📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 শহীদের সরদার

📄 শহীদের সরদার


আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর বরাতে বলা হয়েছে। "আল্লাহর রসূল (সা) বলেছেন, শহীদদের সরদার হলেন হামযাহ ইবনে আব্দুল-মুত্তালিব এবং একজন যিনি এক অত্যাচারী শাসকের সান্নিধ্যে এসেছিলেন এবং যাকে তিনি ভাল কাজ করার এবং দুষ্কর্ম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন এবং তার পরিণামে তাকে ঐ শাসক হত্যা করেছিলেন।

টিকাঃ
৪২. আল-হাকীম কর্তৃক তার গ্রন্থ আল-মুসতাদরাকে বর্ণিত হামযা ইসলাম গ্রহণের অধ্যায়। হাদীস নং ৪৮৫১

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 জান্নাতের যুবক

📄 জান্নাতের যুবক


মহান নেতা নবী ﷺ তার দুজন নাতী এবং দুজনই তার সুপ্রিয়। এ নাতীদের জন্মের পরে শৈশবে এবং কৈশরে তাদের প্রতি মুহাম্মাদ ﷺ-এর ভালবাসা মুসলমানরা বংশ পরস্পরায় অনুসরণ করে আসছে: হাসান এবং হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার।

টিকাঃ
৪৬. সহীহ হাদীসে ইবনে হিব্বান কর্তৃক বর্ণিত, হাদীস নং ৭০৭৭

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 আল্লাহর একজন শ্রেষ্ঠ দাস, ভাল ভাই

📄 আল্লাহর একজন শ্রেষ্ঠ দাস, ভাল ভাই


আবু বকর -এর বরাতে বলা হয়েছে। আমি আল্লাহর রসূল ﷺ-কে বলতে শুনেছি। আল্লাহর একজন শ্রেষ্ঠ ক্রীতদাস একজন ভাল ভাই। এবং আল্লাহর অন্যতম তরবারী।

টিকাঃ
৪৭. আল-মুসতাদরাক গ্রন্থে আল-হাকীম কর্তৃক বর্ণিত। খালিদ বিন ওয়ালিদের ভাল গুণাবলি উল্লেখের অধ্যায়।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 বংশীয় উপাধি ও উত্তম কর্মের স্বীকৃতি

📄 বংশীয় উপাধি ও উত্তম কর্মের স্বীকৃতি


কোনো ব্যক্তিকে তার গুণাবলি সমন্বয়ে বর্ণনা করা অথবা একটি উপাধি অর্পন করা একটি বিস্ময়কর কাজ। তবে এটা খুবই আশ্চর্যজনক যখন দেখা যায় যে, এক ব্যক্তি তার জন্য এত বেশি যোগ্যতা অর্জন করে। যেটা ঘটেছে তালহা ইবনে উবাইদিল্লাহ-এর ক্ষেত্রে। তাঁকে বলা হয়েছিল, তালহা, ওহুদের যুদ্ধের উত্তম ব্যক্তি, তালহা হুনাইনের যুদ্ধে দয়ালু ব্যক্তি এবং আল-আশরিয়ার যুদ্ধে তালহা মহানুভব ব্যক্তি। অধিকন্তু এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যখন একটা পুরুষ-মহিলার একটা পুরো প্রজন্ম মুহাম্মাদ ﷺ-এর মতো ভাল উপাধি এবং গুণাবলিতে ভূষিত হয়।
আপনি যদি ইতিহাসের পাতা থেকে জীবনী গ্রন্থ পড়েন এবং প্রাথমিক যুগের প্রজন্মের ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন, তাদের অধিকাংশই তাদের নেতা দ্বারা একটি উপাধি, একটি প্রথম নাম (Fare name) এবং একটি ভাল বর্ণনা দ্বারা ভূষিত হয়েছিলেন।

ফন্ট সাইজ
15px
17px