📘 রাসূলুল্লাহ সাঃ এর বিচারালয় > 📄 রাসূলুল্লাহ [সা] কর্তৃক আরোপিত বিধি নিষেধের মর্যাদা

📄 রাসূলুল্লাহ [সা] কর্তৃক আরোপিত বিধি নিষেধের মর্যাদা


রাসূলুল্লাহ্ [সা] কর্তৃক আরোপিত বিধি নিষেধের মর্যাদা সম্পর্কে উলামাদের মধ্যে মতভেদ আছে। আহলে জাহের ও আহলে হাদীসদের মতে রাসূলুল্লাহ্ [সা] এর নির্দেশ ফরয এবং তাঁর নিষেধকৃত বস্তু বা কাজ হারাম। তারা তাঁর কথাকে কুরআনের সমমর্যাদা দিয়ে থাকেন।
অন্য দলের মতে রাসূলুল্লাহ্ [সা] এর আদেশ নিষেধ উলামাগণ যেভাবে গ্রহণ করেছেন তা সেভাবেই গ্রহণ করা যুক্তিযুক্ত বলে মনে করেন। তাঁর নির্দেশের কোনো কোনোটি ফরয, আবার কিছু ওয়াজিব আবার কিছু সুন্নাত ও মুস্তাহাব পর্যায়ের। তবে [নিষেধের ব্যাপারে অভিমত হচ্ছে] যা তিনি নিষেধ করেছেন তা অধিকাংশই হারাম। অবশ্য সামান্য কিছু ব্যাপার আছে যা মাকরুহ বা মুবাহ পর্যায়ের। যেমন নিম্নোক্ত হাদীসগুলো - রাসূলুল্লাহ্ [সা] বলেছেন, 'তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নিদ্রা থেকে জাগ্রত হয়, তবে সে কোনো পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে যেন তার হাত দুটো ভালো করে ধুয়ে নেয়। কেননা সেতো জানে না, তার হাত ঘুমের সময় কোথায় অবস্থান করেছে।' আরো বলেছেন- 'যে ব্যক্তি ওযু করবে সে যেন ভালোভাবে নাক পরিস্কার করে নেয়। আর যে পায়খানা করতে যাবে সে যেন তিনটি কুলুখ নিয়ে যায়।' হাদীসে বর্ণিত উপরোক্ত কাজগুলো উলামাদের দৃষ্টিতে ফরজ নয়। এরকম আরো বহু হাদীস আছে। যথা- ইমামের 'সামিয়াল্লাহু লিমান হামিদা' বলার পর 'রব্বানা লাকাল হামদ' এবং 'ওয়ালাদ্দুয়াল্লীন' বলার পর আমিন বলা ইতাদি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00