📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 অপরাধীর পুরস্কার

📄 অপরাধীর পুরস্কার


আনাস ইবনে মালিকের বরাতে বলা হয়েছে। "যখন রসূলের সাথে আমি হাঁটছিলাম। তখন তাঁর পরনে ছিল ঘন মুড়ি সেলাই করা একটি নাযরানী আলখেল্লা। এক বেদুঈন রসূল-কে হঠাৎ করে আক্রমণ করে বসলো এবং তাঁর পোশাক এমন প্রচণ্ডভাবে টান মারল যে, আমি তার কাঁধের ওপর ঐ সেলাইয়ের দাগ দেখতে পেলাম। এরপর বেদুঈন রসূল-কে বললেন, আল্লাহর কাছ থেকে তার (বেদুঈন) জন্য একটি উপহারের কথা বলতে।' রসূল তার দিকে ঘুরলেন, হাসলেন এবং তারপর এ বেদুঈনকে একটি উপহার দেয়ার জন্য আদেশ করলেন।

টিকাঃ
১৬. সহীহ বুখারী হাদীস নং ১২৩৪২

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 বেমানান পোশাক

📄 বেমানান পোশাক


আনাস ইবনে মালিক-এর বরাতে বর্ণিত। এক ব্যক্তির পরনে ছিল হলুদ রংয়ের পোশাক। যে রংটা রসূল পছন্দ করতেন না। যখন ঐ ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন রসূল কয়েকজন সাহাবীকে বললেন, 'তোমরা যদি ঐ লোকটিকে হলুদ রং ত্যাগ করতে বলতে পার।" তিনি এ কথাটা দুই বা তিনবার বললেন। রসূল সে রংটা অপছন্দ করতেন সে রংয়ের পোশাক কারো পরণে দেখলে রসূল এর তার মুখোমুখি হওয়ার ব্যাপারটা ছিল খুবই কদাচিত।

টিকাঃ
১৭. আহমদ কর্তৃক তাঁর মুসনাদে বর্ণিত বানী হাকিমের মুসনাদ, আনাস বিন মালিকের মুসনাদ।

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 রাগান্বিত ব্যক্তির রাগ প্রশমন

📄 রাগান্বিত ব্যক্তির রাগ প্রশমন


সুলায়মান বিন সার্দের বরাতে বলা হয়েছে। "আমরা যখন নবী করীম -এর সাথে বসা ছিলাম তখন দু'জন লোক একে অপরকে গালাগালি করছিল। দু'জনের মধ্যে একজন অপর সাহাবীকে প্রচণ্ডভাবে গালাগালি করছিল এবং রাগে তার মুখমণ্ডল লাল হয়ে গিয়েছিল। নবী বললেন, আমি একটি বাক্য জানি সেটা যদি কেউ উচ্চারণ করে তাহলে তার রাগ প্রশমিত হবে, যদি সে শুধু এ বাক্যটা উচ্চারণ করে, "সমাজ বিবর্জিত শয়তানের কব্জা থেকে মুক্ত করে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও।" সাহাবীরা ঐ রাগান্বিত লোকটিকে বলল, তুমি কি শুনতে পাচ্ছ না আল্লাহর নবী কি বলেছেন? উত্তরে সে বলল, 'আমি পাগল নই।"

টিকাঃ
২১. আল-বুখারী কর্তৃক সহীহ হাদীসে বর্ণিত হাদীস নং ৫৭৮২

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 চিৎকারের জবাবে নীরবতা

📄 চিৎকারের জবাবে নীরবতা


উম্মে আনাস-এর বরাতে বলা হয়েছে। আমিসহ রসূলে করীম: আয়মানের কাছে গিয়েছিলাম। আয়মন একটি পাত্রে নবীকে পানীয় দিলেন। আনাস বললেন, আমি জানিনা নবী করীম সাওম পালন করছিলেন বলে এ পানীয়টি তাকে দেয়া অথবা তিনি না চাওয়াতে এটা তাঁকে দেয়া হয়েছিল কিনা। সে কারণে এ মহিলা চিৎকার শুরু করে দিলেন।

টিকাঃ
২২. মুসলিম কর্তৃক সহীহ হাদীসে বর্ণিত: সাহাবীদের গুণাগুণ, উম্মে আইমানের গুণাবলি অধ্যায় দ্রষ্টব্য। হাদীস নং ৪৬১৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00