📄 সকল সৃষ্টির প্রতি করুণা প্রদর্শন
রসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামীনের মহান উক্তি যে,
و ما أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ .
অর্থ : তাকে পাঠান হয়েছে সকল সৃষ্টের প্রতি করুণা বা রহমত স্বরূপ।
আমরা কি গভীরভাবে সকল সৃষ্টের প্রতি বাক্যটির প্রতি চিন্তা ও গবেষণা করে দেখেছি?
এ 'সকল সৃষ্ট' শব্দটি সকল প্রকার জীবজন্তু ও জড় পদার্থসহ সকল মানবকুলকে সমন্বয় করে। যার মধ্যে ঐ সকল ব্যক্তিও আছে যারা শারিরীক মানসিকভাবে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী।
আমি ঐ ব্যক্তিকে অপছন্দ করছি, যিনি এ সকল বস্তু পড়ে জেনে ও ঐ মহান নবীর ওপর দরূদ পড়ছেন না। হে আল্লাহ যিনি আমাদের ও সকল কিছুর প্রতি করুণা ও দয়াবান, তার প্রতি আপনি রহমত নাজিল করুন।
টিকাঃ
১৭. আম্বীয়া-২১: ১০৭
📄 মুখোমুখি
আনাস বলেন: যখন কোনো ব্যক্তি নবী করীম-এর সাথে সাক্ষাৎ করতেন ও মোসাফাহা করতেন, ঐ ব্যক্তি তার হাত না ছাড়া পর্যন্ত তিনি হাত ছেড়ে দিতেন না। তিনি (নবী) তার চেহারা তার থেকে অন্য দিকে ফিরাতেন না যতক্ষণ ঐ ব্যক্তি না ফিরাতেন। ঐ ব্যক্তি যতক্ষণ সংগ দিতেন ততক্ষণ তিনি তার অবস্থান পরিবর্তন করতেন না।
আমি অবধারিতভাবে নিশ্চিত যে, ওপরে বর্ণিত ঘটনায় যে দায়িত্ববোধ ও যে প্রেরণা প্রদান করা হয়েছে, তা যদি আমরা প্রয়োগ করি তাহলে অতি অবশ্যই আমরা জনগণের এমন নেতা ও অনুসরণীয় ব্যক্তিত্ব হব যা সকলেই উপলব্ধি করবে। গভীর ভালবাসা, অনুপ্রেরণা ও সুবিস্তীর্ণ উদ্দীপনার ব্যাপকতা আপনি অনুভব করবেন। ঐ ব্যক্তির প্রতি যিনি আপনার সামনে অবিচলভাবে দাড়িয়ে আপনার সাথে করমর্দনে ব্যাপ্ত ও আপনার বিষয় গভীর মনোযোগের সাথে সমাধানে ব্যস্ত।
আপনার সাথে যখন কেহ এরূপ ব্যবহার করবে আপনি তাকে ভাল না বেসে পারবেন?
আপনার প্রতি যিনি এমনভাবে মনোনিবেশ করেছেন তার প্রতি অনুপ্রাণিত না হয়ে পারা কি কারও পক্ষে সম্ভব?
টিকাঃ
১৮. সুনানে তিরমিযী-হাদীস নং ২৫০৩
📄 এক দুর্বল মহিলা, একটি বালিশ ও ভালবাসা
যখন আদী ইবনে হাতিম ইসলাম গ্রহণ করার জন্য নবী করীম-এর নিকট আসলেন। তিনি বলেন, নবী উঠে আমার সাথে মিলিত হলেন। আল্লাহর ওয়াস্তে তিনি তাঁর বাড়িতে আমাকে আতিথেয়তার জন্য নিচ্ছিলেন। পথে একজন বৃদ্ধা ও দুর্বল মহিলার সংগে সাক্ষাৎ হলো। যে মহিলা তাকে থামালেন। মহিলার কাজ মিটানোর জন্য দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করলেন। আদী বলেন: তখন আমি মনে মনে বললাম "এ ব্যক্তি নিশ্চিত একজন বাদশাহ নয়"।
তিনি বলেন, এরপর নবী করীম আমাকে নিয়ে যেতে থাকলেন। আমরা তাঁর বাড়িতে পৌঁছলাম। তিনি খেজুরের পাতা ভর্তি একটা বালিশ নিয়ে আমার দিকে ছুড়ে দিয়ে বললেন, এটার ওপর ভর করে বস। আমি বললাম, না আপনি ওটার ওপর ভর দিয়ে বসুন। তিনি বললেন, না তুমিই বস। তখন আমি তার ওপর ভর করে বসলাম। আর নবী করীম (সা) মাটিতে বসলেন, তখন আমি আমার নিজেকে বললাম, আল্লাহর কসম! আমি নিশ্চিত কোনো বাদশাহর সাথে তাকে তুলনা করব না।"
টিকাঃ
১৯. তাবাকাত হাদীস নং ২৮৪, আল-বিদায়া ওয়ান্নেহায়া ৫/৭৫
📄 প্রথম অধ্যায়ের মুক্তাদানা
সাধারণ জনগণের স্বাভাবিক স্বভাব যে, তার থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তিগণকে ভক্তি শ্রদ্ধা করে থাকে। মানুষ মাত্ররই এমনটা স্বাভাবিক। সাধারণ জনগণের এ মনোভাবের ব্যত্যয় ঘটে ঐ সময়, যখন উক্ত বিশেষ ব্যক্তি সাধারণ জনগণ, গরিব ও নিম্নবিত্তদের সংগে বিরূপ মানসিকতা প্রকাশ করে। এমনকি আপনি দেখবেন কেহ কেহ বিশেষ বিশেষ ব্যক্তি পর্যায়ে না হয়েও সাধারণ মানুষের প্রতি বিশেষ সুদৃষ্টি দেয়ার কারণে ও তাদের প্রতি মমত্ববোধ প্রকাশ করায় যিনি বিশেষ প্রশংসার পাত্র হন।
আবার দেখবেন সমাজের উচ্চবিত্ত অনেকে সাধারণ জনগণকে ভালবাসা-প্রীতি প্রদর্শন করার কারণে তাকে সমাজে বিশেষ স্থান দেয়া হচ্ছে। আবার সাধারণ জনগণের সংগে ঐরূপ ভালো আচরণ না করার কারণে তিনি প্রশংসা হারাচ্ছেন। যদিও সাধারণ জনগণ ব্যস্ত থাকে ও সমাজে বিশেষ কোনো প্রভাব ফেলতে উচ্চ বিত্তদের পর্যায়ে দেখা যায় না। কিন্তু এরা যখন কোনো ব্যক্তিকে বিশেষ মর্যাদা দিতে থাকবে। তিনি একক নেতার পরিণত হবেন। আর আপনি জেনে রাখুন ঐ ব্যক্তি এমন মহান নেতায় রূপান্তরিত হবেন যা আপনার চক্ষু কখনও দেখেনি আর আপনার কান কখনও তা শুনেনি।