📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 কলাভের ভদ্রতা

📄 কলাভের ভদ্রতা


ফাদালাহ ইবনে উবায়েদ আল-আনসারী কর্তৃক বর্ণিত হয়েছে। নবী করীম শুনতে পেলেন যে, একজন লোক আল্লাহর প্রশংসা ছাড়াই তারি কাছে দোয়া করছে এবং শান্তি ও দোয়া দিচ্ছে নবীকে। তখন তিনি বললেন, এই লোকটা তাড়াহুড়ার মধ্যে ছিল। তিনি নবী তাকে ডাকলেন এবং তাকে ও অন্যান্যদেরকে বললেন, যখন তোমাদের মধ্যে কেউ আল্লাহর কাছে দোয়া করতে চায়। আল্লাহর সুনাম করে এবং তাকে মহিমান্বিত করে তা শুরু করা উচিত এবং তারপর নবীর জন্য শান্তি এবং দোয়া কামনা করা উচিত এবং তারপর সে যেটা পছন্দ করে সেটা চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে।

টিকাঃ
১৬. সহীহ ইবনে হিব্বান হাদীস নং ১৯৮৮

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 চতুর্থ অধ্যায়ের সুন্দরতম অংশ

📄 চতুর্থ অধ্যায়ের সুন্দরতম অংশ


যে ব্যক্তি অন্যদের কথা মনোযোগ সহকারে শোনে তাদের সাহচার্য গ্রহণে স্বাচ্ছন্দ বোধ করে।
আপনি কি জানেন একজন কৃতকার্য ডাক্তারকে কি কি বৈশিষ্ট্য অন্যান্যদের কাছ থেকে পৃথক করে দেখে? এটা কি অনেকগুলো ঔষধ লেখে দেয়ার মধ্যেই সীমাবদ্ধ? অথবা রোগ নির্ণয় করার উদ্দেশ্যে বিস্তারিত আলাপ-আলোচনা এবং ওষুধ প্রয়োগ দ্বারা চিকিৎসা? না মোটেই না! যে ডাক্তারের কাছে প্রচুর রোগীর সমাগম হয় তিনি হলেন সেই ডাক্তার যিনি রোগির যন্ত্রণা শুনেন। তিনি জানেন যে, সে ওষুধের ফলাফল ভাল হয় যে ওষুধটা একজন ডাক্তার রোগির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং রোগির যন্ত্রণা এবং অসুস্থতার প্রতি সহানুভূতি দেখিয়ে ওষুধ নির্ধারণ করেন।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 চার নম্বর মুক্তা

📄 চার নম্বর মুক্তা


আনাস ইবনে মালিক -এর বর্ণনায় জানা যায়, রসূল -এর সাথে কানে কানে কথা হওয়ার সময় আমি কখনও রসূলকে দেখিনি ঐ ব্যক্তির আগে তিনি মাথা সরিয়ে নিয়েছেন। করমর্দন করার সময় আমি কখনও -কে দেখিনি যে তিনি অন্য ব্যক্তির আগে নিজের হাত সরিয়ে রসূল নিয়েছেন।

টিকাঃ
১৭. বায়হাকী দালাইলুন নবুওয়াহ হাদীস নং ৪৭৯৪

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 স্মরণীয়

📄 স্মরণীয়


মহান নেতা হতে হলে আপনাকে অবশ্যই একজন ভাল শ্রোতা হতে হবে এবং সিদ্ধান্তে পৌছানোর আগ পর্যন্ত অন্যদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে।
সর্বশক্তিমান আল্লাহ ইরশাদ করেছেন: তাদের মধ্যে অনেকে যারা নবীকে এ বলে কষ্ট দেয় যে, তিনি কান (তাদের) বলুন! তিনি শোনে যা তোমাদের জন্য উত্তম তিনি আল্লাহর ওপর ঈমান রাখেন।
তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবীকে উক্তত্য করে এবং তারা হলো মুনাফিক।
এবং বল তিনি কান সর্বস্ব। অর্থাৎ তিনি প্রত্যেকের কথা শোনেন এবং বিশ্বাস করেন। ঠিক এবং বেঠিকের মধ্যে তিনি পার্থক্য নির্ণয় করেন না। বল তোমাদের জন্য সেটা সর্বোৎকৃষ্ট যেটা তিনি শুনেন : তিনি আল্লাহয় বিশ্বাস করেন। অর্থাৎ হ্যাঁ তিনি তোমাদেরকে শুনছেন। কারণ তিনি শুধু ভালটাই শুনেন খারাপটা পরিত্যাগ করেন।

টিকাঃ
১৮. আত-তাওবাহ: আয়াত-৬১
১৯. জুবদাতুত তাফসীর লিল-আসকার-পৃ: ২৫১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00