📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 সম্মাননা প্রদান ও সম্ভ্রম রক্ষার प्रतिक्रिया

📄 সম্মাননা প্রদান ও সম্ভ্রম রক্ষার प्रतिक्रिया


আবু সুফিয়ান অতি দ্রুত দৌড়াতে দৌড়াতে মক্কা পৌছেন ও সর্বোচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলতে থাকলেন: ওহে কুরাইশরা! মুহাম্মাদ তোমাদের দিকে চলে আসছে, তাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। তোমাদের মধ্যে যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ থাকবে। তারা বলল: আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তোমার ঘর আমাদেরকে উপকার করবে না।
তিনি বলেন: যারা তাদের নিজেদের বাড়ির দরজা বন্ধ করবে তারাও নিরাপদ আবার যারা মসজিদে হারামে প্রবেশ করবে তারাও নিরাপদ। মানুষেরা তাদের বাড়িতে ফিরে গেল ও অনেকে মসজিদে গেল।
বিজয় হয়ে গেল। নির্দ্বিধায় ক্ষমা ও অনুমোদন হলো। মক্কার লোকেরা দলে দলে ইসলামের শান্তি সুধা পান করল।

টিকাঃ
১৪. শহে মায়ানী আল-আছার লিত্তাহাবী (৩/৩২০)

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 মহান ব্যক্তিবর্গ

📄 মহান ব্যক্তিবর্গ


কোনো মহান নেতার জীবনী পড়ুন, যিনি তার নেতৃত্বের অন্যদের চেয়ে মহত্ব অর্জন করেছেন ও যার নাম প্রশংসার ঘ্রাণে বিমোহীত হয়েছে ও যার সুনাম বিচ্ছুরিত হয়েছে, এ রকম একজন নেতার জীবনীতে এমন কিছু বিশেষ দৃষ্টান্ত বা উদাহরণ মিলবে যার কারণে আম-জনতা তার প্রতি আকৃষ্ট হয়েছে। তার প্রচেষ্টা আবাল বৃদ্ধ বণিতা নির্বিশেষে সকলকে আকর্ষিত করেছে। তাতে তার উদ্দেশ্য পূর্ণ হতে প্রয়াস পেয়েছে ও সকলের ভালবাসায় সিক্ত হয়েছে, সকলের প্রশংসা কুড়িয়েছে।
তবে ঐ সমস্ত সকল নেতাগণই মহান নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ -এর বিদ্যাপীঠের নগন্য ছাত্র মাত্র। নবী -এর জীবনী একটা গভীরতর মহাসাগর যার মাঝে পড়ে আছে মহামূল্যবান রত্নপাথর হীরা-চুন্নি, মনি- মুক্তা যা হচ্ছে তার নেতৃত্বের পিছনে লুক্কায়িত রহস্যসমূহ। যে মহাসাগর হতে আহরণ করা যায় পূর্ণতার বারতা।
তিনি কারও সাথে মিলিত হলে তার প্রতি পূর্ণ মনোনিবেশ সহকারে সম্পূর্ণ চেহারা তার দিকে দিয়ে কথা বলতেন:
আমর ইবনে আস বর্ণনা করেন: নবী যখন কারও প্রতি মনোনিবেশ করতেন তখন তিনি স্বীয় মুখমণ্ডল তার দিকে সম্পূর্ণ ফিরাতেন এবং অত্যন্ত একান্তভাবে তাদের সাথেই কথা বলতেন। তিনি যখন আমার দিকে মনোযোগ দিতেন তখন তার চেহারা সম্পূর্ণ আমার দিকে এতটাই ফেরাতেন যে, আমি ভাবতাম আমি সকলের চেয়ে অধিক প্রিয়।
আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসূল! আমি কি অধিকতর ভালো না আবু বকর? তিনি বললেন, আবু বকর" তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসূল! আমি অধিকতর ভালো না ওমর? তিনি নবী বললেন, "ওমর” তখন আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রসূল! আমি অধিক ভালো না ওসমান? তিনি (নবী) বললেন, "ওসমান" আমি আল্লাহর রসূলের নিকট যা জিজ্ঞাসা করেছি তিনি সত্য বলেছেন। এরপর আমি আর প্রশ্ন না করাটাই পছন্দ করলাম।

টিকাঃ
১৫. জামে তিরমিযী হাদীস নং ৩০৩৫

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 বিশেষ প্রয়োজন যাদের

📄 বিশেষ প্রয়োজন যাদের


আনাস বলেন, মানবিক বিকারগ্রস্থ এক মহিলা বলেন, হে আল্লাহর রসূল! আমি আপনার থেকে কিছু চাই, তিনি বললেন হে উমুক ও উমুকের মা! তোমার পছন্দ মত কোনো এক রাস্তায় আমার সংগে দেখা করতে পারলে তাহলে তোমার প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারব। তিনি তাঁকে রাস্তার পাশে নিয়ে তার প্রয়োজন মিটালেন। নবীর আহ্বানটি এমনই ছিল হে উমুক ও উমকের মা! তোমার পছন্দমত কোনো রাস্তায় আমার সংগে সাক্ষাৎ করতে পার তাহলে তোমার প্রয়োজন মিটাতে পারব। এ স্বীকারুক্তিটি এমনই এক মহিলার প্রতি ছিল যিনি মানসিকভাবে ভারসাম্যপূর্ণ ছিল না।
সাইয়েদুল মুরসালিন -এর পক্ষ হতে এ মহিলার প্রতি এ সান্ত্বনা ও সাহায্য প্রদানের মাধ্যমে দ্বীন প্রচারে কি প্রভাব পড়তে পারে? এমন কিছুই না কিন্তু প্রজ্ঞাবান প্রশিক্ষক, মহান নেতা ও শেষ নবী মুহাম্মাদুর রসূলুল্লাহ মহিলার ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে তার তাৎক্ষণিক প্রয়োজনীয়তা বাস্তবে পরিণত করতে দ্বিধা করলেন না। তিনি জানালেন ও বাস্তবে পরিণত করলেন যে, নবুওয়াতের প্রকাশ হয়েছে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে আর প্রত্যেকে প্রত্যেকের স্তর বিশেষে সকলের আত্মতৃপ্তি সংরক্ষিত হয় তাই করতে যদিও ঐ ব্যক্তি মানসিকভাবে প্রতিবন্ধিও হয়। আপনি কি কখনও দেখেছেন, শুনেছেন, পড়েছেন বা গভীরভাবে জেনেছেন যে, এমন মানসিক প্রতিবন্ধির মত ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি এমন গভীরভাবে তার প্রয়োজন পূর্ণ করার জন্য যথাযথ এগিয়ে আসে বা এমন সুমধুর ব্যবহার করে?

টিকাঃ
১৬. সহীহ মুসলিম হাদীস নং ৪১৪৪

📘 রাসূল (সঃ) এর জীবনী হতে নেতৃত্ব প্রদান ও প্রভাবিত করার গুপ্ত রহস্যাবলি > 📄 সকল সৃষ্টির প্রতি করুণা প্রদর্শন

📄 সকল সৃষ্টির প্রতি করুণা প্রদর্শন


রসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামীনের মহান উক্তি যে,
و ما أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ .
অর্থ : তাকে পাঠান হয়েছে সকল সৃষ্টের প্রতি করুণা বা রহমত স্বরূপ।
আমরা কি গভীরভাবে সকল সৃষ্টের প্রতি বাক্যটির প্রতি চিন্তা ও গবেষণা করে দেখেছি?
এ 'সকল সৃষ্ট' শব্দটি সকল প্রকার জীবজন্তু ও জড় পদার্থসহ সকল মানবকুলকে সমন্বয় করে। যার মধ্যে ঐ সকল ব্যক্তিও আছে যারা শারিরীক মানসিকভাবে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী।
আমি ঐ ব্যক্তিকে অপছন্দ করছি, যিনি এ সকল বস্তু পড়ে জেনে ও ঐ মহান নবীর ওপর দরূদ পড়ছেন না। হে আল্লাহ যিনি আমাদের ও সকল কিছুর প্রতি করুণা ও দয়াবান, তার প্রতি আপনি রহমত নাজিল করুন।

টিকাঃ
১৭. আম্বীয়া-২১: ১০৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00