📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 হজ্জ যাত্রীর স্মিত হাসি

📄 হজ্জ যাত্রীর স্মিত হাসি


আসমা বিনতে আবু বকর উল্লেখ করেছেন, "আমরা রসূলে করীম (সা)-এর সাথে হজ্ব পালনের জন্য রওয়ানা দিলাম। আল-আরমে পৌঁছালে রসূলে করীম উঠের পিঠ থেকে অবতরণ করলেন। আমরাও অবতরণ করলাম। আয়েশা মহানবী -এর পাশে গিয়ে বসলেন এবং আমি আমার পিতা আবু বকর এর পাশে ছিলাম। আবু বকর (রা) ও মহানবী এদের ব্যক্তিগত জিনিসপত্র একটি উটের পিঠে আবু বকরের ক্রীতদাসের হাতে রাখা ছিল।
আবু বকর বসে বসে সে ক্রীতদাসের আগমনের অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে সে এসে উপস্থিত হলো। কিন্তু তার সাথে কোনো উট ছিল না। তাকে তিনি (আবু বকর) তখন জিজ্ঞাসা করলেন, 'তোমার উট কোথায়? ক্রীতদাস উত্তর দিল, 'আমি গতরাতে ওটাকে হারিয়ে ফেলেছি।' আবু বকর বললেন, 'একটিমাত্র উট ছিল, সেটাও তুমি হারিয়ে ফেললে? তিনি তখন তাকে (মৃদু) প্রহার করতে লাগলেন। মহানবী (স্মিত) হাসছিলেন। তিনি বললেন, 'পবিত্র অবস্থায় (ইহরাম পরিধান করা) এ লোকটিকে দেখ সে কি করছে!' (কথাগুলো বলার সময়) সে স্মিত হাসছিল।

টিকাঃ
১৬. আবু দাউদের সুনান গ্রন্থে বর্ণিত বইটির হজ্ব যাত্রার নিয়ম-কানুন বিষয়ক অধ্যায় হাদীস নং ১৮৫৩।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 রোগীর স্মিত হাসি

📄 রোগীর স্মিত হাসি


আয়েশা জানিয়েছেন, "একদিন নবী একজনকে দাফন করে আল-বাকি থেকে ফিরে এলেন। আমার মাথা ধরেছিল এবং আমি বলছিলাম। 'কি বিচ্ছিরি এই মাথা ব্যথা।' নবী শুনে বললেন, 'আমার বরং বলা উচিত 'মাথা ব্যথা আর এমন কি? তিনি বললেন, 'যদি তুমি আমার আগে মারা যাও এবং তারপর আমি তোমার লাশ গোসল করাই, দাফনের কাপড় পরাই, তোমার যানাজা পড়াই এবং অত:পর তোমাকে দাফন করি? আয়েশা তখন বললেন, 'আমি কল্পনা করি যে আমার মৃত্যু হলে আপনি কোনো না কোনো পত্নীর বাড়িতে গিয়ে তাদের সাথে থাকবেন।' শুনে তিনি স্মিত হাসলেন এবং পীড়িত বোধ করতে লাগলেন। এই ব্যধি থেকে তিনি আর সুস্থ হয়ে উঠেননি, শেষ পর্যন্ত ইন্তেকাল করেছিলেন।'

টিকাঃ
১৭. ইবনে হিব্বানের সহীহ হাদীসে বর্ণিত মহানবী অসুস্থতা বিষয়ক অধ্যায় ৬৬৯৮ নং হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 বিদায় হাসি

📄 বিদায় হাসি


আনাস ইবনে মালিক বলেছেন "সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিল। নবীর অসুস্থতার কারণে আবু বকর নামাজে ইমামত করছিলেন। এই অসুস্থতাই শেষ পর্যন্ত নবী-এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। যাহোক, সেদিনের সে ফযরের নামাজের সময় নবী (সা) আয়েশা -এর ঘরের পর্দা সরিয়ে নামাজের জন্য কাতারবন্দী মুসল্লীদের দিকে তাকালেন। নবী সন্তোষবোধ করলেন ও স্মিত হাসলেন। আবু বকর ইমামের জায়গা থেকে পিছনে সরে এসে কাতারে দাঁড়ালেন তাঁর মনে হলো রসূলে করীম নামাজ আদায়ের জন্য আসতে চাইছেন।" আনাস উল্লেখ করেছেন, "মুসল্লীরা নবী (সা)-কে দেখে এত খুশী হয়েছিল যে, তারা নামাজ গোলমাল করে ফেলার উপক্রম করল। কিন্তু নবী (সা) হাতের ইশারায় তাদেরকে নামাজ সম্পন্ন করতে বললেন। রসূল (সা) নিজের ঘরে) ফিরে গিয়ে পর্দা টেনে দিলেন। তিনি (বর্ণনাকারী) বলেছেন, নবী ঐ দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।"

টিকাঃ
* আল বুখারী সহীহ হাদীসে বর্ণিত জ্ঞানী ব্যক্তিবর্গ এবং অনুগ্রহ ভাজনদের সালাতে ইমামতি করার অগ্রাধিকার দিতে হবে- হাদীস নং ৬৯৫।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 সে রমযান মাসে দিনের বেলা সহবাস করেছিল, মহানবী হেসে উঠলেন

📄 সে রমযান মাসে দিনের বেলা সহবাস করেছিল, মহানবী হেসে উঠলেন


আবু হুরায়রা বরাতে বলা হয়েছে। "জনৈক ব্যক্তি নবী এর কাছে এসে বলল, 'রসূলে করীম জিজ্ঞেস করলেন। "কিসে তোমার সর্বনাশ হয়েছে? সে বলল, রমযান মাসে দিনের বেলায় আমি স্ত্রীর সাথে সহবাস করেছি।' একথা শুনে তিনি (নবী) বললেন, 'তাহলে একজন দাসকে মুক্ত করে দাও।' সে বলল 'আমার কোনো দাস নেই।" তিনি (নবী) বললেন, 'তাহলে টানা দুমাস রোযা রাখ।' লোকটি বলল, 'সেটা আমি পারবো না।' তিনি (নবী) বললেন, 'সেক্ষেত্রে ষাটজন গরিব লোককে খাওয়াও।' সে ব্যক্তি বলল, 'তেমন খাবার আমার কাছে নেই।' একটা ঝুড়িতে কিছু খেজুর ছিল। সেটা নবী -এর কাছে আনা হলো। তিনি (নবী) লোকটিকে বললেন, 'এগুলো (খেজুর) দান করে দাও।' সে (লোকটা) বলল, 'এমন কাউকে কি দেব যে আমার চেয়েও গরিব? আগ্নেয়গিরির লাভায় তৈরি মদিনার দুই সমভূমির মধ্যে আমার পরিবারের চাইতে গরিব আর কোনো পরিবার নেই।' একথা শুনে নবী হেসে উঠলেন। তাঁর মাড়ির দাঁতগুলো দৃশ্যমান হলো। তিনি বললেন, 'তাহলে তোমার পরিবার এগুলো খাবে।

টিকাঃ
২০. আল বুখারীর সহীহ হাদীসে বর্ণিত দুরস্থ ব্যক্তি তার পরিবারের প্রতি দয়া দক্ষিণ্য বিষয়ক অধ্যায় ৫০৭১ নং হাদীস।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00