📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 দৈনিক হাসি

📄 দৈনিক হাসি


“স্মিত হাসি কিভাবে দিতে হয় এটা যার জানা নেই তার দোকান দেয়া উচিত নয়।” চীনারা ব্যবসায়ী বলেই তারা ব্যাপারটা ভাল জানে।
ধর্ম প্রচারক, বিচারক, বক্তা, ইমাম, পণ্ডিত ও শিক্ষকরা কি হৃদয়ের ব্যবসায়ী ও লাভজনক পণ্যের মালিক নয়? তারা জনগণের হৃদয় হরণের চেষ্টা করে। কাজেই তারা তাদের পণ্যের নিকট সান্নিধ্যে আসবে এবং এভাবে তারা তাদের জ্ঞান ও প্রজ্ঞা তাদের সেরা কর্ম থেকে কিনবে। তাই প্রত্যেক ব্যবসায়ী মুখে স্মিত হাসি ধরে রাখতে বাধ্য। যে মানুষটি শিক্ষা দেয়, ইমামত করে, মানুষকে সেবা প্রদান করে কিংবা তাদের বিয়ষাদির দেখাশুনা করে সে ভ্রূকুটি করতে, মুখ ভেংচাতে কিংবা কটমট করে তাকাতে পারে কি করে?

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 কিভাবে স্মিত হাসতে হয়

📄 কিভাবে স্মিত হাসতে হয়


ঠোঁটদ্বয় সরিয়ে সামনের দাঁতগুলি বিকীর্ণ করুন; চক্ষুদ্বয় আনন্দে ভরিয়ে তুলুন এবং আত্মাকে মুখ ও খুশীতে সিক্ত করুন।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 একটি হাসি এবং একটি এবং একটি হাসি!

📄 একটি হাসি এবং একটি এবং একটি হাসি!


আব্দুল্লাহ ইবনে আল হারিস ইবনে যুয বলেছেন। স্মিত হাসি বজায় রাখার ব্যাপারে নবী -এর চেয়ে ভাল আমি আর কখনও কাউকে দেখিনি।” আব্দুল্লাহ দীর্ঘদিন বেঁচে ছিলেন। বহুলোকের সাথে তাঁর দেখা সাক্ষাৎ হয়েছিল যাদের মুখে সবসময় স্মিত হাসি লেগে থাকত। তাদের মধ্যে রসূলে করীম ছিলেন সর্বোত্তম। আমরা কি সে. শিক্ষাটি লাভ করেছি।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 নেতার হাসি

📄 নেতার হাসি


ঠোঁটদ্বয় নাড়ানো ও ঝকঝকে দাঁতের প্রকাশ একজন বিজ্ঞ ব্যক্তির ধৈর্য এবং মহানুভব ব্যক্তির নম্রতার মধ্যে লক্ষ্য করা যাবে। স্মিত হাসি এমন বৈশিষ্ট্যপূর্ণ যা সেই ব্যক্তিকে স্বর্গে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আল হারিস বলেছেন, "মহানবী-এর হাসিটা ছিল শুধুমাত্র স্মিত হাসি।"

টিকাঃ
৭. তিরমিযী কর্তৃক তাঁর সুনান গ্রন্থে বর্ণিত মহানবী উৎফুল্লতা বিষয়ক অধ্যায়। হাদীস নং ৩৭১০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00