📘 রাসূলুল্লাহ সাঃ এর বিচারালয় > 📄 আসাবা

📄 আসাবা


বুখারী ও মুসলিমে হযরত ইবনু আব্বাস [রা] হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ [সা] বলেছেন, নির্দিষ্ট অংশ তার হকদারদের মধ্যে বন্টন করার পর যা অবশিষ্ট থাকে, তা অধিকতর নিকটাত্মীয়ের জন্য, যে পুরুষ হবে। অধিকাংশ উলামার দৃষ্টিতে এ ইঙ্গিতের তাৎপর্য হচ্ছে- আসাবা। আসাবা হচ্ছে কোনো ব্যক্তি তার পিতার কারণে আত্মীয় হওয়া। যেমন, ফুফা, চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে, নাতি ইত্যাদি।

📘 রাসূলুল্লাহ সাঃ এর বিচারালয় > 📄 বোনের অংশ

📄 বোনের অংশ


বুখারী ও মুসলিম ছাড়া অন্যান্য গ্রন্থে হযরত ইবনু আব্বাস (রা) ও ইবনু যুবাইর [রা] কন্যা ও বোন সম্পর্কে বর্ণনা করেছেন, 'মেয়ের জন্য অর্ধেক। অবশিষ্ট অর্ধেক আসাবার। বোনের জন্য কোনো অংশ নেই। ইবনু আব্বাস [রা] কে বলা হলো, ইবনু ওমর [রা] কন্যার জন্য অর্ধেক এবং বোনের জন্য অর্ধেকের বিধান দিয়েছেন। ইবনু আব্বাস [রা] বললেন, হে আল্লাহ্ তুমিই ভালো জানো।

📘 রাসূলুল্লাহ সাঃ এর বিচারালয় > 📄 দাদী এবং নানীর অংশ

📄 দাদী এবং নানীর অংশ


মুয়াত্তায় বর্ণিত আছে- এক দাদী হযরত আবু বকর [রা] এর কাছে এসে তাকে ওয়ারিশ প্রদানের জন্য আবেদন করলো। আবু বকর [রা] বললেন, 'আল্লাহর কালামে তোমার জন্য নির্ধারিত কোনো অংশ নেই। আর সুন্নাতে রাসূলেও এ সম্পর্কে আমি কিছু পাইনি। এখন যাও, এ ব্যাপারে পরামর্শ করে দেখি।' তিনি সাহাবাদের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন হযরত মুগীরা ইবনু শোবা [রা] বললেন, 'একবার এক বৃদ্ধা নবী করীম [সা] এর নিকট এ ব্যাপারে এসেছিলেন, তিনি তাকে [৬-এর ১ অংশ] দেবার হুকুম দিয়েছিলেন।' আবু বকর [রা] তাঁকে জিজ্ঞেস করলেন, 'তখন তোমার সাথে [এ ঘটনার সাক্ষী স্বরূপ] আরো কেউ ছিলো কি?' এ কথা শুনে মুহাম্মদ ইবনু মুসলিমা আনসারী দাঁড়িয়ে হযরত মুগীরার অনুরূপ সাক্ষ্য দিলেন। তখন হযরত আবু বকর [রা] ঐ দাদীর জন্য [৬-এর ১ অংশ] নির্ধারণ করে দিলেন।
হযরত ওমর [রা] এর শাসনামলে এক দাদী এসে মিরাসের আবেদন জানালেন। তিনি বললেন, 'আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নাতে তোমার জন্য কোনো অংশ নির্ধারিত নেই। তবে ফারায়েজে তোমার জন্য এক ষষ্টাংশ [৬-এর ১] নির্ধারণ করা হয়েছে। আবদুর রাজ্জাক তাঁর মুসান্নাফে বলেন, আমার নিকট হাদীস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ [সা] তিন দাদীকে একত্রে [৬-এর ১ অংশ] দিয়েছেন। আমি ইব্রাহীম কে জিজ্ঞেস করলাম, তারা কে কে ছিলো? বলা হলো- একজন তার পিতার নানী, একজন তার পিতার দাদী এবং অপর দু'জন স্বয়ং তার নানী।

📘 রাসূলুল্লাহ সাঃ এর বিচারালয় > 📄 আপন ও সৎভাই বোন

📄 আপন ও সৎভাই বোন


মুহাম্মদ ইবনু সাহনুনের কিতাবুল ফারায়েযে হযরত আমর ইবনু শুয়াইব [রা] থেকে বর্ণনা করা হয়েছে, নবী করীম [সা] বলেছেন, ওয়ারিশ হওয়ার ব্যাপারে আপন ভাই সৎ ভাইয়ের চেয়ে অগ্রগণ্য। আবার সৎ ভাই আপন ভাইয়ের ছেলের চেয়ে নিকটতর। একই পিতামাতার ঔরসজাত সন্তান শুধু পিতার ঔরশজাত সন্তানের চেয়ে নিকটতর। আবার বৈপিত্রেয় ভাইয়ের চেয়ে বৈমাত্রেয় ভাই নিকটতর। আপন চাচা সৎ চাচার চেয়েও নিকটতর। আবার সৎ চাচা আপন চাচার সন্তানের চেয়ে নিকটতর। আর ভাই এবং ভাইয়ের সন্তানের সাথে চাচা অথবা চাচাতো ভাই ওয়ারিশ হয় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00