📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 কান্না কেন আসে না?

📄 কান্না কেন আসে না?


আল্লাহর বান্দা হিসেবে আমাদের সকল কান্নাকাটি আল্লাহর কাছেই করা উচিত। কিন্তু সত্য কথা হলো, আমাদের আত্মা এত কঠিন পাথর হয়ে গেছে যে, আমরা কুরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, মানুষকে চোখের সামনে অসুস্থ হতে দেখি, মৃত্যুবরণ করতে দেখি, কিছুতেই আমাদের কান্না আসে না। তাই কারণগুলো জানা জরুরি। নিচে এ রকম কিছু কারণ উল্লেখ করা হলো।

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততা

📄 অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততা


আল্লাহর কাছে কান্নাকাটি না করার বা কান্না না আসার একটি বড় কারণ হলো আধুনিক যুগের মানুষের অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততা। যান্ত্রিক জীবনে প্রতিদিন ঘুম থেকে জেগে এবং ঘুমানোর আগ পর্যন্ত আমাদের এত বেশি কাজের ব্যস্ততা ও পরিকল্পনা থাকে আমরা সেটা করেই শেষ করতে পারি না। যার কারণে আমরা কখনোই নিরবে বা একাকীত্বে আমাদের অভাব অভিযোগ, দোয়া দুরূদ, যিকির আযকার আল্লাহর কাছে পেশ করতে পারি না।

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 অর্থ না বুঝে কুরআন তেলাওয়াত

📄 অর্থ না বুঝে কুরআন তেলাওয়াত


কুরআন পড়ার সময় অর্থ না বুঝলে এর প্রভাব অন্তরের ওপর পড়ে না। আর আমরা সেটাই করি। আমরা মনে করি, কুরআন আরবিতে তেলাওয়াত করলেই হবে। এর অর্থ কি এটা না বুঝলেও হবে। যার ফলে, আযাব-গযবের আয়াত তেলাওয়াতের সময়ও আমাদের কোনো আল্লাহর ভয় তৈরি হয় না। আল্লাহ বলেছেন-
নিশ্চয় শ্রবণ, দৃষ্টি এবং বুদ্ধিমত্তা এই সবগুলোর ব্যাপারে জবাবদিহি করতে হবে।

টিকাঃ
১০২. আল-কুরআন, সূরা বনী ইসরাঈল, ১৭: ৩৬

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 নামাজে খুশু ও খুজু না থাকা

📄 নামাজে খুশু ও খুজু না থাকা


নামাজে খুশু ও খুজু হলো, মহাপরাক্রমশালী আসমান ও যমীনের একমাত্র মালিক যিনি যা ইচ্ছা তাই করতে পারেন এমন সত্তা আল্লাহ তা'লাকে হাজির নাজির জেনে গভীর শ্রদ্ধায় তার ভয়ে ভীত হয়ে বিনীতভাবে অবনত মস্তকে নামাজে দাঁড়ানো। এই খুশু খুজু যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা অর্জন করা ও বজায় রাখা আরো কঠিন। বিশেষ করে আমাদের এই শেষ জামানায়। রাসূল ﷺ বলেছেন,
“এই উম্মত হতে সর্বপ্রথম সালাতের খুশু উঠিয়ে নেয়া হবে, এমনকি তালাশ করেও তুমি কোনো খুশু ওয়ালা লোক খুঁজে পাবে না।” (তাবারানী, ছহীহুল জামে, হাদীস নং-২৫৬৯)
তবে এ ব্যাপারে সতর্কবাণী হচ্ছে, কপট ও বাহ্যিকভাবে খুশু তথা একাগ্রতার ভঙ্গিমা প্রকাশ আবার নিন্দনীয়। এজন্য আবু হুজাইফা (রা) বলতেন, “নেফাক সর্বস্ব খুশু হতে বিরত থাক। জিজ্ঞাসা করা হল, নেফাক সর্বস্ব খুশু আবার কি? উত্তরে বললেন, শরীর দেখতে একাগ্রতা সম্পন্ন অথচ অন্তর একাগ্রতা শূন্য।” (ইবন রজব, আল খুশু ফিস সালাত, পৃষ্ঠা-১৩)
একাগ্রতা শূণ্য অন্তরে কান্না না আসাটাই স্বাভাবিক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00