📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 বিশেষ প্রয়োজন যাদের

📄 বিশেষ প্রয়োজন যাদের


আনাস বলেন, মানবিক বিকারগ্রস্থ এক মহিলা বলেন, হে আল্লাহর রসূল! আমি আপনার থেকে কিছু চাই, তিনি বললেন হে উমুক ও উমুকের মা! তোমার পছন্দ মত কোনো এক রাস্তায় আমার সংগে দেখা করতে পারলে তাহলে তোমার প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারব। তিনি তাঁকে রাস্তার পাশে নিয়ে তার প্রয়োজন মিটালেন। নবীর আহ্বানটি এমনই ছিল হে উমুক ও উমকের মা! তোমার পছন্দমত কোনো রাস্তায় আমার সংগে সাক্ষাৎ করতে পার তাহলে তোমার প্রয়োজন মিটাতে পারব। এ স্বীকারুক্তিটি এমনই এক মহিলার প্রতি ছিল যিনি মানসিকভাবে ভারসাম্যপূর্ণ ছিল না।
সাইয়েদুল মুরসালিন -এর পক্ষ হতে এ মহিলার প্রতি এ সান্ত্বনা ও সাহায্য প্রদানের মাধ্যমে দ্বীন প্রচারে কি প্রভাব পড়তে পারে? এমন কিছুই না কিন্তু প্রজ্ঞাবান প্রশিক্ষক, মহান নেতা ও শেষ নবী মুহাম্মাদুর রসূলুল্লাহ মহিলার ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে তার তাৎক্ষণিক প্রয়োজনীয়তা বাস্তবে পরিণত করতে দ্বিধা করলেন না। তিনি জানালেন ও বাস্তবে পরিণত করলেন যে, নবুওয়াতের প্রকাশ হয়েছে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে আর প্রত্যেকে প্রত্যেকের স্তর বিশেষে সকলের আত্মতৃপ্তি সংরক্ষিত হয় তাই করতে যদিও ঐ ব্যক্তি মানসিকভাবে প্রতিবন্ধিও হয়। আপনি কি কখনও দেখেছেন, শুনেছেন, পড়েছেন বা গভীরভাবে জেনেছেন যে, এমন মানসিক প্রতিবন্ধির মত ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি এমন গভীরভাবে তার প্রয়োজন পূর্ণ করার জন্য যথাযথ এগিয়ে আসে বা এমন সুমধুর ব্যবহার করে?

টিকাঃ
১৬. সহীহ মুসলিম হাদীস নং ৪১৪৪

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 সকল সৃষ্টির প্রতি করুণা প্রদর্শন

📄 সকল সৃষ্টির প্রতি করুণা প্রদর্শন


রসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামীনের মহান উক্তি যে,
و ما أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ .
অর্থ : তাকে পাঠান হয়েছে সকল সৃষ্টের প্রতি করুণা বা রহমত স্বরূপ।
আমরা কি গভীরভাবে সকল সৃষ্টের প্রতি বাক্যটির প্রতি চিন্তা ও গবেষণা করে দেখেছি?
এ 'সকল সৃষ্ট' শব্দটি সকল প্রকার জীবজন্তু ও জড় পদার্থসহ সকল মানবকুলকে সমন্বয় করে। যার মধ্যে ঐ সকল ব্যক্তিও আছে যারা শারিরীক মানসিকভাবে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী।
আমি ঐ ব্যক্তিকে অপছন্দ করছি, যিনি এ সকল বস্তু পড়ে জেনে ও ঐ মহান নবীর ওপর দরূদ পড়ছেন না। হে আল্লাহ যিনি আমাদের ও সকল কিছুর প্রতি করুণা ও দয়াবান, তার প্রতি আপনি রহমত নাজিল করুন।

টিকাঃ
১৭. আম্বীয়া-২১: ১০৭

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 মুখোমুখি

📄 মুখোমুখি


আনাস বলেন: যখন কোনো ব্যক্তি নবী করীম-এর সাথে সাক্ষাৎ করতেন ও মোসাফাহা করতেন, ঐ ব্যক্তি তার হাত না ছাড়া পর্যন্ত তিনি হাত ছেড়ে দিতেন না। তিনি (নবী) তার চেহারা তার থেকে অন্য দিকে ফিরাতেন না যতক্ষণ ঐ ব্যক্তি না ফিরাতেন। ঐ ব্যক্তি যতক্ষণ সংগ দিতেন ততক্ষণ তিনি তার অবস্থান পরিবর্তন করতেন না।
আমি অবধারিতভাবে নিশ্চিত যে, ওপরে বর্ণিত ঘটনায় যে দায়িত্ববোধ ও যে প্রেরণা প্রদান করা হয়েছে, তা যদি আমরা প্রয়োগ করি তাহলে অতি অবশ্যই আমরা জনগণের এমন নেতা ও অনুসরণীয় ব্যক্তিত্ব হব যা সকলেই উপলব্ধি করবে। গভীর ভালবাসা, অনুপ্রেরণা ও সুবিস্তীর্ণ উদ্দীপনার ব্যাপকতা আপনি অনুভব করবেন। ঐ ব্যক্তির প্রতি যিনি আপনার সামনে অবিচলভাবে দাড়িয়ে আপনার সাথে করমর্দনে ব্যাপ্ত ও আপনার বিষয় গভীর মনোযোগের সাথে সমাধানে ব্যস্ত।
আপনার সাথে যখন কেহ এরূপ ব্যবহার করবে আপনি তাকে ভাল না বেসে পারবেন?
আপনার প্রতি যিনি এমনভাবে মনোনিবেশ করেছেন তার প্রতি অনুপ্রাণিত না হয়ে পারা কি কারও পক্ষে সম্ভব?

টিকাঃ
১৮. সুনানে তিরমিযী-হাদীস নং ২৫০৩

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 এক দুর্বল মহিলা, একটি বালিশ ও ভালবাসা

📄 এক দুর্বল মহিলা, একটি বালিশ ও ভালবাসা


যখন আদী ইবনে হাতিম ইসলাম গ্রহণ করার জন্য নবী করীম-এর নিকট আসলেন। তিনি বলেন, নবী উঠে আমার সাথে মিলিত হলেন। আল্লাহর ওয়াস্তে তিনি তাঁর বাড়িতে আমাকে আতিথেয়তার জন্য নিচ্ছিলেন। পথে একজন বৃদ্ধা ও দুর্বল মহিলার সংগে সাক্ষাৎ হলো। যে মহিলা তাকে থামালেন। মহিলার কাজ মিটানোর জন্য দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করলেন। আদী বলেন: তখন আমি মনে মনে বললাম "এ ব্যক্তি নিশ্চিত একজন বাদশাহ নয়"।
তিনি বলেন, এরপর নবী করীম আমাকে নিয়ে যেতে থাকলেন। আমরা তাঁর বাড়িতে পৌঁছলাম। তিনি খেজুরের পাতা ভর্তি একটা বালিশ নিয়ে আমার দিকে ছুড়ে দিয়ে বললেন, এটার ওপর ভর করে বস। আমি বললাম, না আপনি ওটার ওপর ভর দিয়ে বসুন। তিনি বললেন, না তুমিই বস। তখন আমি তার ওপর ভর করে বসলাম। আর নবী করীম (সা) মাটিতে বসলেন, তখন আমি আমার নিজেকে বললাম, আল্লাহর কসম! আমি নিশ্চিত কোনো বাদশাহর সাথে তাকে তুলনা করব না।"

টিকাঃ
১৯. তাবাকাত হাদীস নং ২৮৪, আল-বিদায়া ওয়ান্নেহায়া ৫/৭৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00