📄 আল্লাহর সর্বমহান নাম
বুরাইদাহ ইবনে হুসাইব আল-আসলামী কর্তৃক বর্ণিত। আল্লাহর নবী শুনতে পেলেন যে একজন লোক আল্লাহর কাছে তার মিনতি পূর্ণ দোয়ায় বলছেন, হে আল্লাহ আমি সাক্ষী দিয়ে বলছি যে, তুমিই আল্লাহ এবং তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আপনি এক যার কাছে চিরন্তনভাবে সকলে মিনতি করবে, যে কাউকে জন্মদান করে না, নিজেও জন্মলাভ করেনি। এমন কেউ নেই যা তার সাথে তুলনা করা যাবে। রসূল করিম (সা) আরোও বললেন, যার হাতে আমার আত্মা তার নামে শপথ করে বলতে চাই, আল্লাহর কাছে যখনই তার মহান নাম ধরে সাহায্য করার জন্য মিনতি করা হয় তখনই উত্তর দেন এবং যখন তার কাছ থেকে কিছু চাওয়া হয় তিনি সেটা দেন।
টিকাঃ
১১. তিরমিযী কর্তৃক তার সুনান নং ৩৪৭৫ এ বর্ণিত এবং তিনি বলেছেন এটা হাসান গরীব হাদীস। আল আলবানী হাদিসটিকে বিশ্বাসযোগ্য বলে দাবি করেছেন।
📄 তাদের দোয়া রসূলে করীম ﷺ শুনলেন
মুয়াজ ইবনে জাবাল -এর সূত্রে বলা হয়েছে নবী করীম শুনতে পেলেন একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আল্লাহ আমি চাই যে তোমার অনুগ্রহটা পরিপূর্ণ কর। তিনি বললেন, অনুগ্রহের পরিপূর্ণতার অর্থ কি? ঐ মানুষটা উত্তরে বললেন, যেটা আল্লাহর কাছে এমন একটি দোয়া যার মাধ্যমে আমি মঙ্গল কামনা করেছি। নবী করিম বললেন, এই অনুগ্রহের পূর্ণতার অংশ হলো বেহেস্ত প্রবেশের অনুমতি এবং দোযখের আগুন থেকে মুক্তি। নবী একজনকে বলতে শুনলেন, হে আল্লাহ! যিনি মহিমাময়তা, দানশীলতা এবং সম্মানে পরিপূর্ণ। নবী বললেন, তোমার অনুরোধ মঞ্জুর হয়েছে। সুতরাং তুমি যে কোনো কিছু চেতে পার।
রসূল একজনকে আল্লাহর কাছে দোয়া করতে শুনলেন, হে আল্লাহ! আমাকে ধৈর্য দান করুন। তিনি লোকটিকে বললেন, তুমি একটি মানসিক যন্ত্রনার জন্য আল্লাহর কাছে আবেদন করেছ। সুতরাং এখন তুমি এ শাস্তির বিরুদ্ধে শক্তির জন্য আবেদন কর।
টিকাঃ
১২. সুনানে আল-তিরমিযী কর্তৃক বর্ণিত: The book of supplications no 3527 তার মতামুযাদা এটা হাসান হাদীস নং ১৫
১৩. আল তাবরানী কর্তৃক আল-মুযাম আল-আওসাততে বর্ণিত হাদীস নং ৩৪৯১
📄 বিয়ের গান
রাবিআল্লাহ আনহা আয়েশা হতে এ বর্ণনা পাওয়া যায়। নবী করীম একটি বিয়ের অনুষ্ঠানে কিছু মহিলাকে অতিক্রম করছিলেন যারা গান করছিল এবং বলছিল:
সে তাকে একটি ভেড়া দিল সেটা ফার্মে উম্ম ধ্বনি দিচ্ছিল। এবং তোমার স্বামী একটি ক্লাবে আছে এবং সে জানে আগামীকাল কি হবে নবী করীম বললেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না আগামীকাল কি হবে।
আল-বায়হাকী এ বলে যোগ করলেন, এমন কথা বলো না বরং বলো: আমরা তোমাদের কাছে এসেছি, আমরা তোমাদের কাছে এসেছি। তোমাদের উচিত আমাদেরকে সম্বর্ধনা জানানো এবং আমরা তোমাদেরকে সম্বর্ধনা জানাব।
টিকাঃ
১৪. আল-বায়হাকী কর্তৃক Book of Down তে বর্ণিত: বিয়েতে যে সমস্ত আনন্দানুষ্ঠানিকে অগ্রাধিকার দেয়া যেতে পারে সে বিষয়ক অধ্যায়। হাদীস নং ১৩৭৮৪। তিনি বলেছেন: এটা হাদীসের একটা বাণী। (Mursal)
📄 আব্বাদের গলার স্বর
আয়েশা-এর সূত্রে বর্ণিত হয়েছে। নবী করীম আমার ঘরে তাহাজ্জুতের সালাত আদায় করছিলেন এবং তখন তিনি আব্বাদের গলা শুনতে পেলেন যে মসজিদে সালাত আদায় করছিল এবং জিজ্ঞাসা করলেন, হে আয়েশা এটা কি আব্বাদের গলার আওয়াজ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন হে আল্লাহ! আব্বাদের প্রতি দয়াশীল হোন।
টিকাঃ
১৫. সহীহ বুখারী হাদীস নং ২৫৩৫