📄 কান্নার উপকারিতা
আমাদের জীবনে কান্নার প্রয়োজন অনেক বেশি। মস্তিষ্কের প্রায় একই জায়গা থেকে কান্না ও হাসি দুটিরই অনুভূতি আসে। হাসি ঠিক যেভাবে রক্তচাপ কমায়, শরীরকে ঝরঝরে ও তরতাজা রাখে, কান্নাও ঠিক তাই করে।
নিউরো সাইকোলজিস্টগণ সম্প্রতি গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন, কান্না মানসিক চাপ কমায়। গবেষণায় দেখা যায় ৮৫ ভাগ মহিলা ও ৭৩ ভাগ পুরুষ কান্নার পর ভালো বোধ করছেন। তাদের মানসিক চাপ কমে যাচ্ছে। শুধু শারীরিকভাবে ভালো বোধ করাই নয়, কান্নার ফলে চারপাশের পরিবেশও বদলে যায়। আশেপাশের রাগত লোকজন তখন সাহায্য ও সহানুভূতি প্রকাশ করে এবং সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে, আমাদের মন খারাপ হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে। হঠাৎ হয়তো কেঁদে ফেলার পর তা প্রকাশ পায়। নিজের মনের অনুভূতি তখন নিজেই বুঝতে পারি। মনের দুঃখিত অনুভূতি প্রকাশ না করে থাকা, অর্থাৎ না কেঁদে থাকা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এতে করে রক্তচাপ বেড়ে যেতে পারে। শারীরিকভাবে অসুস্থতা বেড়ে যেতে পারে। কর্মক্ষমতা কমে যেতে পারে। দুঃখিত হয়েও কান্না না করা ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রধান লক্ষণ। কাঁদলে মন হালকা হয়।
টিকাঃ
১০৪. ড. ওয়াইনজা রহমান, নয়া দিগন্ত, ২১ নভেম্বর, ২০১৭