📄 দুধ পান করানো প্রসঙ্গে একজন মহিলার সাক্ষ্য
বুখারী শরীফে উম্মে হাবিবা [রা] থেকে বর্ণিত এক হাদীসে বলা হয়েছে, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আবু সুফিয়ানের কন্যাকে কি আপনার পছন্দ হয়? রাসূল [সা] বললেন, 'কেন, কি করবো?' আমি বললাম, আপনি তাকে বিয়ে করুন। তিনি জিজ্ঞেস করলেন, 'তবে কি তুমি খুশী হও?' আমি বললাম, 'আমার বোনকে আমি সতীন হিসেবে পেলে একটুও আপত্তি করবো না।' তিনি বললেন, সে আমার জন্য হালাল নয়। তখন আমি বললাম, আপনি নাকি দূরাহ্ এর সাথে বিয়ের পয়গাম দিয়েছেন? তিনি বললেন, 'উম্মে সালমার মেয়ে?' আমি বললাম, 'হ্যাঁ।' তখন রাসূল বললেন, 'তার সাথেও আমার বিয়ে বৈধ নয়। কেননা সে হচ্ছে আমার দুধ ভাইয়ের মেয়ে। আমাকে এবং তার পিতা আবু সালমাকে ছাওরিয়া দুধ পান করিয়েছে। কাজেই তোমরা তোমাদের বোন ও মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়োনা।'
উরওয়া বলেন, ছাওবিয়া আবু লাহাবের বাদী ছিলো, পরে সে তাকে আযাদ করে দিয়েছিলো। যখন আবু লাহাব মারা গেলো তখন তাকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, তোমার সাথে কী ব্যবহার করা হয়? সে বললো, আমি আমার দাসী হাওবীয়াকে মুক্ত করে দিয়েছিলাম। এ সুবাদে সামান্য একটু সুবিধা পেয়েছি। তাছাড়া আমার আর কোনো ভালো কাজ নেই।
উরওয়া বলেন, আমি একজন মহিলাকে বিয়ে করি। তখন একজন কালো এক মহিলা এসে বলে, সে আমাদের দু'জনকে দুধ পান করিয়েছে। তখন নবী করীম [সা] কে ঘটনা জানালাম এবং বললাম, উক্ত মহিলা মিথ্যে বলছে। শুনে তিনি অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন।
দ্বিতীয়বার আমি বললাম, সে মিথ্যে বলছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি একথা কিভাবে বলো? অথচ সে দৃঢ় প্রত্যয়ের সাথে বলছে, তোমাদের দু'জনকে দুধ পান করিয়েছে। কাজেই তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও। বুখারী শরীফে আছে, অতঃপর সে তার স্ত্রীকে ছেড়ে দিলো এবং সেই স্ত্রী অন্যত্র বিয়ে বসলো।