📄 লভ্যাংশের দিক
যেহেতু অবহেলা ভুল এবং অজ্ঞতা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত এবং বংশ পরস্পরা থেকে আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করে আসছি। রসূল কিভাবে এগুলো সমাধান করতেন? আরোও নির্দিষ্টভাবে বলতে গেলে, কিছু সংখ্যক ব্যক্তি মনে করেন যে, সমালোচনা, দোষারোপ এমনকি মার-ধরও মাঝে-মধ্যে জীবনে প্রয়োজন হয়ে পড়ে। সেগুলো ব্যতিরেকে কেউ চলতে পারবে না, যাদের ওপর কিছু লোককে শাসন ভার ন্যস্ত রয়েছে।
📄 আল্লাহর ঘরের পবিত্রতা
আনাস -এর বরাতে বর্ণিত। 'যখন আমরা রসূলের সাথে ছিলাম তখন এক বেদুঈন মসজিদের ভিতর প্রস্রাব করেছিল। সাহাবীদের মধ্যে কয়েকজন তাকে ভর্ৎসনা করা অথবা এ কাজ থেকে বিরত রাখার জন্য দাঁড়িয়ে গেল। তবে আল্লাহর রসূল বললেন, তাকে বাধা দিও না, তাকে প্রস্রাব করতে দাও।'
তারপর আল্লাহর রসূল ঐ বেদুঈনকে ডেকে বলল, 'অবশ্যই এ মসজিদগুলোতে প্রস্রাব অথবা মলত্যাগ করা ঠিক নয়। সর্বশক্তিমান, মহিমান্বিত আল্লাহকে স্মরণ করা, সালাত আদায় করা, কুরআন তেলাওয়াত অথবা আল্লাহর রসূল যা করতে বলবেন সেগুলো করার জন্য মসজিদ।” বর্ণনাকারী আরোও বললেন, "যখন রসূল কথা শেষ করলেন তিনি এক বালতি পানি আনতে বললেন এবং প্রস্রাবের ওপর ঐ পানি ঢেলে দিলেন।
আরেকটি হাদীস মতে, "বেদুঈন আল্লাহর কাছে দোয়া করার সময় বলছিলেন, 'হে আল্লাহ! তুমি মুহাম্মাদ এবং আমার প্রতি দয়াবান হও এবং অন্য কারো ওপরে তোমার দয়া প্রদর্শন কর না।' একথা শুনে রসূল বললেন "তুমি কোনোকিছু যা প্রশস্ত ছিল সেটাকে সঙ্কীর্ণ করেছ।"
টিকাঃ
১৪. সহীহ মুসলিম, হাদীস নং ৪৬০
১৫. আল বুখারী সহীহ হাদীস নং ৫৬৮৩।
📄 অপরাধীর পুরস্কার
আনাস ইবনে মালিকের বরাতে বলা হয়েছে। "যখন রসূলের সাথে আমি হাঁটছিলাম। তখন তাঁর পরনে ছিল ঘন মুড়ি সেলাই করা একটি নাযরানী আলখেল্লা। এক বেদুঈন রসূল-কে হঠাৎ করে আক্রমণ করে বসলো এবং তাঁর পোশাক এমন প্রচণ্ডভাবে টান মারল যে, আমি তার কাঁধের ওপর ঐ সেলাইয়ের দাগ দেখতে পেলাম। এরপর বেদুঈন রসূল-কে বললেন, আল্লাহর কাছ থেকে তার (বেদুঈন) জন্য একটি উপহারের কথা বলতে।' রসূল তার দিকে ঘুরলেন, হাসলেন এবং তারপর এ বেদুঈনকে একটি উপহার দেয়ার জন্য আদেশ করলেন।
টিকাঃ
১৬. সহীহ বুখারী হাদীস নং ১২৩৪২
📄 বেমানান পোশাক
আনাস ইবনে মালিক-এর বরাতে বর্ণিত। এক ব্যক্তির পরনে ছিল হলুদ রংয়ের পোশাক। যে রংটা রসূল পছন্দ করতেন না। যখন ঐ ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন রসূল কয়েকজন সাহাবীকে বললেন, 'তোমরা যদি ঐ লোকটিকে হলুদ রং ত্যাগ করতে বলতে পার।" তিনি এ কথাটা দুই বা তিনবার বললেন। রসূল সে রংটা অপছন্দ করতেন সে রংয়ের পোশাক কারো পরণে দেখলে রসূল এর তার মুখোমুখি হওয়ার ব্যাপারটা ছিল খুবই কদাচিত।
টিকাঃ
১৭. আহমদ কর্তৃক তাঁর মুসনাদে বর্ণিত বানী হাকিমের মুসনাদ, আনাস বিন মালিকের মুসনাদ।