যেতে লাগলো। নবী হেসে উঠলেন এবং আমি তার স্বদন্ত দেখতে পেলাম।

টিকাঃ
২১. মুসলিমের সহীহ হাদীসে আছে Virtues of the Coreparseion গ্রন্থে সাদ ইবনে আবি ওয়াক্কাস -এর গুণাবলি শীর্ষক অধ্যায় ৪৫৫৪ নং হাদীস。

ফন্ট সাইজ
15px
17px