📄 রসূলুল্লাহ্ (সা) কে ‘নিজের জীবন' থেকেও বেশী ভালবাসা ঈমানের শর্ত
রসূলুল্লাহ্ কে 'নিজের জীবন' থেকেও বেশী
ভালবাসা ঈমানের শর্ত
আব্দুল্লাহ্ ইবনে হিশাম হতে বর্ণিত,
قال كنا مع النبي عليه الله وهو أخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله عليه والله لانت احب الى من كل شئ الا من نفسى فقال النبي عليه الله لا
والذي نفسي بيده حتى أكون أحب اليك من نفسك فقال له عمر
فانه الانا والله لانت احب الى من نفسى فقال النبي علي الله الانا يا عمر
“তিনি বলেন আমরা একবার নাবী এর সঙ্গে ছিলাম। তিনি তখন ওমার ইবনে
খাত্তাব এর হাত ধরেছিলেন। ওমার তাঁকে বললেন, হে
আল্লাহ্'র রসূল আমার জীবন ছাড়া আপনি আমার কাছে সবকিছু থেকে অধিক
প্রিয়। । তখন নাবী বললেন না, যাঁর হাতে আমার প্রাণ ঐ সত্তার কসম তোমার
কাছে আমি যেন তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয় হই। তখন ওমার তাঁকে
কে বললেন, আল্লাহ্'র কসম এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও
অধিক প্রিয়। নাবী বললেন, হে ওমার (এখন তুমি ঈমানদার হলে)।”
-বুখারী, অধ্যায় : ৮৩, শপথ ও মানত, অনুচ্ছেদ: ৩, নাবী এর শপথ কেমন ছিল, হাদিস # আরবী
মিশর, ৬৬৩২, তা.পা. ৬৬৩২, ই.ফা. ৬১৭৮, আ.প্র. ৬১৭০।
📄 ঈমানদারগণ রসূলুল্লাহ্ (সা) কে ভালবাসে আর মুনাফিক্বরা শত্রুতা পোষণ করে
ঈমানদারগণ রসূলুল্লাহ্ কে ভালবাসে আর
মুনাফিকুরা শত্রুতা পোষণ করে
আলী বলেছেন,
انه لعهد النبى الامى عليه الله الى انه لا يحبك الا مؤمن ولا يبغضك الا منافق.
“রসূলুল্লাহ্ আমার নিকট অঙ্গীকার করেছেন, কেবল মু'মিনগণই আমাকে
ভালবাসবে আর মুনাফিকুরাই আমার প্রতি শত্রুতা পোষণ করবে।” -নাসাঈ, সহীহ্, অধ্যায়
: ৪৭, কিতাবুল ঈমান এবং এর বিধান সমূহ, অনুচ্ছেদ : ১৯, ঈমানের চিহ্ন, হাদিস # আরবী মিশর ৫০১৮,
ই.ফা.বা. ৫০১৭, অনুচ্ছেদ: ২০, মুনাফিকের চিহ্ন, হাদিস # আরবী মিশর ৫০২২, ই.ফা.বা. ৫০২১।
📄 ঈমানের স্বাদ যখন পাওয়া যায়
ঈমানের স্বাদ যখন পাওয়া যায়
আনাস হতে বর্ণিত,
عن النبي عليه الله قال ثلاث من كنا فيه وجد حلاوة الايمان من
كان الله ورسوله احب اليه مما سواهما ومن أحب عبد الا يحبه الا الله
عز وجل ومن يكره ان يعود في الكفر بعد ان انقذه الله منه كما يكره ان
يلقى في النار.
"নাবী বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমাণের স্বাদ পেয়েছে, (১)
আল্লাহ্ ও তাঁর রসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া, (২)
কাউকে একমাত্র আল্লাহ্'র জন্যই ভালবাসা, (৩) কুফুরীতে ফিরে যাওয়াকে আগুনে
ঝাঁপ দেয়ার মত অপছন্দ করা।” -বুখারী, অধ্যায়ঃ ২, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ: ৯, ঈমানের স্বাদ,
আরবী মিশর ১৬, তা.পা. ১৬, ই.ফা.বা. ১৫, আ.প্র. ১৫, অনুচ্ছেদ: ১৪, কুফুরীতে ফিরে যাওয়াকে আগুনে
নিক্ষিপ্ত হওয়ার ন্যায় অপছন্দ করা ঈমানের অন্তর্ভুক্ত, আরবী মিশর ২১, তা.পা. ২১, ই.ফা.বা. ২০, আ.প্র. ২০,
অধ্যায়: ৭৮, আচার ব্যবহার, অনুচ্ছেদ: ৪২, আল্লাহ তা'লার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা, হাদিস # আরবী
মিশর ৬০৪১, তা.পা. ৬০৪১, ই.ফা. ৫৫০২, আ.প্র. ৫৬০৬, অধ্যায়ঃ ৮৯, বল প্রয়োগের মাধ্যমে বাধ্য করা,
অনুচ্ছেদ: ২, যে ব্যক্তি কুফরী গ্রহণ করার বদলে দৈহিক নির্যাতন, নিহত ও লাঞ্চিত হওয়কে বেছে নেয়,
হাদিস # আরবী মিশর ৬৯৪১, তা.পা. ৬৯৪১, ই.ফা. ৬৪৭২, আ.প্র., ৬৪৫৯ মুসলিম, অধ্যায়: ১, কিতাবুল
ঈমান, অনুচ্ছেদ: ১৫, যে এসব গুণে গুণান্বিত হবে সেই ঈমানের স্বাদ পাবে, হাদিস # আ.হা.লা. ৬৯-৭০,
ই.ফা.বা. ৭১-৭২, ই.সে. ৭৩-৭৪, নাসাঈ, সহীহ, অধ্যায়: ৪৭, কিতাবুল ঈমান এবং এর বিধান সমূহ,
অনুচ্ছেদ: ২, ঈমানের স্বাদ, হাদিস # আরবী মিশর ৪৯৮৭, ই.ফা.বা. ৪৯৮৬, অনুচ্ছেদ: ৩, ঈমানের
মিষ্টতা, হাদিস # আরবী মিশর ৪৯৮৮, ই.ফা.বা. ৪৯৮৭, অনুচ্ছেদ : ৪, ইসলামের স্বাদ, হাদিস # আরবী
মিশর ৪৯৮৯, ই.ফা.বা. ৮৯৮৮, ইবনে মাজাহ্, সহীহ্, অধ্যায়: ৩৬, কিতাবুল ফিতনাহ্, অনুচ্ছেদ : ২৩,
বিপদের সময় ধৈর্য্যধারণ, হাদিস # আরবী মিশর ৪০৩৩ (হাদিসটি বুখারীর বর্ণনা)।
📄 রসূলুল্লাহ্ (সা) কে কটাক্ষকারী কাফির
রসূলুল্লাহ্ কে কটাক্ষকারী কাফির
মহান আল্লাহ্ বলেন,
... قل أبا اللهِ وَايْتِه وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ . لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ ...
“তাদের জিজ্ঞেস করলে তারা জোর দিয়েই বলবে আমরা হাসি-ঠাট্টা ও খেল-তামাশা
করছিলাম। বল, আল্লাহ্, তাঁর আয়াত ও তাঁর রসূলকে নিয়ে বিদ্রূপ করছিলে ? ওজর
দেখানোর চেষ্টা করোনা। ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো...।” -সূরা
তাওবাহ্, ৯/৬৫-৬৬
এই আয়াত থেকে বুঝা যায়, যারা রসূলুল্লাহ্ কে কটাক্ষ করবে তারা কাফির হয়ে যাবে।