📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 ঘটনার সমাপ্তি

📄 ঘটনার সমাপ্তি


আল-আব্বাস বলেছিলেন, মহানবী খচ্চরের পিঠে থাকাকালীন অবস্থায় একটি দীর্ঘ বক্তৃতা করেছিলেন। যখন যুদ্ধের ভয়ানক আকার ধারণ করল তখন রসূল বললেন, "হে আব্বাস! সামনে অগ্রসর হও। এরপর তিনি কয়েকটি পাথর তুলে নিলেন এবং সেগুলো নিক্ষেপ করার সময় বললেন, কাবা ঘরের প্রভুর নামে শপথ করে বলছি। তারা পরাজিত হবে।"

টিকাঃ
৩২. মুসনাদে আল-হুমাইদী কর্তৃক বর্ণিত। হাদীস নং ৪৪৬

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 ইয়ামামার যুদ্ধের স্লোগান

📄 ইয়ামামার যুদ্ধের স্লোগান


উরওয়াহ ইবনে যুবায়েরের বরাতে বলা হয়েছে। ইয়ামামার যুদ্ধে মুসলমানদের স্লোগান ছিল, (যখন মুসায়লামা নামক ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল) "হে সূরা বাকারার মানুষেরা!"

টিকাঃ
৩৩. ইবনে আবি শায়বাহ তাঁর মুসাননাফ গ্রন্থে বর্ণিত। হাদীস নম্বর ৩২৯১৩

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 একটি উপাধির আবির্ভাবে এবং নামের তিরোধান

📄 একটি উপাধির আবির্ভাবে এবং নামের তিরোধান


আপনি যদি অনেককে জিজ্ঞাসা করেন, আব্দুর রহমান ইবনে সাকীর আল-দুসসী নামক ব্যক্তিটি কে, তাহলে তাদের জন্য এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন হবে। তবে তারা প্রচুরভাবে হাসবে যখন তারা বুঝতে পারবে যে, এটা একজন সাহাবীর উপাধি যিনি তার এ উপাধির মাধ্যমেই ব্যাপকভাবে পরিচিত। ঐ ব্যক্তির প্রকৃত নাম সম্পর্কে তাদের হয়তো ধারণাই ছিল না। তবে তিনি অভ্রান্ত নবী কর্তৃক প্রদত্ত উপাধি দ্বারা প্রসিদ্ধি অর্জন করেছিলেন。

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি 📄 উপাধি যেটা নামকে অতিক্রম করে এবং বংশকে ছাপিয়ে যায়

📄 উপাধি যেটা নামকে অতিক্রম করে এবং বংশকে ছাপিয়ে যায়


আবু হুরায়রা বলেছেন, “আমি আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। আমরা যার ইবাদত বন্দেগী করতে পারি। মাঝে মধ্যে ক্ষুধার তাড়নায় পেটের ওপর ভর দিয়ে আমি মাটিতে শুয়ে থাকতাম এবং একই কারণে পেটে একটি পাথর বেঁধে মাটিতে শুয়ে থাকতাম। একদিন আল্লাহর রসূল এবং তাঁর সাহাবীগণ যে পথ দিয়ে আসা-যাওয়া করতেন সে পথে আমি বসেছিলাম। যখন আবু বকর আমাকে অতিক্রম করে যাচ্ছিলেন। তখন আমি তাঁকে আল্লাহর কিতাবের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম এবং তিনি আমার ক্ষুধা মিটাতে পারবেন মনে করেই আমি এ জিজ্ঞাসাটা করেছিলাম। তবে তিনি আমার প্রশ্নের জবাব না দিয়েই আমাকে অতিক্রম করে সামনে চলে গেলেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية