📄 বিশ্বাসযোগ্য একজন
আনাস ইবনে মালিকের বরাতে বলা হয়েছে। ইয়ামেনের কিছু অধিবাসী নবী (সা)-এর কাছে এসে বললেন, আমাদের সাথে এমন একজনকে পাঠান যিনি আমাদেরকে ইসলাম এবং সুন্নাহ সম্পর্কে শিক্ষা দিতে পারবে।
আনাস বললেন, তিনি [রসূল আবু উবায়দার হাত ধরে বললেন, "এ ব্যক্তি হলেন এ জাতির বিশ্বাসী লোক।
টিকাঃ
৪০. সহীহ মুসলিম আবু উবাইদাহ বিন আল-জাব্বার শ্রেষ্ঠত। হাদীস নং ৪৫৬৬
📄 শিষ্য
যাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, “খন্দকের যুদ্ধের দিন, রসূল (সা) শত্রুদের সম্পর্কে খবর সংগ্রহের জন্য সৈন্যদেরকে ডাকলেন। যুবায়ের তার ডাকে সাড়া দিলেন। তিনি আবার তাদেরকে ডাকলেন এবং যুবায়ের আবার তার ডাকে সাড়া দিলেন যার ফলে রসূল বললেন, “প্রত্যেক নবীর হাওয়ারী আছে এবং যুবায়ের আমাদের হাওয়ারী। সুফীয়ান, বলেছেন যে, হাওয়ারী অর্থ হলো সাহায্যকারী।”
টিকাঃ
৪১. সহীহ আল-বুখারী হাদীস নং ২৮৫৯
📄 আমার কাছের সাহাবী এবং বিশ্বস্ত ব্যক্তি
আনাস বর্ণনা করেছেন যে, আবু বকর এবং আল-আব্বাস (রা) ক্রন্দনরত আনসারদের একটি সমাবেশ অতিক্রম করছিলেন। তখন তিনি (অর্থাৎ আবু বকর অথবা আব্বাস জিজ্ঞাসা করলেন, “তোমরা কাঁদছ কেন? উত্তরে তারা বললেন, “আমাদের কান্নার কারণ হলো আমরা আমাদের সাথে নবী -এর সান্নিধ্যের কথা স্মরণ করছি।”
সে কারণে আবু বকর নবী-এর কাছে গেলেন এবং এ ঘটনা বললেন, তখন নবী আঁচলা দিয়ে মাথা বেধে বের হয়ে এলেন। তিনি মিম্বরে উঠলেন। যেটা তিনি ঐ দিনের পর আর কখনও করতে পারেন নি। তিনি আল্লাহর প্রশংসা এবং তাঁকে (আল্লাহকে) মহিমান্বিত করে বললেন, “আমি তোমাদেরকে অনুরোধ করব আনসারদের প্রতি যত্নবান হতে। যেহেতু তারা আমার কাছের সাহাবী এবং আমার বিশ্বস্ত ব্যক্তি। তারা তাদের দায়িত্ব পালন করেছে তবে তাদের অধিকার পাওনা রয়ে গিয়েছে। সুতরাং তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদের ভালটা গ্রহণ কর এবং তাদের মধ্যে যারা অসৎকর্ম করেছে তাদেরকে ক্ষমা করে দিও।
টিকাঃ
৪২. সহীহ আল-বুখারী হাদীস নং ৩৬১৮
📄 নিবেদিত প্রাণের মানুষ
আবু হুরায়রা রা. এর বরাতে বলা হয়েছে যে, কিছু সংখ্যক ব্যক্তির একটি প্রতিনিধিদল আল্লাহর রসূল সা.-এর নিকট আগমন করলেন এবং নবী (সা) বললেন, “ইয়েমেনের কিছু সংখ্যক লোকের আগমন হয়েছে যাদের হৃদয় খুবই কোমল এবং যারা খুবই ক্ষমাশীল। তাদের বিশ্বাস তারা ইয়েমেনী এবং তাদের বিচক্ষণতাও ইয়েমেনী। উটের মালিকদের মধ্যে অহংকার এবং ঔদ্ধত্য লক্ষণীয়, তবে শান্তি এবং শালীনতা গবাদি পশুর মালিকদের মধ্যে লক্ষণীয়।
টিকাঃ
৪০. সহীহ আল-বুখারী ৪১৪৫