📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 আমার কাছের সাহাবী এবং বিশ্বস্ত ব্যক্তি

📄 আমার কাছের সাহাবী এবং বিশ্বস্ত ব্যক্তি


আনাস বর্ণনা করেছেন যে, আবু বকর এবং আল-আব্বাস (রা) ক্রন্দনরত আনসারদের একটি সমাবেশ অতিক্রম করছিলেন। তখন তিনি (অর্থাৎ আবু বকর অথবা আব্বাস জিজ্ঞাসা করলেন, “তোমরা কাঁদছ কেন? উত্তরে তারা বললেন, “আমাদের কান্নার কারণ হলো আমরা আমাদের সাথে নবী -এর সান্নিধ্যের কথা স্মরণ করছি।”
সে কারণে আবু বকর নবী-এর কাছে গেলেন এবং এ ঘটনা বললেন, তখন নবী আঁচলা দিয়ে মাথা বেধে বের হয়ে এলেন। তিনি মিম্বরে উঠলেন। যেটা তিনি ঐ দিনের পর আর কখনও করতে পারেন নি। তিনি আল্লাহর প্রশংসা এবং তাঁকে (আল্লাহকে) মহিমান্বিত করে বললেন, “আমি তোমাদেরকে অনুরোধ করব আনসারদের প্রতি যত্নবান হতে। যেহেতু তারা আমার কাছের সাহাবী এবং আমার বিশ্বস্ত ব্যক্তি। তারা তাদের দায়িত্ব পালন করেছে তবে তাদের অধিকার পাওনা রয়ে গিয়েছে। সুতরাং তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদের ভালটা গ্রহণ কর এবং তাদের মধ্যে যারা অসৎকর্ম করেছে তাদেরকে ক্ষমা করে দিও।

টিকাঃ
৪২. সহীহ আল-বুখারী হাদীস নং ৩৬১৮

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 নিবেদিত প্রাণের মানুষ

📄 নিবেদিত প্রাণের মানুষ


আবু হুরায়রা রা. এর বরাতে বলা হয়েছে যে, কিছু সংখ্যক ব্যক্তির একটি প্রতিনিধিদল আল্লাহর রসূল সা.-এর নিকট আগমন করলেন এবং নবী (সা) বললেন, “ইয়েমেনের কিছু সংখ্যক লোকের আগমন হয়েছে যাদের হৃদয় খুবই কোমল এবং যারা খুবই ক্ষমাশীল। তাদের বিশ্বাস তারা ইয়েমেনী এবং তাদের বিচক্ষণতাও ইয়েমেনী। উটের মালিকদের মধ্যে অহংকার এবং ঔদ্ধত্য লক্ষণীয়, তবে শান্তি এবং শালীনতা গবাদি পশুর মালিকদের মধ্যে লক্ষণীয়।

টিকাঃ
৪০. সহীহ আল-বুখারী ৪১৪৫

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 আবু তুরাব (ধুলার পিতা)

📄 আবু তুরাব (ধুলার পিতা)


সাহল ইবনে সাদ আল সাইদী বর্ণনা করেছেন যে, আল্লাহর রসূল (সা) ফাতেমা রা.-এর ঘরে এসে জিজ্ঞাসা করেন তোমার স্বামী আলী কোথায়? উত্তরে ফাতেমা রা. বললেন, 'আমার এবং তার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সে কারণে তিনি আমার সাথে রাগান্বিত হয়ে আমার ঘরে দুপুরের ঘুম না ঘুমিয়েই চলে গেলেন। আল্লাহর প্রেরিত পুরুষ একজনকে বললেন আলীকে খুঁজে বের করতে। সে ব্যক্তি ফেরত এসে বললেন, হে আল্লাহর প্রেরিত রসূল! আলী মসজিদে ঘুমাচ্ছে। সে জন্য রসূল (সা) সেখানে গিয়ে দেখতে পেলেন আলী শুয়ে আছে। তার শরীরের ওপরের আচ্ছাদন এক পাশে পড়ে গিয়েছে এবং সে কারণে সে ধুলো দিয়ে লেপ্টা ছিলেন। আল্লাহর রসূল আলীর শরীর থেকে ধুলা পরিষ্কার করা শুরু করলেন এবং বলতে থাকলেন, উঠে যাও, হে আবু তুরাব! (ধুলো বালির পিতা) জেগে ওঠো, হে আবু তুরাব!'

টিকাঃ
৪১. সহীহ আল-বুখারী মসজিদে ঘুমন্ত মানুষ সম্পর্কিত অধ্যায়। হাদীস নং ৪৩২

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 শহীদের সরদার

📄 শহীদের সরদার


আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর বরাতে বলা হয়েছে। "আল্লাহর রসূল (সা) বলেছেন, শহীদদের সরদার হলেন হামযাহ ইবনে আব্দুল-মুত্তালিব এবং একজন যিনি এক অত্যাচারী শাসকের সান্নিধ্যে এসেছিলেন এবং যাকে তিনি ভাল কাজ করার এবং দুষ্কর্ম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন এবং তার পরিণামে তাকে ঐ শাসক হত্যা করেছিলেন।

টিকাঃ
৪২. আল-হাকীম কর্তৃক তার গ্রন্থ আল-মুসতাদরাকে বর্ণিত হামযা ইসলাম গ্রহণের অধ্যায়। হাদীস নং ৪৮৫১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00