📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 উন্মুক্ত চেহারা

📄 উন্মুক্ত চেহারা


আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমার ধন-দৌলত দিয়ে মানুষের হৃদয়ে জয় করতে পারবে না, তবে নিজের উৎফুল্ল চেহারা ও সর্বোৎকৃষ্ট আচার-আচরণ দিয়ে জয় করতে পারবে।”

টিকাঃ
১০. আল-বাইহাকীর সুরার আল-ইমাম গ্রন্থে উল্লিখিত। মুসলমানদের দেখা সাক্ষাতের সময় উৎফুল্লতা প্রদর্শন বিষয়ক অধ্যায় ৭৮০৩ নং হাদীস।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 হাস্যময় মহানবী ﷺ

📄 হাস্যময় মহানবী ﷺ


পথ প্রদর্শক রসূলে করীম ছিলেন বিশুদ্ধতম হৃদয়, সবচেয়ে দীপ্তময় চেহারা এবং সবচেয়ে সুন্দর হাসি। তিনি খুব বেশি হাসতেন না আবার স্মিত হাসির ভান করতেন না; বরং তিনি তাঁর স্মিত হাসির দীপ্তি দিয়ে এবং অনুচ্চ ও কোমল হাসি দিয়ে তাঁর সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহু এদের হৃদয়কে পরিশুদ্ধ করতেন।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 মহানবী ﷺ স্মিত হাসতেন

📄 মহানবী ﷺ স্মিত হাসতেন


এই মহান শিক্ষক -এর জীবনের পাতাগুলি উল্টালে যা দেখবেন ও পাঠ করবেন তাতে অবাক হয়ে যাবেন। জীবনীকার সেখানে বলেছেন: "মহানবী ততক্ষণ পর্যন্তই স্মিত হাসতেন যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হয় তিনি কখনই বিরাগভাজন দেখান না।"

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 দুঃখ-কষ্ট-দুর্বিপাকেও পরিবর্তন না হওয়া একজন

📄 দুঃখ-কষ্ট-দুর্বিপাকেও পরিবর্তন না হওয়া একজন


মহান নেতা নবী কঠিন দুঃখ-কষ্ট ও অসহনীয় ক্লেশ ও দুর্বিপাকের অধ্যায় পার হয়ে এসে অবশেষে ইন্তেকাল করেন। তবে তাতে তাঁর হাসি-খুশী ও প্রশান্ত চেহারায় কোনো পরিবর্তন ঘটেনি। এসব সমস্যা সংকটের কোনো লক্ষণ যা শোক-দুঃখের চিহ্ন তাঁর বিশুদ্ধ মুখমন্ডলের মধ্যে খুঁজে পাওয়া যেত না। সমৃদ্ধির সময় কি প্রতিকুল পরিস্থিতিতে, আনন্দময় কি নিরানন্দ ঘটনায়, মিম্বারে কি কুলুঈতে, শান্তিতে কি যুদ্ধে, মদিনায় কি সংক্ষিপ্ত যাত্রাকালে, রোগ ব্যধিতে কি নিজের জীবনের অন্তিমলগ্নে সব সময় ও সবখানে তার মুখে স্মিত হাসি লেগে থাকত।

ফন্ট সাইজ
15px
17px