📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 মৃত্যুকে ভুলে যাওয়া

📄 মৃত্যুকে ভুলে যাওয়া


মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে মানুষের অন্তর আল্লাহর ভয় শূণ্য হয়ে যায়। কুরআনে আল্লাহ বলেছেন,
وَجَاءَتْ سَكَرَةُ المَوْتِ بِالحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
“তারপর দেখো, মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হয়েছে, এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে। তাই মৃত্যুকে ভুলে গেলে মানুষ তখন দুনিয়াবি জীবনে মত্ত হয়ে যায়।

টিকাঃ
১০৩. আল-কুরআন, সূরা ক্বাফ, ৫০ : ১৯

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 আল্লাহর সাথে সম্পর্কের অবনতি

📄 আল্লাহর সাথে সম্পর্কের অবনতি


বৈষয়িক উন্নতি ও প্রবৃদ্ধির সাথে সাথে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যার কারণে আল্লাহর কোনো আদেশ নিষেধ মানুষের ওপর প্রভাব ফেলছে না। মূলতঃ নিয়মিত ফরজ ইবাদাতের পাশাপাশি নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন হয়। কিন্তু দুনিয়াবি জীবনের মোহে মানব সমাজ আল্লাহর নিকট থেকে দূরে সরে যাচ্ছে।

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 শয়তানের ওয়াসওয়াসা বা ধোঁকা

📄 শয়তানের ওয়াসওয়াসা বা ধোঁকা


অভিশপ্ত ইবলিস আদম (আ)-কে সিজদা করতে অস্বীকার করায় যখন জান্নাত হতে বিতাড়িত হয়েছিল তখন সে মানবজাতিকে পথভ্রষ্ট ও বিপদগ্রস্ত করার শপথ নিয়ে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল এভাবে,
“এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না।” (সূরা আরাফ-১৭)
আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে মানুষ আল্লাহর সান্নিধ্য অর্জন করে। তাই শয়তান চায় মানুষ যাতে কোনো অবস্থাতেই আল্লাহর কাছে কান্নাকাটি না করে। শয়তানের এই ওয়াসওয়াসার কারণে আমাদের মন এতটাই শক্ত ও পাষাণ হয়ে গেছে যে, সেখানে আর কান্নাকাটি করার মতো অবস্থা তৈরি হয় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00